Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৫ দিলাম। কিন্তু সে যথারীতি নিরব! তৃতীয়বার তাকে দোহাই দিলে সে বলল “আল্লাহ্‌ এবং তার রাসূলই সমধিক অবগত ।” আমার দু'চোখ ভরে পানি এল | আমি উল্টাপায় ফিরে দেয়াল টপকালাম। কাব রো) বলেন, একদিনের ঘটনা- আমি মদীনার বাজারে ঘুরাঘুরি করছিলাম, শুনি কি সিরিয়ার অধিবাসী জনৈক নাবাতী ব্যক্তি মদীনায় খাদ্যসামগ্ী বিক্রির উদ্দেশ্য আগত ব্যবসায়ীদের একজন- আওয়ায দিচ্ছে কাব ইব্‌ন মালিকের সন্ধান আমাকে কি দিতে পার?... লোকেরা আমার দিকে ইঙ্গিত করে তাকে দেখাতে লাগল । লোকটি আমার কাছে এসে (এক টুকরা রেশমী কাপড়ে মোড়া) গাস্সানী রাজার একটি চিঠি আমার হাতে তুলে দিল। পড়ে দেখি কি “পর সমাচার, আমি জানতে পেরেছি যে, তোমার কর্তা তোমাকে নিপীড়ন করেছে। তুমি তো মর্যাদাহীন ও ফালতু ব্যক্তি নও । তুমি আমাদের এখানে এসে পড়ো, আমরা তোমার প্রতি সহমর্মিতা দেখাব ।” পত্র পাঠে আমি মনে মনে বললাম, এটাও আর একটা পরীক্ষা, আমি অবলীলায় চিঠিটি চুলায় নিক্ষেপ করে পুড়িয়ে দিলাম । দিন এভাবে গড়াতে থাকলো । পথ্গশ দিনের মধ্যে চল্লিশ দিনের মাথায় আল্লাহ্‌র রাসূল (সা)-এর দূত এসে আমাকে বলল, “আল্লাহ্‌র রাসূল তোমাকে তোমার স্ত্রী থেকে বিচ্ছিন্ন থাকার হুকুম করেছেন। আমি বললাম, তাকে কি 'তালাক' দিয়ে দেব নাকি অন্য কিছু করব? দূত বলল, না, তার থেকে পৃথক থাকবে এবং তার সাথে সহবাস করবে না। আমার সাথীদের কাছেও অভিন্ন আদেশনামা পাঠান হল। আমি আমার স্ত্রীকে বললাম, বাপের বাড়ি চলে যাও এবং এ ব্যাপারে আল্লাহ ফায়সালা না দেয়া পর্যন্ত সেখানেই অবস্থান করবে। কা'ব (রা) বলেন, হিলাল ইব্‌ন উমাইয়ার স্ত্রী ব্রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ্‌! হিলাল ইব্‌ন উমাইয়া এক দুর্বল বৃদ্ধ; তার কোন খাদিম নেই; আমি তাকে সেবা করা কি আপনি অপসন্দ করবেনঃ তিনি বললেন, এ 3) | 33 না; তবে সে তোমার সাথে সহবাস করতে পারবে না। সে বলল, “আল্লাহ্র কসম! এ ব্যাপারে তার কোনই আগ্রহ নেই। আল্লাহ্র কসম! ঘটনার সে দিন থেকে আজ পর্যন্ত কেদে কেদেই কাটিয়ে দিয়েছে।” এমতাবস্থায় আমার কো“ব-এর) পরিবারের কেউ কেউ আমাকে বলল, তুমি যদি তোমার স্ত্রীর ব্যাপারে রাসূলুল্লাহ্‌ (সা)-এর অনুমতি নিয়ে নিতে যেমন হিলাল ইব্‌ন উমাইয়ার খিদমতের জন্য তার স্ত্রী অনুমতি নিয়েছে! আমি বললাম, আল্লাহ্র কসম! এ ব্যাপারে আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর অনুমতি চাইতে যাব না। কেননা, জানি আমি এক সুঠাম যুবক, স্ত্রীর ব্যাপারে অনুমতি চাইতে গেলে রাসূলুল্লাহ্‌ সো) আমাকে কীনা কি বলেন? কাব রো) বলেন, এরপরে আমার প্রতীক্ষার আরও দশ দিন অতিক্রান্ত হল এবং রাসূলুল্লাহ্‌ (সা) আমাদের সাথে বাক্য-বিনিময় নিষিদ্ধ করার পর থেকে পঞ্চাশ দিন পূর্ণ হল। পঞ্চাশতম রাত গিয়ে ভোরে আমি আমাদের বাড়ির কোন এক ঘরের ছাদে ফজরের সালাত আদায় করছিলাম। আমি সালাতান্তে সেই বিষাদ ভারাক্রান্ত অবস্থায় বসা ছিলাম, যেমন মহান আল্লাহ্‌ বর্ণনা দিয়েছেন- “আমার অস্তিত্ব আমার কাছে ভারী হয়ে গিয়েছে, আর পৃথিবী তার ব্যাপক বিস্তৃতি সত্বেও আমার কাছে সংকীর্ণ হয়ে গিয়েছে।” শুনি কি সালা পাহাড়ের চূড়ায় উঠে কোন চিৎকারকারী তার পূর্ণ শক্তিতে চিৎকার দিয়ে বলছে, হে কা'ব! তোমার জন্য শুভ সংবাদ! শুনামাত্র আমি সিজদাবনত ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।