০0109111 আল-বিদায়া ওয়ান নিহায়া” + ৪৩৭ গণ্য হবে এবং তা হবে যুক্তি ও বুদ্ধিজাত বিচারের উর্ধে তাআব্বুদ (০১-:) ও আইন গত ইবাদাত আনুগত্য প্রকরণভুক্ত। তবে সে যা-ই হোক; তাদের কোন নির্দিষ্ট ইমাম ছিলেন না বিধায় এমনটি হয়েছে, এরূপ বলার কোন অবকাশ নেই। কেননা, পূর্ববর্তী আলোচনায় আমরা বলে এসেছি যে, আবু বকর (রো)-এর প্রতি আনুগত্যের বায়আত সম্পাদিত হওয়ার পরেই তারা নবী করীম (সা)-এর কাফন-দাফনের কাজ শুরু করেছিলেন। তবে কোন কোন আলিম বলেছেন, কেউ তাদের ইমামতি না করার লক্ষ্য ছিল সরাসরি ও প্রত্যক্ষভাবে তার জন্য তাদের সালাত আদায় এবং উম্মতের প্রতিটি ব্যক্তি ও নারী-পুরুষ- বালক-বয়ক্ষ নির্বিশেষে এমন কি গোলাম-বাদীদের প্রত্যেকের পৃথক পৃথক এবং একের পরে এক সালাত আদায়ের মাধ্যমে তার (সা) জন্য পুনঃ পুনঃ সালাত আদায় করা । আর ইমাম সুহায়লী (র)-এর অভিমতের সার সংক্ষেপ হচ্ছে, আল্লাহ তো পবিব্র কলামের দ্বারা অবহিত করেছেন যে, তিনি এবং তার ফিরিশতাগণ রাসূলুল্লাহ্ (সা)-এর জন্য সালাত প্রেরণ করে থাকেন এবং সেই সাথে প্রতিটি ঈমানদারকে সরাসরি নিজের তরফ হতে তার জন্য সালাত নিবেদনের আদেশ করেছেন। তার ওফাতের পরে তার জন্য (জানাযা) সালাতও পূর্বোক্ত পন্থায়ই সম্পাদিত হবে । তিনি আরো বলেছেন, ফিরিশতাগণ এ ক্ষেত্রে আমাদের জন্য ইমাম সাব্যস্ত হবেন। আল্লাহই সমধিক অবগত | সাহাবী জামাআত ব্যতীত অন্যান্য (পরবতী)-দের জন্য নবী করীম (সা)-এর রাওযায় সালাত আদায় করার বৈধতার বিষয়টিতে ইমাম শাফিঈ (র)-এর পরবতী কালের অনুসারীগণ মতভেদের শিকার হয়েছেন। কেউ কেউ বৈধতার অনুকূলে অভিমত ব্যক্ত করে বলেছেন, নবী করীম (সা)-এর মুবারক দেহ তার কবরে 'তাজা' ও অবিকৃত ও অক্ষত রয়েছে | কেননা, আল্লাহ পাক নবীগণের দেহকে মাটির জন্য হারাম করে দিয়েছেন (সুনান গ্রন্থসমূহ ও অন্যান্য গন্থে এ সম্পর্কিত হাদীস বিদ্যামান রয়েছে)। সুতরাং তিনি (সা) তো যেন আজই ইনতিকাল করেছেন। পক্ষান্তরে অন্যদের অভিমত হল সাহাবা-পরবর্তা লোকরা নবী করীম (সা)-এর রাওযায় সালাত আদায় করবে না। কেননা, সাহাবা পরবর্তী আমাদের পূর্বসূরী (তাবিঈ-তাবি- তাবিঈ)-গণ তা করেন নি। অথচ বিষয়টি বৈধ ও শরী“আতসম্মত হলে তারা অবশ্যই তাতে গভীর আগ্রহ ও নিয়মানুবতাঁতা দেখাতেন (কিন্ত তারা তা করেন নি)। আল্লাহই সমধিক অবগত । ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৪৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।