Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

৪৪২ আল-বিদায়া ওয়ান নিহায়া” ৪১ বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা)-এর জন্য বগলী কবর খনন করা হয়েছিল। এ দুই সূত্রেই হাদীসটি একাকী আহমদ (র) বর্ণনা করেছেন। কবরে চাদর প্রদান প্রসংগ ৪ ইমাম আহমদ (র) বলেন, ইয়াহ্‌য়া ইব্‌ন শু“বা ও ইব্ন জাফর (র), ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, নবী করীম (সা)-এর কবরে একটি লাল মখমলের চাদর দেয়া হয়েছিল। মুসলিম, তিরমিযী ও নাসাঈ (র)-ও হাদীসটি শু“বা (রা) সূত্রের বিভিন্ন সনদে রিওয়ায়াত করেছেন । ওয়াকী রে)-ও হাদীসটি শু“বা (র) সূত্রে রিওয়ায়াত করেছেন। তিনি বলেছেন, এ বিষয়টি ছিল রাসূলুল্লাহ (সা)-এর জন্য খাস। এ বর্ণনা দিয়েছেন ইব্ন আসাকির (র)। ইব্‌ন সাদ (র) বলেছেন, মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ আল্‌ আনসারী (র) হাসান (রো) থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ (সা)-এর বদন মুবারকের নীচে মখমলের লাল একটি চাদর বিছিয়ে দেয়া হয়েছিল যা তিনি পরিধান করতেন। তিনি বলেছেন, কবরের মাটি ছিল আদ্র। হুশায়ম ইব্‌ন মান্সূর (র) বলেছেন হাসান (রা) হতে, তিনি বলেন, নবী করীম (সা)-এর কবরে মখমলের একটি লাল চাদর দিয়ে দেয়া হয়েছিল যা তিনি হুনায়ন যুদ্ধকালে প্রাপ্ত হয়েছিলেন । হাসান (রা) বলেছেন, সেটি দেয়ার কারণ ছিল এই যে, মদীনার লবণাক্ত মাটির দেশ । মুহাম্মদ ইব্‌ন সাদ (র) আরো বলেছেন, হাম্মাদ ইব্‌ন খালিদ আল্‌ খায়্যাত (র) হাসান (রো) সুত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছিলেন, আমার কবরে আমার জন্য একটি বড় চাদর বিছিয়ে দেবে। কেননা, মাটিকে নবীগণের দেহের উপরে প্রাধান্য দেয়া হয় নি। বায়হাকী রে) রিওয়ায়াত করেন। মুসাদ্দাদ, সাঈদ ইব্নুল মুসায়্িব (র) সুত্রে। তিনি বলেন, আলী (রা) বলেন, আমি নবী করীম (সা)-কে গোসল দিলাম । আমি তখন সাধারণ মৃতদের যা হয়ে থাকে তেমন “কিছু' রয়েছে কিনা তা দেখতে চাইলাম । কিন্তু কিছুই দেখতে পেলাম না। তিনি ছিলেন জীবনে ও মরণে পুত-পবিত্র। বর্ণনাকারী সোঈদ) আরো বলেন, নবী করীম (সা)-এর দাফন ও তাকে আচ্ছাদিত করার দায়িতৃু পালন করেছিল চারজন- আলী, আব্বাস, ফয্ল ও নবী করীম (সা)-এর আযাদকৃত গোলাম সালিহ্‌ (রা)। নবী করীম (সা)-এর কবর তৈরী করা হয়েছিল বগলী কবর এবং তার উপরে বিছিয়ে দেয়া হয়েছিল কীচা ইট । কোন কোন সুত্রে বায়হাকী (র) আরো উল্লেখ করেছেন যে, নবী করীম (সা)-এর কবরে নয়টি কীচা ইট বিছিয়ে দেয়া হয়েছিল। ওয়াকিদী (র) রিওয়ায়াত করেছেন, আবু সাব্রা €র) ইব্‌ন আব্বাস (রা) সুত্রে । তিনি বলেন, রাসূলুল্লাহ (সা)-কে সোমবারের সূর্য পেশ্চিমে) ঢলে পড়ার পর হতে মংগলবারের সূর্য (পশ্চিমে) ঢলে পড়া পর্যন্ত তার খাটিয়ার উপরে রেখে দেয়া হয়েছিল৷ লোকেরা তার জানাজার সালাত আদায় করছিল এবং তার খাট ছিল তার কবরের পাড়ে । পরে তারা নবী করীম (সা)-কে সমাহিত করার ইচ্ছা করলে তার খাটিয়া তার (কবরের) পায়ের দিকে সরিয়ে নিয়ে সে দিক থেকে তাকে কবরে প্রবিষ্ট করা হয়। তার কবরে প্রবেশ করেছিলেন আব্বাস, আলী, কুছাম, ফায্ল ও শাক্রান (রা)। বায়হাকী (র) রিওয়ায়াত করেছেন, ইসমাঈল আস্-সুদ্দী (র)-এর বরাতে, ইব্ন আব্বাস (রা) সুত্রে। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা)-এর কবরে অবতরণ করেছিলেন আব্বাস, আলী ও ফযূল (রা) এবং তার কবর সমতল করেছিলেন জনৈক আনসারী ব্যক্তি, যিনি “বদর' যুদ্ধের শহীদগণের বগলী কবর ড/ড/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ৪৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।