Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ৪৩৬ আল-বিদায়া ওয়ান নিহায়া প্রবেশানুমতি দেয়া হল; তারা ইমাম বিহীনভাবে জনে জনে সালাত আদায় করতে থাকলেন। তারপর নারীদের প্রবেশানুমতি দেয়া হল, তারাও তার জন্য সালাত আদায় করলেন। তারপর শিশু কিশোরদের প্রবেশ করতে দেয়া হলে তারাও তার জন্য সালাত আদায় করল এবং এরপরে গোলামদের প্রবেশ করতে দেয়া হলে তারাও সালাত আদায় করল । সকলেই একা একা সালাত আদায় করলেন এবং রাসূলুল্লাহ (সা)-এর জন্য সালাতে কেউ ইমামতি করেননি । ওয়াকিদী (র) বলেন, উবায়্যা ইবৃন “আয়্যাশ ইবৃন সাহ্‌ল ইবৃন সাদ (র), তার দাদা সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সো)-কে তার কাফন পরিয়ে দেয়া হলে তাকে তার খাটে রাখা হল। তারপর তার কবরের পাড়ে রাখা হল। তারপর লোকজন (জানাযার উদ্দেশ্যে) দলে দলে প্রবেশ করতে লাগলেন, এ সালাতে কেউ ইমামতি করছিলেন না । ওয়াকিদী (র) আরো বলেন, মুসা ইবৃন মুহাম্মদ ইবরাহীম থেকে বর্ণিত। তিনি বলেন, আমার আব্বার হাতে লেখা একটি লিপি আমি পেয়ে যাই। তাতে লিখিত ছিল রাসূলুল্লাহ (স1)-কে কাফন পরানো হয়ে গেলে এবং তাকে তার খাটের উপরে রেখে দেয়া হল। আবু বকর ও উমর (রা) এবং ঘরে সংকুলান হয় এমন সংখ্যক আনসার-মুহাজির এ দু'জনের সংগে ঘরে প্রবেশ করলেন। তারা দু'জন বললেন, আস্সালামু আলাইকা আইয়্যুহান নাবিয়্যু ওয়া রাহমতুন্রাহি ওয়া বারাকাতুহু। তারপর মুহাজির ও আনসারগণও অনুরূপ সালাম পেশ করলেন। তারপর তারা কাতারবন্দি হলেন বটে, কিন্তু কেউ ইমামরূপে ছিলেন না। তারপর তারা দু'জন প্রথম কাতারে দাড়িয়ে বললেন, “হে আল্লাহ! আমরা সাক্ষ্য দিচ্ছি যে, তার কাছে যা নাধিল করা হয়েছিল তিনি তা পৌঁছিয়ে দিয়েছেন, তিনি তার উম্মতের কল্যাণ কামনা করেছেন এবং আল্লাহ্‌র রাস্তায় জিহাদ করেছেন, যাবৎ না আল্লাহ্‌ তার দীনকে প্রতিষ্ঠিত করেছেন এবং তার কালেমা পুণধ্গতা পেয়েছে এবং তার একক ও লা-শরীক সত্তায় ঈমান প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং হে আমাদের ইলাহ! আমাদের অন্তর্ভুক্ত করুন সে সকল লোকের মাঝে যারা তার (নবীর) কাছে নাধিলকৃত বাণীর আনুগত্য করে এবং তার ও আমাদের মাঝ সম্মিলন ঘটিয়ে দিন যাতে আপনি আমাদের দিয়ে তাকে এবং তাকে দিয়ে আমাদের পরিচিতি সাব্যস্ত করবেন। কেননা, তিনি ছিলেন মুমিনদের প্রতি স্নেহশীল দয়াবান। আমরা তার প্রতি বিশ্বাস স্থাপনে কোন (পার্থিব ও) বিনিময় প্রত্যাশা করি না এবং তার বিনিময়ে কক্ষণো কোন মূল্য আমরা গ্রহণ করব না।” “এ সময় অন্য লোকেরা “আমীন' “আমীন' বলে যাচ্ছিলে এবং একদল বের হয়ে গেলে আর এক দল প্রবেশ করছিলেন। এভাবে পুরুষগণ সালাত আদায় করার পরে নারীগণ এবং তাদের পরে অপ্রাপ্ত বয়স্করা সালাত আদায় করল । কথিত হয়েছে যে, তারা সোমবারের দুপুরের পর হতে মংগলবারের এ রকম সময় পর্যন্ত সালাত আদায় করেছিলেন। মতান্তরে, তিন দিন যাবত তারা তার জন্য সালাত আদায় করেছিলেন । এ প্রসংগে বিশদ বিবরণ পরে আসছে। আল্লাহই সমধিক অবগত | সালাত সম্পর্কিত এ কর্মপন্থা অর্থৎ কেউ ইমাম না হয়ে একাকী একা নবী করীম (সা)-এর জানাযার সালাত আদায় করার বিষয়টি সর্বসম্মত এবং এতে কারোই ভিন্ন মত নেই ' তবে এর কারণ বর্ণনায় মত পার্থক্য দেখা দিয়েছে । এ প্রসংগে ইব্‌ন মাসউদ (রা) থেকে আমাল উপস্থাপিত হাদীস প্রামাণ্য সাব্যস্ত হলে তা এ ক্ষেত্রে শরীআতের “স্পষ্ট ভাষ্য' (7৮৮) কুট ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৪৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।