05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৩ অতি দ্রুত গিয়ে তাদের সাথে মিলিত হব। -হায়, তেমনও যদি করতাম । কিন্তু তা আমার কপালের লিখন ছিল না। এ দিকে রাসূলুল্লাহ (সো) রওয়ানা করে যাওয়ার পর থেকে আমি যখনই বাড়ি ছেড়ে বের হতাম এবং ঘুরে বেড়ীতাম, তখন এ ব্যাপারটি আমাকে পীড়া দিত যে, কষ্ট্রর মুনাফিক কিংবা দুর্বল-অসমর্থ হওয়ার কারণে আল্লাহ যাদের অপারগতা মনজুর করেছেন, তেমন লোক ব্যতীত আর একটা পুরুষও দেখতে পেতাম না। তাবুকে উপনীত হওয়ার পূর্ব পর্যন্ত রাসূলুল্লাহ (সা) আমার কথা আলোচনা করলেন না। তাবুকে পৌছে বাহিনীর দরবারে তিনি বললেন, “কা“ব এর কি খবর ?' বনু সালিমার এক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ! তার দু'প্রস্ত পোশাক ও নিজের পার্খদ্ধয়ের প্রতি দৃষ্টি তাকে আটকে রেখেছে। মু'আয ইব্ন জাবাল (রা) বললেন, “তুমি অতি মন্দ কথা বলেছ ? আল্লাহ্র কসম! ইয়া রাসূলাল্লাহ! তার বিষয় আমরা কল্যাণ বৈ কিছু জানি না।' রাসূলুল্লাহ (সা) তখন নীরব রইলেন। কাব ইব্ন মালিক রো) বলেন, যখন আমি সংবাদ পেলাম যে, তিনি ফিরতি সফর শুরু করেছেন, তখন যত সব চিন্তা আমাকে পেয়ে বসল। আমি মনে মনে নানা ফন্দি-ফিকির করতে লাগলাম এবং যে কথা বলে আগামী দিনে তার ক্রোধানল থেকে রেহাই পেতে পারব তা আওড়াতে লাগলাম । এবং এ ব্যাপারে আমার পরিবারের প্রত্যেক ধীমান ব্যক্তির সহায়তা নেওয়ার প্রয়াস পেলাম । যখন সংবাদ হল যে, রাসূলুল্লাহ (সা) এই এসে পড়লেন, তখন আমার মিথ্যার জারিজুরি হারিয়ে গেল এবং স্বতঃসিদ্ধভাবে এ কথা বুঝতে পারলাম যে, মিথ্যার লেশ মাত্র রয়েছে এমন কোন কথা বলে আমি রেহাই পাব না। তাই তার সমীপে সত্য বলার দৃঢ় সংকল্প করলাম। রাসূলুল্লাহ (সো) পূর্বাহ্ছে শুভাগমণ করলেন। তার নিয়ম ছিল, সফর থেকে ফিরে এলে প্রথমে মসজিদে গিয়ে দু রাকআত সালাত আদায় করে আগত লোকদের দিকে মুখ করে বসতেন। তা করার পর অভিযান থেকে পিছিয়ে থাকা লোকেরা এসে তার কাছে নিজেদের ওযর-অপারগতা পেশ করতে লাগল এবং সত্যবাদীতা প্রমাণের জন্য হলফ করতে লাগল। এদের সংখ্যা ছিল আশির উপরে । রাসূলুল্লাহ (সা) তাদের বাহ্যিক বক্তব্য মনজুর করে তাদের (পুনঃ) বায়'আত করে নিতে লাগলেন এবং তাদের জন্য ইসতিগফার করলেন । আর তাদের আভ্যন্তরীণ ব্যাপার সোপর্দ করলেন মহীয়ান-গরীয়ান আল্লাহর হাতে । আমিও তার কাছে এসে তাকে সালাম করলে তিনি রুষ্ট ব্যক্তির হাসি হাসলেন এবং পরে বললেন, “এদিকে এস ।” আমি পায়ে পায়ে হেটে এসে তার সামনে বসলে তিনি বললেন, “কোন বিষয় তোমাকে পিছিয়ে রাখল ? তুমি কি তোমার বাহন উট খরিদ করেছিলে না ?” আমি বললাম, জ্বী হা, আল্লাহর কসম! আজ যদি আমি আপনি ব্যতীত পৃথিবীর অন্য কোন মানুষের সকাশে উপবিষ্ট হতাম, তাহলে অবশ্যই ভাবতাম যে, কোন মিথ্যা ওযরের আশ্রয় নিয়ে তার ক্রোধ থেকে রেহাই পাব। আমার রয়েছে কথায় মার-প্যাঁচ খাটাবার প্রতিভা । কিন্তু আন্রাহর কসম! আমি ভাল করেই জানি, আজ যদি আমি আপনাকে এমন কোন মিথ্যা বলি, যাতে আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান, তাহলে অতি সত্র এমন হবে যে, আল্লাহ্ আপনাকে আমার উপর রাগান্বিত করে দেবেন। আর যদি আপনাকে সত্য কথা বলি, যাতে আপনি আমার উপর রাগ করবেন, তাহলে তাতে আমি আল্লাহ্র ক্ষমার আশা রাখি। না, ড/৬/৬/.9110001119..0017)
— صفحة ٥٢ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.