Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া 8৪৫ সালামা (রা) বলেন, তখন আমরা চিৎকার দিয়ে উঠলাম এবং মসজিদের লোকেরাও চিৎকার দিয়ে উঠল ফলে গোটা মদীনা একটি মাত্র চিৎকার ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠল । বিলাল (রা) ফজরের আযান দিলেন । আযানের মাঝে রাসূলুল্লাহ (সা)-এর কথা (০৯১১1২০৯০01 ১৫৪ 2) উল্লেখ করার সময় তিনি কেঁদে ফেললেন এবং সজোরে চিৎকার দিয়ে আমাদের দুঃখ বেদনা আরো বাড়িয়ে দিলেন। লোকেরা তার কবরের কাছে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করতে লাগলে দরযা বন্ধ করে দেয়া হল। হায় সে দিনকার মহা মুসীবত! এর পরবর্তী সময় আমরা যে কোন বিপদের সম্মুখীন হলে আমরা নবী করীম (সা)-কে হারানোর ব্যথ্যা স্মরণ করে আমাদের সে মুসীবতের লঘ্তর বিবেচনা করতাম । ইমাম আহ্মদ (র) বলেন, মুহাম্মদ ইবন ইসহাক (র) “আইশা (রা) সূত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) সোমবারে ইনতিকাল করেন এবং বুধবারের পূর্ববর্তী রাতে তাকে দাফন করা হয়। একাধিক হাদীস সূত্রে এর অনুরূপ বিবরণ পূর্ববর্তী আলোচনায় উদ্ধৃত হয়েছে। প্রাচীন যুগের ও পরবর্তী যুগের মনীষীবর্গ বিশেষত সুলায়মান ইবন তুরখান আত্-তায়মী, জাফর ইবন মুহাম্মদ আস্-সাদিক, ইবন ইস্হাক, মুসা ইবন উক্বা প্রমুখ (র)-এর অনুকূলে তাদের সুস্পষ্ঠ মত ব্যক্ত করেছেন। তবে ইয়াকৃব ইবন সুফিয়ান (র) রিওয়ায়াত করেছেন আবদুল হামীদ (র) আল্-আওযাঈ (র) সুত্রে। তিনি বলেন, সোমবার দুপুর হওয়ার আগে রাসূলুল্লাহ (সা) ইনতিকাল করেন এবং মংগলবার সমাহিত হন। ইমাম আহমদ (র) আবদুর রায্যাক (র) ইবন জুরায়জ (র) সুত্রে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তিনি বলেন, আমি তথ্য প্রাপ্ত হয়েছি যে, রাসূলুল্লাহ (সা) সোমবার প্রথম প্রহরে ইনতিকাল করেন এবং পরের দিন প্রথম প্রহরে সমাহিত হন। ইয়াকুব (র) বলেছেন, সুফিয়ান (র) আবু জাফর রে) সূত্রে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ (সা) সোমবারে ইনতিকাল করলেন। পরে সে দিন ও সে রাত এবং মংগলবার দিনের শেষ ভাগ পর্যন্ত সেভাবেই থাকলেন। এটি একটি অখ্যাত অভিমত । প্রসিদ্ধ অভিমত হল অনেক মনীষী সূত্রে যা আমরা উদ্ধৃত করেছি নবী করীম (সা) সোমবারে ইনতিকাল করেন এবং বুধবারের পূর্ববতী রাতে তাকে দাফন করা হয়। অন্যান্য স্বল্প প্রসিদ্ধ ও বিরল অভিমতসমূহ £ ইয়াকৃব ইবন সুফিয়ান রে) রিওয়ায়াত ঃ আবদুল হামীদ ইবন বাক্কার (রে) মাক্হ্‌ল (র) সুত্রে- তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) জন্মগ্রহণ করেন সোমবারে, তার কাছে ওহী পাঠানো হয় সোমবারে, তিনি হিজরত করেন সোমবারে এবং ইনতিকালও করেন সোমবারে, সাড়ে বাষণ্রি বছর বয়সে । তিন দিন যাবত তাকে দাফন করা হয়নি। লোকজন দলে দলে তার কাছে প্রবেশ করে সালাত (জানাযা) আদায় করছিলেন । তারা সারিবদ্ধও হচ্ছিলেন না এবং কেউ তাদের ইমামতিও করছিলেন না। এ বর্ণনায় “তিন দিন দাফন না করা অবস্থায় রইলেন” অংশটুকু অতিশয় বিরল। যথার্থ তথ্যমতে তিনি সোমবার দিনের অবশিষ্টাংশসহ মংগলবার পূর্ণ দিবস অবস্থিত থাকার পরে বুধবারের (পূর্ববর্তী) রাতে সমাহিত হন। পূর্ববর্তী বিবরণ দ্রষ্টব্য । আল্লাহই সমধিক অবগত । আর এর পাল্টা বিবরণ রয়েছে, সায়ফ (র) হিশামের পিতা সূত্রের রিওয়ায়াতে | তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইনতিকাল করলেন্‌ মোমরারে, তাকে গোসল দেয়া হল সোমবারে এবং ড/৬/৬৮.211700119.001)

— পৃষ্ঠা ৪৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।