Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ৫৬ আল-বিদায়া ওয়ান হলাম । আমি বুঝতে পারলাম যে, সংকট কেটে গিয়েছে, প্রশস্ততার দুয়ার উন্মুক্ত হয়েছে। ও দিকে ঘটনা হয়েছিল এই যে, ফজরের সালাত আদায়কালে রাসূলুল্লাহ (সা) আল্লাহ্‌র পক্ষ থেকে আমাদের তাওবা কবুল হওয়ার ঘোষণা দিলেন। লোকেরা আমাদেরকে সুসংবাদ দেয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আমার সাথীদ্ধয়ের কাছেও সুসংবাদ বাহকেরা গেল। আমার কাছে আসার জন্য এক ব্যক্তি ঘোড়া দৌঁড়াল। আসলাম গোত্রের এক ব্যক্তি পাহাড় চুড়ায় উঠল। আওয়ায তার গতিতে ঘোড়াকে হার মানাল। আমি যার আওয়ায শুনতে পেয়েছিলাম, সে লোকটি সশরীরে আমার কাছে পৌঁছলে আনন্দে আমি আমার কাপড় জোড়া খুলে তার সুসংবাদ প্রদানের বিনিময়ে তাকে পরিয়ে দিলাম । আল্লাহ্‌র কসম! তখন এ দু'টি ছাড়া আমার আর কোন কাপড় ছিল না। তাই আমি দুখানা কাপড় ধার করে পরলাম। তারপর রাসূলুল্লাহ্‌ (সা)-এর খিদমতে হাযিরা দেওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। দলে দলে লোক আমাকে তাওবা কবুলের সুসংবাদ দিয়ে অভিনন্দন জানাতে লাগল । তারা বলতে লাগল, আন্মাহ্‌ যে তাওবা কবুল করলেন তা তোমার জন্য মুবারক হোক! কা'ব (রা) বলেন, এভাবে আমি মসজিদে প্রবেশ করে দেখলাম, রাসূলুল্লাহ্‌ সো) লোকজন পরিবেষ্টিত হয়ে উপবিষ্ট রয়েছেন। তালহা ইব্‌ন উবায়দুল্লাহ্‌ আমাকে দেখে ছুটতে ছুটতে এসে আমার সাথে মুসাফাহা করলেন এবং আমাকে মুবারকবাদ জানালেন। আল্লাহ্র কসম! মুহাজিরদের মাঝে এ একটি লোক ব্যতীত আর কেউ আমার জন্য দীড়াল না। আমি তালহা রো)- এর এ সৌজন্যের কথা কোন দিন ভুলব না। কা'ব (রা) বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে সালাম করলাম। তখন তার পৃত চেহারা আনন্দে জুলজ্ল করছিল তিনি বললেন, তোমার মা তোমাকে প্রসব করার পর অবধি তোমার জন্য সর্বাধিক মঙ্গলময় দিনের সুসংবাদ নাও । আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! এটা আপনার পক্ষ থেকে নাকি আল্লাহ্র পক্ষ থেকে? তিনি বললেন, না, বরং আল্লাহ্র পক্ষ থেকে। রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রকৃতি ছিল যে, তিনি আনন্দিত হলে তার চেহারা এমন উজ্জ্বল হয়ে যেত, যেন তা চাদের টুকরা; আমরা তা সহজেই উপলব্ধি করতে পারতাম । তার সামনে বসে পড়ে আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমার তাওবার একাংশ এটাও হবে যে, আমি আমার সহায়-সম্পদ আল্লাহ্‌ এবং তার রাসূলের জন্য সাদাকা করে তা থেকে নিস রানি? সান 5৭ ১৯ 9858 151১5 (০০৮3 51০ ০৬৫ “তোমার মালের কতকাংশ নিজের জন্য রেখে দাও এটাই তোমার জন্য উত্তম হবে ।” আমি বললাম, তা হলে খায়বারে প্রাপ্ত আমার গনীমতের অংশ আমি রেখে দিচ্ছি? আমি আরও বললাম, “ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ্‌ তো আমাকে সত্য কথনের বদৌলতেই নাজাত দিয়েছেন; তাই এটাও আমার তাওবা যে, যদ্দিন বেচে থাকব, সত্য ব্যতিরেকে কোন কথা বলব না।” আল্লাহ্‌র কসম! রাসূলুল্লাহ্‌ (সা)-কে আমার এ কথা বলার পর থেকে আল্লাহ্‌ পাক সত্য ভাষণের কারণে কোনও মুসলমানকে আমার চাইতে উত্তম প্রাচুর্যসমৃদ্ধ করেছেন, এমন কারো কথা আমার জানা নেই। রাসূলুল্লাহ্‌ (সা)-কে আমার এ কথা বলার পর থেকে আমার আজিকার এ দিন পর্যন্ত আমি মিথ্যা একটি কথাও বলি নি। আর আমার আশা, আমার ভবিষ্যত জীবনেও আল্লাহ্‌ আমাকে হিফাজত করবেন। ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।