Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

88৪ আল-বিদায়া ওয়ান নিহায়০1915 আমি আমার আংটিটি হাতে নিয়ে তা রাসূলুল্লাহ সো)-এর কবরে ফেলে দিলাম এবং সকলে বের হয়ে গেলে আমি বললাম, “ আমার আংটিটিতো কবরে পড়ে গিয়েছে ।” আসলে আমি সেটি ইচ্ছা করে ফেলে দিয়েছিলাম । যাতে আমি রাসূলুল্লাহ (সো)-কে স্পর্শ করতে পারি এবং . তার সর্বশেষ সান্রিধ্যধন্য ব্যক্তি হতে পারি। ইবন ইসহাক (র) বলেন, এ বিষয় আমার পিতা ইসহাক ইবন ইয়াসার (র) আবদুল্লাহ ইবনুল হারিছ (রে) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি আলী (রা)-এর সাথে উমরা পালন করলাম....পূর্বোল্লিখিত বিবরণ । মুগীরা ইবন শু“বা (রা) থেকে উল্লিখিত বিবরণ তার বাসনা বাস্তবায়িত হওয়া দাবী করে না। কেননা, এমন সম্ভাবনাও বিদ্যমান যে, আলী (রা) তাকে কবরে নামবার অবকাশই দেন নি। কিংবা তিনি অন্য কাউকে আংটিটি তুলে দিতে বলে থাকতে পারেন। পৃবোর্পিখিত বর্ণনা দৃষ্টে তা তুলে দেয়ার আদেশ প্রাপ্ত হয়ে থাকবেন কুছাম ইবন আব্বাস (রা)। ওয়াকিদী (র) তো বলেছেন, আবদুর রহমান ইবন আবুযূ যিনাদ (র) পিতা সূত্রে উবায়দুল্লাহ ইবন আবদুল্লাহ ইবন উত্বা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, মুগীরা ইবন শুবা রো) তার আংটিটি ব্রাসূলুল্লাহ (সা)-এর কবরে ফেলে দিলেন। তখন আলী (রা) বললেন, আপনি তো আংটি ফেলেছেন এ উদ্দেশ্যে যে, আপনি বলবেন যে, আমি নবী করীম (সা)-এর কবরে অবতরণ করেছিলেন। পরে তিনি নিজেই নেমে আংটিটি তুলে দিলেন কিংবা কোন লোককে হুকুম করলে সে তা তুলে দিল। আর ইমাম আহমদ (র) বলেছেন, বাহ্‌্য ও আবূ কামিল (র) আবু “আসীব কিংবা আবু গুন্ম রো) থেকে বর্ণনা করেন। বাহ্য রে)-এর বর্ণনায় তিনি (বর্ণনা কারী সাহাবী ) নবী করীম (সা)-এর জানাযা সালাতে উপস্থিত ছিলেন। লোকেরা বলল, আমরা কিভাবে সালাত আদায় করব? (আবূ বকর) বললেন, ছোট ছোট দলবদ্ধ হয়ে প্রবেশ কর। তখন তারা এ (দিককার) দরযা দিয়ে টুকছিলেন এবং নবী করীম (সা)-এর জন্য জানাযার সালাত আদায় করে অন্য একটি দরযা দিয়ে বের হয়ে যাচ্ছিলেন। বর্ণনাকারী বলেন, নবী করীম (সো)-কে তার কবরে রেখে দেয়া হলে মুগীরা (রো) বললেন, তার পায়ের দিকে কিছু কাজ অসম্পূর্ণ রয়ে গিয়েছে; আপনারা তার যথাযথ ব্যবস্থা করেন নি। তারা বললেন, তবে তুমি নেমে পড় এবং তা ঠিক ঠাক করে দাও ! তখন তিনি কবরে নেমে পড়লেন এবং নবী করীম (সা)-এর (এখন) মাটি ঢালতে থাক। তারা মাটি ঢালতে থাকলেন এবং তা মুগীরা রো)-এর পায়ের গোছার মাঝামাঝি পর্যন্ত পৌঁছার পরে তিনি বের হয়ে এলেন এবং এ সূত্রেই তিনি পরে বলতেন, আমিই তোমাদের মাঝে রাসূলুল্লাহ সা)-এর সর্বশেষ সংগধন্য ব্যক্তি। নবী করীম (সা)-কে কখন দাফন করা হয়? ইউনুস রে) বলেন, ইবন ইসহাক রে) আইশা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, বুধবারে পূর্ববর্তা মধ্য রাতে বেল্চা-কোদালের শব্দ শুনেই আমরা নবী করীম (সা)-এর দাফন সম্পর্কে জ্ঞাত হই। ওয়াকিদী (র) বলেন, ইবন আবু সাব্রা (র) উম্মু সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা সমবেত হয়ে কান্নাকাটি করছিলাম এবং আমাদের চোখে ঘুম ছিল না। তখনও রাসূলুল্লাহ (সা) আমাদের ঘরে ছিলেন এবং তাকে খাটের উপরে রক্ষিত দেখে আমরা সান্ত্বনা পাচ্ছিলাম । হঠাৎ ভোর রাতে আমরা আওয়ায দাতাদের আওয়ায পেলাম । উম্মু ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৪৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।