05017161715 ৫২ আল-বিদায়া ওয়ান নিহায়া বুখারী রে) বলেন, কাঁব ইবন মালিক (রা)-এর হাদীস ঃ ইয়াহয়া ইবৃন বুকায়র রে).... আবৃদুল্লাহ ইব্ন কাঁব ইব্ন মালিক থেকে বর্ণনা করেন-কা“ব (রা) দৃষ্টি শক্তি হারিয়ে ফেলার পরে তার সন্তানদের মাঝে ইনিই পিতার সহচররপে দায়িতু পালন করতেন । আমি কাব ইবন মালিককে তাবুক অভিযান থেকে পিছিয়ে থাকার বিষয় বলতে শুনেছি। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সো) যে সব যুদ্ধ স্বয়ং পরিচালনা করেছিলেন, তাবৃক অভিযান ব্যতিরেকে তার কোনটিতেই আমি অনুপস্থিত ছিলাম না। তবে হাঁ, আমি বদর অভিযানেও অনুপস্থিত ছিলাম, কিন্তু বদরে অনুপস্থিতির জন্য কাউকেই অভিযুক্ত করা হয়নি। কেননা, বদরে (মূলত যুদ্ধের পরিকল্পনা ছিল না) রাসূলুল্লাহ (সা) কুরায়শদের বাণিজ্য কাফেলা অবরোধের উদ্দেশ্যে বের হয়েছিলেন। অবশেষে আল্লাহ পাক অনিধারিতভাবে তাদের ও শক্রদের পরস্পর সম্মুখীন করে দিলেন। আমি তো (হিজরত পূর্বকালীন) আকাবার বায়আতের রাতে রাসূলুল্লাহ (সা)-এর সমীপে উপস্থিত ছিলাম । যেখানে আমরা ইসলামের বিষয় দৃঢ় অংগীকারাবদ্ধ হয়েছিলাম । আর সে রাতের উপস্থিতির বিনিময়ে বদরে উপস্থিতি আমার কাছে অধিকতর পসন্দীয় নয় । যদিও জন সমাজে বদর আকাবার তুলনায় অধিকতর আলোচিত ও প্রসিদ্ধ। সে যাই হোক, আমার ঘটনা হল এই যে, এ অভিযান থেকে পিছিয়ে থাকার সময় আমি যেমন সবল ও সংগতিপূর্ণ ছিলাম, তেমন অন্য কোন সময় ছিলাম না। আল্লাহর কসম! এর আগে কখনো আমার কাছে একত্রে দু'টি বাহন উট ছিল না। অথচ এ অভিযানের সময় আমি দুটি বাহন সংগ্রহ করে রেখেছিলাম । এর আগে পর্যন্ত কোন অভিযানের পরিকল্পনা করলে রাসূলুল্লাহ সো) দ্যর্থবোধক শব্দ প্রয়োগ করে উদ্দিষ্ট স্থান গোপন রাখতেন । কিন্তু এ অভিযানে তিনি রওয়ানা হলেন তিনি প্রচণ্ড গরমের সময়, সফর ছিল দৃর-দূরাত্তের আর প্রতিপক্ষ ছিল সংখ্যা ও সরঞ্জামে বিশাল। তাই তিনি মুসলমানদের কাছে ব্যাপারটি খোলাসা করে দিলেন, যাতে তারা তাদের অভিযানের যথাযোগ্য প্রস্ততি নিতে পারে । তিনি তাদেরকে তার অভীষ্ট স্থানের কথা পরিস্কার জানিয়ে দিলেন। এ অভিযানে রাসূলুল্লাহ (সা)-এর সাথে মুসলমানরা ছিল অগণিত, যাদের সংখ্যা লিখিতভাবে সংরক্ষিত ছিল না। কাব (রা) বলেন, তাই কেউ পালিয়ে বাচতে চাইলে সে এ ধারণা করতে পারত যে, যতক্ষণ না তার ব্যাপারে ওহী নাধিল হচ্ছে, ততক্ষণ সে আত্মগোপন করে থাকতে পারবে । রাসূলুল্লাহ (সা) এ অভিযানে গিয়েছিলেন যখন ফল (পাক ধরার কারণে) এবং ছায়া গরমের তীব্রতার কারণে) প্রিয় ছিল। রাসূলুল্লাহ (সা) এবং তার সহগামী মুসলমানগণ সফর প্রস্তুতি সম্পন্ন করলেন । আমি প্রতি সকালে তাদের সাথে রওয়ানা করার প্রস্ততি নেওয়ার জন্য বেরিয়ে পড়তাম আর কোন কিছু সমাধা না করেই ফিরে আসতাম । আর মনে মনে বলতাম, আমি তো যে কোন মুহুর্তেই বেরিয়ে পড়তে সক্ষম । এভাবে আমার দ্বিধা দীর্ঘায়িত হল। আর লোকদের প্রস্ততি প্রচেষ্টা তীব্রতর হল। রাসূলুল্লাহ (সা) এবং তার সহগামী মুসলমানগণ রওয়ানা হয়ে গেলেন। অথচ আমি তখনও আমার প্রস্তুতির কিছুই সমাধা করে সারিনি। মনকে প্রবোধ দিলাম, এক দুই দিনের মধ্যেই প্রস্তুতি সম্পন্ন করে তাদের সাথে গিয়ে মিলিত হব। তারা মদীনা ত্যাগ করার পরে আমি প্রস্ততি নেওয়ার জন্য বের হলাম । কিন্তু কিছু সমাধা না করেই ফিরে এলাম । আবার সকালে বের হলাম এবং কিছু না করেই ফিরে এলাম । আমার এ অবস্থা চলতে থাকল আর তারা দ্রুত পথ অতিক্রম করে গেলেন এবং যুদ্ধের সময় ফুরিয়ে এল প্রায় । তখনও আমার ইচ্ছা হচ্ছিল যে, ড/৬/৬/.9110001119..0017)
— صفحة ٥١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.