৪8৪৬ আল-বিদায়া ওয়ান নিহায়া দাফন করা হল মংগলবারের পূর্ববর্তী রাতে । সায়ফ (র) বলেন, এক দু"বার ইয়াহ্য়া ইবন সাঈদ রে)-ও এ পূর্ণ বিবরণটি আইশা রে) হতেও বর্ণনা করেছেন। এ বর্ণনাও অতিশয় বিরল প্রকৃতির। ওয়াকিদী (রে) বলেন, আবদুল্লাহ ইবন জা“ফর (র) জাবির ইবন আবদুল্লাহ রো) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সা)-এর কবরের উপরে উত্তমরূপে পানি ছিটিয়ে দেয়া হয়েছিল। পানি ছিটিয়ে দিয়েছিলেন বিলাল ইবন আবু রাবাহ (রো) একটি মশক দিয়ে । তিনি নবী করীম (সা)-এর মাথার দিক হতে তার ডান পাশ দিয়ে শুরু করে তার পদযুগল পর্যন্ত পৌঁছলেন। তারপর পানি দেয়ালের দিকে ছুঁড়ে মারলেন; দেয়ালের দিক হতে ঘ্বরে আসতে সমর্থ হলেন না। সাঈদ ইবন মানসুর (র) বলেছেন, দারাওয়ারদী (র) উম্মু সালামা (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইনতিকাল করলেন সোমবারে এবং সমাহিত হলেন পরদিন মংগলবারে |. ইব্ন খুযায়মা রে) বলেছেন, মুসলিম ইবন হাম্মাদ (র) ইবন আব্বাস (রো) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইনতিকাল করেন সোমবারে এবং তাকে সমহিত করা হয় মংগলবারে। ওয়াকিদী (র) বলেছেন, উবাই ইব্ন আয়্যাশ ইবন সাহল ইবন সাঈদ (র) তার পিতা থেকে, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইনতিকাল করলেন সোমবারে রাবীউল আউয়ালের বার তারিখের রাত অতিক্রান্ত হলে এবং সমাহিত হলেন মংগলবার দিনের বেলা । আবদুল্লাহ ইবন মুহাম্মদ ইবন আবিদ্-দুনিয়া (র) বলেন, আবু মুহাম্মদ হাসান ইবন ইসমাঈল নহরতীরী (র) আবদুল্লাহ ইবন আবু আওফা (রা) সূত্রে বলেন, রাসুলুল্লাহ (সা)-এর ওফাত হল সোমবারে এবং মংগলবারেই তিনি সমাহিত হয়েছিলেন। এবং অনুরূপ মত প্রকাশ করেছেন সাঈদ ইবনুল মুসায়্যাব, আবূ সালামা ইবন আবদুর রহমান ও আবূ জাফর আল্ বাকির (র) প্রমুখ । ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৪৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।