05017161715 ৪৮- আল-বিদায়া ওয়ান নিহায়া না।” তাদের মাঝে আট জনের জন্য “দুবায়লা'ই যথেষ্ট হবে, তা হল আগুনের শিখা, যা হাফিজ বায়হাকী (র) বলেন, হুযায়ফা (রা) থেকে আমরা এরূপ রিওয়ায়াতও পেয়েছি যে, তারা ছিল চৌদ্দ জন- কিংবা পনের জন। আর আমি আল্লাহর নামে শপথ করে বলছি যে, তাদের মাঝে বার জন ইহকাল ও পরকালে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণাকারী সাব্যস্ত হবে। অবশিষ্ট তিন জনের ওযর কবুল করা হয়েছে। কেননা, তারা বলেছিলেন যে, আমরা ঘোষকের ঘোষণা শুনতে পাইনি এবং নবী করীম (সা)-এর ইচ্ছা সম্পর্কেও আমরা জানতাম না। ইমাম আহমাদ (র) তার মুসনাদ গ্রন্থে এ হাদীসটি রিওয়ায়াত করেছেন । ইয়াধীদ ইবন হারূন (র)....আবুত তুফায়ল (রা) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেন, রাসূলুল্রাহ সো) তাবুক থেকে প্রত্যাবর্তন কালে একজন ঘোষককে হুকুম দিলে সে এরূপ ঘোষণা দিল- “রসূলুল্লাহ (সা) পাহাড়ী পথ ধরে চলবেন, সুতরাং অন্য কেউ সে পথে যাবে না।” পরে যখন হুযায়ফা (রা) সামনে থেকে রাসূলের বাহন টেনে নিচ্ছিলেন আর আম্মার (রা) পিছন থেকে হাকিয়ে নিচ্ছিলেন, তখন একদল মুখোশধারী লোক দ্রুত গতিতে এগিয়ে এসে আম্মার (রা)-কে ঘিরে ফেলল । আম্মার রো) ঘুরে দাড়িয়ে বাহনগুলোর মুখে আঘাত করতে লাগলেন। রাসূলুল্লাহ (সা) হুযায়ফা (রা)-কে বললেন, হয়েছে, হয়েছে, চল এবং রাসূলুল্লাহ (সা) উপত্যকা থেকে সমতলে অবতরণ করলেন। ততক্ষণ আম্মার (রা) ফিরে এলে তিনি বললেন, “ও আম্মার! তুমি লোকগুলোকে চিনতে পেরেছি কি £ তিনি বললেন, প্রায় সব কটি বাহন আমি চিনেছি, কিন্তু আরোহীরা ছিল মুখোশাবৃত। তিনি বললেন, ওদের উদ্দেশ্য কি ছিল, তা কি তুমি জান ? তিনি বললেন,'আল্লাহ এবং তার রাসূলই সর্বাধিক অবগত ।' তিনি বললেন, “তাদের উদ্দেশ্য ছিল আল্লাহর রাসূলকে আক্রমণ করে তাকে ঠেলে ফেলে দেওয়া ।' বর্ণনাকারী বলেন, এ বর্ণনা প্রসংগে একবার আম্মার (রা) নবী করীম (সা)-এর একজন সাহাবীর সাথে কানাঘুষা করলেন। লোকটিকে তিনি বললেন, আল্লাহর দোহাই দিয়ে তোমাকে বলছি, তুমি কি জান, গিরিপথের ঘটনায় লোক সংখ্যা কত ছিল ? সে বলল, চৌদ্দ জন। আম্মার (রা) বললেন, রাসূলুল্লাহ (সা) তাদের মাঝে তিন জনের ওযর গ্রহণ করেছিলেন । কেননা, তারা বলেছিল যে, আমরা রাসূলুল্লাহ সো)-এর ঘোষকের ঘোষণা শুনতে পাইনি এবং এ দলটির উদ্দেশ্যও আমদের জানা ছিল না। আম্মার (রা) বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, অবশিষ্ট বার জন দুনিয়া ও আখেরাতে আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যুদ্ধ ঘোষণাকারী রূপে সাব্যস্ত হবে। মসজিদে যিরার-এর ঘটনা আল্লাহ তাআলা ইরশাদ করেন- এ ০০৯০৭ ১০৪০৩ উেসডনি ০৯938 5285 এ ০০০ নি 13১৯০ ৬৩ সি, ১01 “বং যারা মসজিদ নিমণি 'ফরেছে ক্ষতিসাধন, কুফরী ও মুমিনদের মাঝে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ইতোপূর্বে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যে ব্যক্তি যুদ্ধ করেছে, তার গোপন ড/৬/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।