Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

আল-বিদায়া ওয়ান নিহায়।4০1975 ৪৩৯ বললেন, “যে স্থানে তিনি ইনতিকাল করেছেন সে স্থানেই ।” এ দু'জনের একজন বগলী কবর খুড়তেন এবং অন্য জন খুঁড়তেন সিন্দুকী কবর। যিনি বগলী কবর খনন করতেন তিনি (আগে) এসে পড়লে নবী করীম (সা)-এর জন্য তিনি বগলী কবর খনন করলেন। মালিক ইবন আনাস (র) এ বিবরণটি উরওয়া (র) থেকে মুনকাতি (বিচ্ছিন্ন) সনদে বর্ণনা করেছেন। আবু ইয়ালা (র) বলেন, জাফর ইব্‌ন মিহ্রান (র) ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, লোকজন যখন নবী করীম (সা)-এর জন্য (কবর) খনন করতে মনস্থ করলেন। তখন আবু উবায়দা ইব্নুল জার্রাহ (রো) মক্কাবাসীদের কবরের ন্যায় সিন্দুকী কবর খনন করতেন এবং আবু তাল্হা যায়দ ইব্‌ন সাহ্‌্ল (রা) মদীনাবাসীদের জন্য বগলী কবর খনন করতেন। তাই আব্বাস (রা) দুই জন লোককে ডেকে এনে তাদের একজনকে বললেন, তুমি আবূ উবায়দার কাছে যাও এবং অন্যজনকে বললেন তুমি যাও আবূ তাল্হার কাছে। (আরো বললেন) ইয়া আল্লাহ আপনার রাসূলের জন্য যা আপনার পসন্দ তাই বেছে নিন! বর্ণনাকারী (ইব্ন আব্বাস) বলেন, আবু তাল্হা (রা)-এর কাছে প্রেরিত ব্যক্তিটি তাকে পেয়ে সংগে করে নিয়ে এলো । তিনি রাসূলুল্লাহ্‌ সা)-এর জন্য বগলী কবর তৈরী করলেন। মংগলবার দিন রাসূলুল্লাহ সো)- এর অন্তিম সফরের ব্যবস্থাপনা সম্পন্ন হলে তাকে তার ঘরে তার খাটিয়ার উপরে রেখে দেয়া হল। ওদিকে মুসলমানগণ তার দাফনের স্থান সম্পর্কে বিভিন্ন মত ব্যক্ত করছিলেন। কেউ সংগে (বোকী “গোরস্তানে) দাফন করব । তখন আবু বকর (রা) বললেন, রাসূলুল্লাহ (সা)-কে আমি বলতে শুনেছি, ০০৪ ৬:১৯ ০১৪১ ১ ১ ০:০৪ ৮« কোনও নবীকে তার ওফাতের স্থান ব্যতীত অন্য কোথাও দাফন করা হয় নি। তখন রাসূলুল্লাহ (সা) যে বিছানায় ইনতিকাল করেছিলেন তা তুলে ফেলা হল এবং সেখানেই তার জন্য কবর খনন করা হলো। এরপর রাসূলুল্লাহ (সো)-এর জানাযার সালাত আদায়ের উদ্দেশ্যে লোকদের ছোট ছোট দলে ভাগ হয়ে তার নিকটে আসার অনুমতি দেয়া হল। প্রথমে পুরুষেরা এবং তাদের সালাত সমাপ্ত হলে নারীদের প্রবেশাধিকার দেয়া হল এবং নারীদের সালাত সমাপ্ত হলে প্রবেশ করতে দেয়া হল অপ্রাপ্ত বয়স্কদের । এ সময় রাসূলুল্লাহ (সা)-এর জন্য সালাতে কেউ ইমামের দায়িত্ব পালন করেন নি। পরে বুধবারের (পূর্ববর্তী ব্রাতের মাঝ রাতে রাসূলুল্লাহ (সা)-কে দাফন করা হল। ইব্‌ন মাজা (র) ও নাস্র ইব্‌ন আলী আল্‌ জাহ্যামী (র) মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) সুত্রে উক্ত সনদে হাদীসটি অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে এতে তিনি অতিরিক্ত বলেছেন, তার কবরে অবতরণ করলেন আলী" আব্বাস (রা)-এর দুই ছেলে ফায্ল ও কুছাস এবং রাসূলুল্লাহ সো)-এর আযাদকৃত গোলাম শুকরান (রা)। তখন আবূ লায়লা আওস ইব্‌ন খাওলী (রা) আলী ইবৃন আবু তালিব (রা)-কে বললেন, আপনাকে আল্লাহ্‌র দোহাই! রাসূলুল্লাহ (সা)-এর বিষয়ে আমাদের হিস্সা!? তখন আলী (রা) তাকে বললেন, আপনিও নেমে পড়ুন! নবী করীম (সা)-এর গোলাম শুক্রান (রা) একটি মোটা চাদর (কম্বল) নিয়ে এলেন যেটি রাসূলুল্লাহ সো) পরিধান করতেন। তিনি সেটি কবরে বিছিয়ে দিয়ে বললেন, আল্লাহ্র কসম ! আপনার পরে কেউ আর সেটি পরিধান করতে পাবে না। সুতরাং সেটিও রাসূলুল্লাহ (সা)-এর সংগে দাফন করা হল। ইমাম আহমদ (র)-ও হাদীসটি ড/৬/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৪৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।