Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ৪৩৪ আল-বিদায়া ওয়ান নিহায়া দিয়ে কাফন দেয়া হয়। চাদরটি ছিল আবদুল্লাহ ইব্ন আবূ বকর (রা)-এর কাফনন্বরূপ, প্রথমে তা তাকে পরানো হয়েছিল বটে কিন্তু পরে তা তুলে ফেলা হয়। আবদুল্লাহ ইবন আবূ বকর সেটি নিজের কাফনের জন্য তুলে রাখলেও পরে এক সময় সে তিনি) বলেন, আমি নিজের জন্য এমন কিছু ধরে রাখতে চাইনা যাতে আল্লাহ তার রাসূলুল্লাহ (সা)-কে কাফনরূপে মঞ্্রর করেননি । পরে তিনি চাদরটির মূল্য সাদাকা করে দেন। ইমাম আহমদ (র) আরো বলেন, আবদুর রায্যাক (র), “আইশা রো) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সো)-কে তিনখানি সাদা সাহুলী কাপড়ে কাফন দেয়া হয়েছিল। নামাঈ (র) এ হাদীস রিওয়ায়াত করেছেন ইসহাক ইব্‌ন রাহ্ওয়ায়হ রে) সূত্রে, ইমাম আহ্মদ (রে) বলেন, মিস্কীন ইব্‌ন বুকায়র €র) “আইশী (রো) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সো)-কে তিনটি য়ামনী “রায়ত' (চাদর) কাপড়ে কাফন দেয়া হয়েছিল। এ রিওয়ায়াত একাকী আহমদ (র)-এর | আবু য়া'লা আল্‌ মাওসিলী (র) বলেন, সাহ্‌ল ইব্‌ন হাবীব আনসারী (র) ইব্‌ন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা)-কে তিনখানি সাহ্‌লী সাদা কাপড়ে কাফন দেয়া হয়েছিল। সুফিয়ান (র) ইব্‌ন উম্মার (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা)-কে কাফন পরানো হয়েছিল তিন খানি কাপড়ে....এবং কোন কোন রিওয়ায়াত রয়েছে দুইখানি “সাহারী" কাপড় এবং একটি ডোরাদার ইয়ামনী চাদরে । ইমাম আহমদ রে) বলেন, ইব্ন ইদরীস (র) মিকসাম ইব্‌ন আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা)-কে তিনখানি কাপড় দিয়ে কাফন দেয়া হয়েছিল (একখানি) তার সে কামীস যেটি তার মৃত্যুর সময় তার পরিধানে ছিল এবং নাজরানী 'হুললা', হুললা" হল এক জোড়া কাপড় । আবু দাউদ (র) হাদীসটি আহ্মদ ইবৃন হাম্বাল ও উছমান ইবন আবু শায়রা (র) সূত্রে এবং ইব্‌ন মাজা (র) আলী ইব্‌ন মুহাম্মদ (র) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে এ সনদটি অতিশয় বিরল। ইমাম আহ্মদ রে) আরো বলেছেন, আবদুর রায্যাক (র) ইব্ন আব্বাস (রো) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা)-কে দুইখানি সাদা কাপড় এবং একটি লাল চাদর দিয়ে কাফন দেয়া হয়েছিল। এ সনদে আহ্মদ (র) একাকী হাদীসটি বর্ণনা করেছেন। আবু বকর শাকিঈ (র) আলী ইবনুল হাসান (র) ফায্ন ইব্‌ন আব্বাস (রো) সূত্রে বর্ণনা করেন তিনি বলেন, রাসূলুল্লাহ (সা)-কে কাফন দেয় হয়েছিল দুই খানি সাদা সহুলী কাপড় এবং একটি লাল চাদরে । আবু ইয়ালা (র) বলেছেন, সুলায়মান আশ-শাযকুনী রে), তিনি ফায্ল (রো) থেকে বর্ণনা করেন। তিনি বলেন রাসূলুল্লাহ (সা)-কে দুখানি সাদা সাহুলী কাপড়ে কাফন দেয়া হয়েছিল। (মধ্যবর্তী রাবী) মুহাম্মদ ইবৃন আবদুরর রহমান ইবৃন আবু লায়লা (র) এ বর্ণনা অতিরিক্ত বলেছেন “এবং একটি লাল চাদরে ।” আরো একাধিক বর্ণনাকারী এ হাদীসটি ইসমাঈল আল্‌ মুআদিব (র) ফায্ল ইব্‌ন আব্বাস রো) সুত্রে বর্ণনা করেছেন। ফাযল (রা) বলেন, রাসূলুল্লাহ (সা)-কে দুখানি সাদা কাপড়ে কাফন দেয়া হয়েছিল।” এবং এ সুত্রে একটি রিওয়ায়াত রয়েছে....সাহুলী (কাপড়ে).....সুতরাং আল্লাহই সমধিক অবগত। হাফিয ইব্‌ন “আসাকির (র) আবু তাহির আল-মুখাল্লিস (র) সুত্রে আবু ইসহাক রে) থেকে রিওয়ায়াত করেছেন। তিনি বলেন, আমি বনু আবদুল মুস্তালিবের একটি মজলিসে উপনীত হলাম; তারা সেখানে যথেষ্ট সংখ্যায় ছিলেন্। আমি তাদের বললাম, রাসূলুল্লাহ (সো)-কে ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৪৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।