05017161715 ৪৩০ আল-বিদায়া ওয়ান নিহায়া দশ এবং মদীনায় আট বছর অবস্থান করলেন এবং ইনতিকাল করলেন যখন তার বয়স তেষ্টি বছর। কিন্তু এরূপ বিবরণে বর্ণনাটি অতিশয় বিরল প্রকৃতির ।-আল্লাহই সমাধিক অবগত নবী করীম (সা)-কে গোসল দানের বিবরণ পূর্বেই বিবৃত হয়েছে যে, সাহাবা-ই কিরাম. (রো) সোমবারের অবশিষ্ট সময় এবং মংগলবারের কতকাংশ আবূ বকর সিদ্দীক রো)-এর হাতে বায়'আত সম্পাদনে অতিবাহিত করেছিলেন। বায়'আতের বিষয়টি সুস্থির হলে এবং যথাযথরূপে সম্পাদিত হলে তীরা রাসূলুল্লাহ (সা)-এর কাফন-দাফনের কাজের সূচনা করলেন এবং তারা আগত যে কোন সমস্যায় আবু বকর সিদ্দীক (রা)-এর সিদ্ধান্ত মেনে চলছিলেন। ইবৃন ইসহাক রে)-এর বিবরণ আবু বকর রো)-এর বায়'আত সম্পন্ন হলে মংগলবারে লোকেরা রাসূলুল্লাহ্ সো)-এর কাফন- দাফনে মনযোগী হলেন। ইব্ন ইসহাক (র) আইশা রো) সনদের এ হাদীস পূর্বেই উল্লিখিত হয়েছে যে, রাসূলুল্লাহ্ (সা) সোমবারে ইনতিকাল করেছিলেন এবং বুধবার পের্ব) রাতে তাকে দাফন করা হয়। | আবূ বকর ইবৃন.আবু শায়বা রে) বলেন, আবূ মুআবিয়া (র) সুলায়মান (র)-এর পিতা বুরায়দা (রা) সুত্রে বর্ণিত। তিনি বলেন, তারা যখন রাসূলুল্লাহ্ সো)-কে গোসল দিতে শুরু করলেন তখন অন্দর থেকে একজন অদৃশ্য ঘোষণাকারী বলে উঠলেন- “রাসূলুল্লাহ্ (সা)-এর জামা খুলো না যেন! ইব্ন মাজা রে) হাদীসটি আবু মুআবিয়া (র) হতে রিওয়ায়াত করেছেন। মুহাম্মদ ইব্ন ইসহাক রে) বলেন, ইয়াহ্য়া ইব্ন আব্বাদ ইব্ন আবদুল্লাহ ইব্নুষ যুবায়র রে) আইশা (রো) থেকে....তিনি বলেন, রাসূলুল্লাহ (সা)-কে গোসল দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করলে উপস্থিত লোকজন বলাবলি করতে লাগলেন, আমরা তো বুঝতে পারছি না যে আমাদের অন্যান্য মৃত ব্যক্তিদের যেমন কাপড় খুলে ফেলে থাকি রাসূলুল্লাহ (সা)-কে তেমন কাপড় মুক্ত করব নাকি তার কাপড় তার গায়ে রেখেই গোসল দেবে? তারা এ ব্যাপারে মতানৈক্যের শিকার হলে আন্রাহ তাদের উপরে নিদ্রা চাপিয়ে দিলেন। এমন কি তাদের প্রত্যেকের চিবুক বুকের সংগে লেগে যেতে লাগল । তারপর জনৈক অদৃশ্য বক্তা ঘরের কোণ হতে তাদের সাথে ঝখা! বললেন। তারা তাকে চিনতে পারছিলেন না। ঘোষক বললেন, তোমরা রাসূলুল্লাহ্ সো)- কে কাপড় পরিহিত অবস্থায় গোসল দাও ! তখন তারা রাসূলুল্লাহ (সা)-এর নিকটে গেলেন এবং তার কামীস তার গায়ে রেখেই তাকে গোসল দিলেন। কামীসের উপর হতেই পানি ঢেলে হাত না লাগিয়ে তারা জামাসহ বদন মুবারক রগড়ে দিচ্ছিলেন। এ প্রসংগে আইশা (রা) বলতেন, পরে যা আমি দেখতে পেলাম- আগেই তার উপলদ্ধি হলে রাসূলুল্লাহ সো)-এর ঘরের নারীকুলই তাকে গোসল দেয়ার দায়িতু আঞ্জাম দিত | আবূ দাউদ (র) ইব্ন ইসহাক (র) হতে হাদীসটি রিওয়ায়াত করেছেন। ইমাম আহমদ (€র) বলেছেন, ইয়াকুব (র)....ইবৃন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, লোকেরা রাসূলুল্লাহ্ (সা)-কে গোসল দেয়ার জন্য সমবেত হল । ঘরে তখন ছিলো শুধু তালিব, ফাযল ইবৃন আব্বাস, কুছাম ইবনুল আব্বাস, উসামা ইব্ন যায়দ ইব্ন হারিছা এবং ড/৬/৬/.9110001119..001)
— পৃষ্ঠা ৪২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।