Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ৪৩২ আল-বিদায়া ওয়ান নিহায়া _ সুত্রে বর্ণনা করেন যে, আবু জা“ফর মুহাম্মদ ইবন আলী (র)-কে আমি বলতে শুনেছি, “নবী করীম (সা) কে গোসল দেয়া হয়েছিল বরই পাতা (সিদ্ধ পানি ) দিয়ে তিন বার। এবং তাকে গোসল দেয়ার সময় তার জামা তার গায়-ই ছিল। তাকে গোসল দেয়া হয়েছিল কুবা এলাকায় বিদ্যমান 'গারস' নামের একটি কুয়োর পানি দিয়ে । কুয়োটি ছিল সাদ ইব্‌ন খায়ছামা (রা)- এর এবং রাসূলুল্লাহ সো) সে কুয়োর পানি পান করতেন। আলী (রা) তার গোসল সম্পাদন করলেন, ফায্‌ল রো) তাকে “কোলে' হেলান দিয়ে রেখেছিলেন এবং আব্বাস (রা) পানি ঢেলে দিচ্ছিলেন। ফায্ল রো) বলতে লাগলেন, আমাকে একটু বিশ্রাম দেয়ার ব্যবস্থা কর, আমার তো মেরুদন্ডের রগ ছিড়ে যাচ্ছে ! মনে হচ্ছে যেন (অদৃশ্য) কোন কিছুর ওযন আমাকে চেপে ধরেছে! ওয়াকিদী (র) বলেছেন, আসিম ইব্‌ন আবদুল্লাহ্‌ আল হাকামী (র) উমর ইব্‌ন আবদুল হাকাম সূত্রে বনর্না করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সো) বলেছেন, 'গারাস" কূপ কতই উত্তম কপ; সেটি জান্নাতের কৃপসমূহের একটি এবং তার পানি সবেত্তিম পানি।” রাসূলুল্লাহ (সা)-এর জন্য এ কৃপ হতে পান করার পানি সংগ্রহ করা হত এবং গারাস কূপের পানি দিয়ে তাকে গোসল দেয়া হয়েছিল । সায়ফ ইব্‌ন উমর (র) বলেছেন, মুহাম্মদ ইব্‌ন “আওন ইব্‌ন আব্বাস (রা) সূত্রে, তিনি বলেন, কবরের কাজ সম্পন্ন হলে এবং লোকেরা যুহ্ৰ সালাত আদায় করে নিলে আব্বাস (রা) রাসূলুল্লাহ সো)-কে গোসল দানের কাজ আরান্ত করলেন। সে উদ্দেশ্যে প্রথমে তিনি ঘরের মাঝে য়ামানী মোটা বুনুনীর কাপড় দিয়ে পর্দার ব্যব্স্থা করলেন। পরে তিনি নিজে তার ভিতরে ঢুকলেন এবং আলী ও ফাযূলকেও ডেকে নিলেন। পরে যখন তাদের দুজনের হাতে এগিয়ে দেয়ার জন্য তিনি পানি নিয়ে আসতে গেলেন তখন আবু সুফিয়ান (রা)-কে ডেকে মশারীর ভিতরে নিয়ে নিলেন। বনূ হাশিমের এক দল পুরুষ ছিলেন মশারীর বাইরে । আর আনসারীরা যখন আমার পিতা (আব্বাস) দোহাই দিলেন এবং তাদের এতে অংশগ্রহনের দাবী জানালেন তখন তিনি (আব্বাস ) তাদের যাকে প্রবেশানুমতি দিয়েছিলেন তিনি হলেন আওস ইব্‌ন খাওলী (রা)। সায়ফ (র)-এর পরবর্তী বর্ণনা, যাহ্হাক্‌ ইব্‌ন য়ার্বু “আল্‌ হানাফী (র)....ইবৃন আব্বাস (রা) সূত্রে, এতে তিনি মশারী খাটাবার কথা এবং আব্বাস (রা) কর্তৃক আলী, ফাষ্‌ল, আবূ সুফিয়ান ও উসামা (রা)-কে মশারীর ভিতরে ঢুকতে দেয়ার কথা এবং বনূ হাশিমের কত পুরুষ মশারীর বাইরে থাকার বিষয় উল্লেখ করেছেন। এতে তিনি আরও উল্লেখ করেছেন যে, তারা সকলেই তন্ত্রাভিভূত হয়ে পড়েছিল। তখন জনৈক অদৃশ্য বক্তাকে বলতে শোনা গেল যে, রাসূলুল্লাহ সো)-কে গোসল দিও না। কেননা, তিনি তো পাক-পবিভ্র ছিলেন। তখন আব্বাস (রো) বললেন, তা কেন নয়? আর ঘরের অন্যরা বললেন, সে ঠিকই বলেছে, তাই তাকে গোসল দিও না! আব্বাস (রা) বললেন, অজ্ঞাত পরিচয় একটি আওয়াযের কারনে আমরা একটি সুন্নত ত্যাগ করতে পারিনা । তখন তন্দ্রা দ্বিতীয় বার তাদের আচ্ছন্ন করে ফেলল এবং সে অদৃশ্য বক্তা তাদের ঘোষনা দিল, তার কাপড় তার গায়ে রেখে তাকে গোসল দাও! তখন ঘরের লোকেরা বললেন না তা হবেনা । আর আব্বাস (রা) বললেন, নিশ্চয়ই তা হবে। তখন তারা তাকে গোসল দিতে শুরু করলেন এবং তখন তার গায়ে ছিল কামীস ও সেলাইবিহীন লুংগী। তারা স্বচ্ছ পানি দিয়ে তাকে গোসল দিলেন এবং তার সিজদার অংগসমূহে ও দেহের জোড়াসমূহে কর্পুরের শুগন্ধি মাখিয়ে দিলেন। আর তাঁর জামা ও লুংগী ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৪৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।