Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৩৫ কয়খানা কাপড়ে কাফন দেয়া হয়েছিল? তারা বললেন তিনখানি কাপড়ে, যায় মাঝে কোন জামা বা কোন জুব্বা বা কোন পাগড়ী ছিল না। আমি বললাম, বদর যুদ্ধে আপনাদের কত জনকে বন্দী করা হয়েছিল ? তীরা বললেন, আব্বাস, নাওফাল ও আকীলকে। বায়হাকী €র) যুহরী (র) সুত্রে যায়নুল আবিদীন (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সা)- কে তিনখানি কাপড় দিয়ে কাফন দেয়া হল, যার একখানি ছিল লাল রংএর ডোরাদার ইয়ামেনী চাদর। হাফিয ইবৃন আসাকির রে) অন্য একটি সুত্রে আলী ইব্‌ন আবু তালিব (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। তবে সনদটির বিশুদ্ধতা প্রশ্বীতীত নয়। আলী (রা) বলেন রাসূলুল্লাহ (সা)-কে আমি দুইটি সাহুলী কাপড় এবং একটি ডোরাদার ইয়ামানী চাদর দিয়ে কাফন পরিয়েছিলাম। আবু সাঈদ ইব্নুল আরাবী (র) বলেন, ইবরাহীম ইব্নুল ওলীদ (র) আবু হুরায়রা রো) থেকে বর্ণিত। তিনি বলেন, দুইখানি “রায়তা' এক হারা চাদর এবং একখানি নাজরানী চাদর দিয়ে রাসূলুল্লাহ (সা)-কে কাফন দেয়া হয়েছিল। আবূ দাউদ আত্‌ তায়লিসী (র)-ও হিশাম ও ইমারান আল্‌ কাত্তান (র)....আবৃ হুরায়রা রো) সনদে অনুরূপ রিওয়ায়াত করেছেন। রাবী ইব্‌ন সুলায়মান (র)-ও আসাদ ইব্‌ন মুসা (র), উম্মু সালামা (রা) থেকে হাদীসটি রিওয়ায়াত করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা)-কে তিনখানি কাপড়ে কাফন দেয়া হয়েছিল, যার একখানি ছিল নাজরানী চাদর । বায়হাকী (র) বলেন, আমরা পূর্বেই আইশা (রা) সূত্রে নেয়া লোকেদের ভ্রান্তির শিকার হওয়ার কারণ বর্ণনা করে এসেছি যে, সে চাদরটি সরিয়ে নেয়া হয়েছিল। আল্লাহই সমধিক অবগত । বায়হাকী (র)-এর পরবর্তী রিওয়ায়াত £ মুহাম্মদ ইবৃন ইসহাক ইবৃন খুযায়মা (র) হারূন ইবৃন সাঈদ (€র) থেকে বর্ণিত। তিনি বলেন, আলী (রা)-এর কাছে এতটুকু মিশুক ছিল; তিনি তা দিয়ে তার কাফনে সুগন্ধি মাখাবার ওসিয়ত করলেন এবং বললেন, এ মিশৃক রাসূলুল্লাহ (সা)-এর কাফনের ব্যবহৃত সুগন্ধির বেঁচে যাওয়া অংশ। ইবরাহীম ইব্‌ন মুসা (র) সুত্রে আলী (রা) হতেই বায়হাকী (রর) হাদীসটি রিওয়ায়াত করেছেন এবং অনুরূপ উল্লেখ করেছেন। নবী করীম সো)-কে গোসল দানের বিবরণ সংশ্লিষ্ট বিষয়ে আশৃআছ ইব্‌ন তুলায়ক হতে বর্ণিত, বায়হাকী (র)-এর রিওয়ায়াত এবং আল্‌ ইস্পাহানীর বরাতে আল্‌ বাষ্যার (র)-এর রিওয়ায়াত- উভয় রিওয়ায়াত ইব্ন মাসউদ (রা) হতে পূর্বেই উল্লিখিত হয়েছে । এ হাদীসের সারকথা ছিল নবী করীম (সা)-কে গোসল দান সম্পকীত। নবী পরিবারের পুরুষ সদস্যদের প্রতি তার ওসিয়াত ও নির্দেশ ছিল এই যে, “আমাকে আমার পরিধেয় এ কাপড়ে কিংবা ইয়ামানী কিংবা মিশরী সাদা কাপড়ে কাফন দেবে" । কাফন পরানো হয়ে গেলে তাকে তার কবরের পড়ে রেখে দিয়ে ফিরিশতাদের সালাতের আবকাশ দেয়ার জন্য তারা বের হয়ে যাবেন এবং পরে তার আহলে বায়তের পুরুষ সদস্যগণ এসে সালাত আদায় করবেন। তারপরে অন্যান্য লোকেরা সকলেই, একাকী একাকী সালাত আদায় করবেন। অবশ্য হাদীসের বিশুদ্ধতা প্রশ্ন্সাপেক্ষ হওয়ার কথাও বিবৃত হয়েছে। মুহাম্মদ ইব্ন ইসহাক (র) বলেন, হুসায়ন ইব্‌ন আবদুল্লাহ ইব্ন আব্বাস (রা) সূত্রে বর্ণিত যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সা)-এর ওফাত হয়ে গেলে (জানাযার জন্য প্রথমে) পুরুষদের ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৪৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।