05017161715 ৫৪ আল-বিদায়া ওয়ান নিহায়া আল্লাহ্র কসম! আমার কোনই ওযর অসুবিধা ছিল না। আবারও আল্লাহ্র কসম! এবারের পশ্চাদবরীতার সময়ের মত এত অধিকতর সুস্থ-সবল ও সঙ্গতিসম্পন্ন আর কখনো ছিলাম না। রাসূলুল্লাহ্ সো) বললেন, এ-ও 4 ৮০ ৯ ০৪ ৪১০ ২৫ 1৯ হা! এ তো সত্য কথাই বলল। আচ্ছা, যাও যাবৎ না আল্লাহ তোমার ব্যাপারে কোন ফায়সালা দেন।” আমি উঠে পড়লাম। (আমার গোত্র) বনু সালিমার একদল লোক দৌড়ে এসে আমাকে ভর্সনা করতে লাগল। তারা বলল, ইতোপূর্বে তুমি কোন অপরাধে লিপ্ত হয়েছ বলে আমাদের জানা নেই, তবুও তোমার সাধ্যে কুলাল না যে, অন্যান্য পশ্চাদবতীরা যেমন অপরাগতা পেশ করেছে তেমন কোন ওযর তুমিও রাসূলুল্লাহ্ (সা)-এর খিদমতে নিবেদন করতে! তোমার জন্য রাসূলুল্লাহ্ সো)-এর ইস্তিগফার তোমার গোনাহের কাফ্ফারারূপে যথেষ্ট হয়ে যেত! তারা আমাকে এমন তীব্র ভাষায় ভ৫সনা করতে লাগল যে, অবশেষে আমারও ইচ্ছা হতে লাগল যে, আমি ফিরে গিয়ে আমার পূর্ব ভাষ্য প্রত্যাহার করি। এ পর্যায়ে আমি তাদের জিজ্ঞেস করলাম । আমার মত এমন অবস্থা আর কারো হয়েছে কি? তারা বলল, “হা, আরও দুজন লোক; তারা তোমার মতই বক্তব্য পেশ করেছে এবং তোমাকে যা বলা হয়েছে, তাদেরকেও তাই বলা হয়েছে।” আমি বললাম, সে দুজন কে কে? তারা বলল, মুরারা ইবনুর রাবী আল আমরী ও হিলাল ইবৃন উমাইয়া আল ওয়াকিফী। আমি দেখলাম, তারা দুজন ভাল মানুষের নাম উচ্চারণ করল, যারা ছিলেন বদরে অংশগ্রহণের মর্যাদায় ভূষিত এবং যাদের মাঝে পাওয়া যেতে পারে অনুসরণীয় আদর্শ । এ দু'জনের নাম নেয়া হলে আমি আমার পূর্ব সংকল্পে অবিচল থাকার সিদ্ধান্ত নিলাম। রাসূলুল্লাহ্ (সা) পশ্চাদবতীদের মধ্য হতে শুধু আমাদের এ তিনজনের সাথে সকল মুসলমানের বাক্যালাপ নিষিদ্ধ করে দিলেন। লোকেরা আমাদের থেকে দূরত্বে অবস্থান করতে লাগল এবং আমাদের প্রতি বিরূপভাব দেখাল, এমন কি দেশটি যেন আমার কাছে অপরিচিত হয়ে গেলো । এ যেন আমার পরিচিতি সে দেশ নয়। এভাবে আমাদের দীর্ঘ পঞ্চাশটি দিন অতিবাহিত হল । আমার এ দুই সাথী তারা আত্মসমর্পণ করে যার যার ঘরে অবরুদ্ধ হয়ে কেঁদে কেদে কাটালেন । দলের মাঝে আমি ছিলাম তরুণ ও সুঠাম সবল। আমি ঘর থেকে বের হতাম। মুসলমানদের সাথে জামাআতে সালাত আদায় করতাম এবং হাটে-বাজারে ঘুরে বেড়াতাম, কিন্তু একটা লোকও আমার সাথে কথা বলত না। আমি রাসূলুল্লাহ্ সো)-এর খিদমতেও হাযির হতাম এবং সালাত পরবর্তী মজলিসে উপবেশনকালে তাকে সালাম করে মনকে জিজ্ঞেস করতাম- | আমার সালামের জবাবে তার পবিত্র ঠোঁট কি নড়ে উঠল, নাকি উঠল না? পরবর্তীতে তার কাছাকাছি দাড়িয়ে সালাত আদায় করতাম এবং চোরা দৃষ্টিতে তার দিকে লক্ষ্য করতাম । আমি সালাতে মনযোগী হলে তিনি আমার দিকে তাকাতেন আর আমি তার দিকে দৃষ্টি ফেরালে তিনি মুখ ঘুরিয়ে নিতেন। অবশেষে লোকদের কঠোরতা দীর্ঘ মেয়াদী হয়ে গেলে একদিন আমি হাটতে হাটতে গিয়ে আবূ কাতাদা আমার জ্ঞাতি ভাই এবং প্রিয়তম ব্যক্তির বাগানের দেয়াল টপকালাম। আমি তাকে সালাম করলাম । আল্লাহ্র কসম! সে আমার সালামের জবাব দিল না। আমি বললাম, আবূ কাতাদা! তোমাকে আল্লাহ্র দোহাই লাগে! তুমি তো জান যে, আল্লাহ্ এবং তার রাসূলকে আমি ভালবাসি । কিন্তু হায় সে যে নিরব! আমি পুনরায় তাকে দোহাই ড/৬/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।