Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ৪৬ আল-বিদায়া ওয়ান নিহায়া মুহাম্মদ (সা) তার সহচরদের হত্যা করে'_ এমন কথা লোকেরা বলাবলি করুক তা" আমি পসন্দ করি না।' | ইবনু ইসহাক (র) এ ঘটনাটি বর্ণনা করেছেন। তবে তার বর্ণনায় রয়েছে যে, নবী করীম (সা) শুধু হুযায়ফা ইবনুল য়ামান (রা)-কেই তাদের নাম-ধাম জানিয়ে দিয়েছিলেন এবং এটাই অধিকতর যুক্তি সংগত । আল্লাহই সর্বাধিক অবগত ।* আবুদ দারদা (রা)-এর একটি উক্তিও এ বক্তব্য সমর্থন করে। কেননা, কোনও প্রসংগে তিনি ইবনু মাসউদ (রা)-এর সাগিরদ আলকামা রে)-কে বলেছিলেন-“তোমাদের মাঝে অর্থাৎ কুফাবাসীদের মাঝে কি রাসূল সো)-এর দিনরাতের সহচর ইবনু মাসউদ (রা) নেই? তোমাদের মাঝে কি রাসূল (সা)-এর রহস্যের ধারক-যা একমাত্র সে ব্যতিরেকে আর কেউ জানেনাঁ, অর্থাৎ হুযায়ফা (রা) নেই? তোমাদের মাঝে কি সেই ব্যক্তি নেই যাকে আল্লাহ পাক মুহাম্মদ সো)-এর জবানীতে শয়তান থেকে পানাহ দিয়েছেন- অর্থাৎ আম্মার (রা)? এছাড়া আমরা আমীরুল মু'মিনান উমর (রা) থেকেও এরূপ রিওয়ায়াত বর্ণনা করছি যে, তিনি হুযায়ফা (রা)-কে বলেছিলেন, “তোমাকে আল্লাহর নামে কসম দিয়ে বলছি, আমার নাম কি তাদের মাঝে রয়েছে ?” তিনি বললেন, জী না। তবে আপনি ব্যতীত আর কাউকে সম্ভাব্য অভিযোগ থেকে মুক্ত ঘোষণা করব না। (অর্থাৎ আর কেউ এভাবে জিজ্ঞাসা করলে তাকে হা বা না জবাব দিব না। যাতে প্রকারান্তরে রাসূল (সো)-এর রহস্য ফাস না হয়ে যায়।-অনুবাদক)। আমার মতে তাদের সংখ্যা ছিল চৌদ্দ জন। তবে কেউ কেউ বলেছেন বারো জন। ইবনু ইসহাক রে) বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সা) হুযায়ফা (রা)-কে তাদের কাছে পাঠালে তিনি তাদেরকে তার কাছে সমবেত করলেন। তখন রাসূলুল্লাহ (সা) তাদেরকে তাদের কর্মকাণ্ড ও তার বিরুদ্ধে তাদের চক্রান্তের কথা অবহিত করলেন। এ পর্যায়ে ইবনু ইসহাক (র) তাদের নামের পূর্ণাঙ্গ তালিকা পেশ করে মন্তব্য করেছেন যে, এদের সম্বন্ধেই মহীয়ান- গরীয়ান আল্লাহ নাধিল করলেন, 191-4 *11-1১5 “তারা যা সংকল্প করেছিল তা করতে পারে নি” ৯৪ ৭৪)। বায়হাকী (র) বর্ণনা করেছেন, মুহাম্মদ ইবন মাসলামা (র) .. হুযায়ফা ইবনুল য়ামান (রা) থেকে-তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-এর বাহন উটনীর লাগাম ধরে তার আগে আগে চলছিলাম। আর আম্মার (রা) পিছন থেকে উট হাকাচ্ছিলেন। কিংবা আমি পিছন থেকে হাকাচ্ছিলাম আর আম্মার (রা) তার আগে আগে লাগাম টেনে চলছিলেন। আমরা পাহাড়ী ঘাটির কাছাকাছি পৌঁছলে বারো জন আরোহীকে তার পথ রোধ করে দাড়িয়ে থাকতে দেখলাম । বর্ণনাকারী বলেন, আমি রাসূলুল্লাহ সো)-এর মনোযোগ আকর্ষণ করলাম । তিনি তাদেরকে চ্যালেঞ্চ করলে তারা পালিয়ে গা ঢাকা দিল রাসুলুল্লাহ সো) আমাদেরকে বললেন, 'লোকগুলিকে তোমরা চিনতে পেরেছ ?” আমরা বললাম, জ্বী না, ইয়া রাসূলাল্লাহ! তারা তো মুখোশাবৃত ছিল। তবে আমরা তাদের বাহনগুলো চিনতে পেরেছি । তিনি বললেন, ১. এ ধরনের গোপন বিষয়াদি একমাত্র হুযায়ফা (রা)-র কাছেই সংরক্ষিত থাকত ।-অনুবাদক ড/৬৮.9117001179..001)

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।