Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ৪২৮ ্‌ আল-বিদায়া ওয়ান নিহায়া হলে দশ বছর মদীনায় অতিবাহিত করলেন। এরপর তেষপ্টি বছর বয়সে তিনি ইনতিকাল করলেন। ইমাম আহমদ (ে)ও রাওহ্‌ ইব্‌ন উবাদা, ইয়াহ্‌য়া ইবন সাঈদ ও ইয়াধীদ ইব্‌ন হারূন (র) সকলে ইব্‌ন আব্বাস (রা) সুত্রে হাদীসটি অনুরূপ রিওয়ায়াত করেছেন। আবু ইয়ালা আল-মাওসিলী (র) হাদীসটি রিওয়ায়াত করেছেন। হাসান ইব্‌ন উমর ইব্ন শাকীক (র) ইব্ন আব্বাস (রা) সনদে; অনুরূপ উল্লেখ করেছেন। পরে তিনি ইব্‌ন আব্বাস (রা) থেকে একাধিক সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। মুসলিম (র) হাদীসটি রিওয়ায়াত করেছেন হাম্মাদ ইব্‌ন সালামা (র)....ইব্ন আব্বাস (রা) সনদে এ মর্মে যে, রাসূলুল্লাহ্‌ (সা) মক্কায় অবস্থান করলেন তের বছর-তার কাছে ওহী পাঠানো হাচ্ছিল, (আর) মদীনায় দশ বছর এবং ইনতিকাল করলেন তেষট্টি বছর বয়সে । হাফিয ইব্ন আসাকির (র) মুসলিম ইব্‌ন জুনাদা (র) সূত্রে ইব্ন আব্বাস €র) হতে পূর্ণ সনদে বর্ণনা করেছেন। ইব্ন আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) ইনতিকাল করেন তেষট্রি বছর বয়সে এবং আবু নায্রা রে) ইব্ন আব্বাস (রো) সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। তেষট্টি বছরের এ অভিমতটি অধিক প্রসিদ্ধ এবং অধিকাংশের আনুকূল্য সমৃদ্ধা। ইমাম আহমদ (র) বলেছেন, ইসমাঈল (র) ইব্‌ন আব্বাস (রা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সা) ইনতিকাল করেন পয়ষট্টি বছর বয়সে । মুসলিম (র)-ও হাদীসটি খালিদ আল্‌ হায্যা (র) সূত্রে এ সনদে রিওয়ায়াত করেছেন। ইমাম আহমদ (র) আরো বলেছেন, হাসান ইব্‌ন মূসা (র) ইব্‌ন আব্বাস (রা) থেকে এ মর্মে যে, রাসূলুল্লাহ্‌ (সা) মক্কায় অবস্থান করলেন পনের বছর। আট কিংবা সাত বছর (শুধু) জ্যোতি দেখতে পেতেন ও আওয়াজ শুনতে পেতেন এবং আট কিংবা সাত বছর তার কাছে ওহী পাঠানো হচ্ছিল। আর মদীনায় অবস্থান করলেন দশ বছর। মুসলিম (র)-ও হাম্মাদ ইব্‌ন সালামা (র) সূত্রে এ সনদে এটি বর্ণনা করেছেন। আহমদ (র) আরো বলেছেন, আফ্ফান (রা) বনূ হাশিমের আযাদকৃত গোলাম আম্মার (র) থেকে তিনি বলেন, আমি ইব্‌ন আব্বাস (রা)-কে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ্‌ (সা)-এর ইনতিকালের দিন তার বয়স কত হয়েছিল ? তিনি বললেন, কোন কওমের মাঝে তোমার ন্যায় ব্যক্তির কাছে এ বিষয়টি অজ্ঞাত রয়েছে বলে আমি তো ধারণা করতাম না। আম্মার (র) বলেন, আমি বললাম, আমি বিষয়টি অনেককে জিজ্ঞাসা করেছি; কিন্তু ফলে ব্যাপারটি মতভেদপূর্ণ পেয়েছি। তাই এ বিষয় আপনার অভিমত সম্পর্কে অবগত হওয়া বাঞ্চনীয় মনে করলাম । তিনি বললেন, তুমি হিসাব কষতে জান তো? আমি বললাম, জ্বী হা। তিনি বললেন, (প্রথমে) ধর, চল্লিশ বছর, যার মাথায় নবুয়তপ্রাপ্ত হলেন, পরে পনর বছর মক্কায় অবস্থান করলেন কখনো নিরাপদ, কখনো নিরাপত্তাহীন এবং দশ বছর মুহাজিররূপে মদীনায় । মুসলিম (র) এভাবেই হাদীসটি অনুরূপ রিওয়ায়ত করেছেন ইয়াধীদ ইব্‌ন যুরায় ও শুবা ইব্নুল হাজ্জাজ রে) ইব্ন আব্বাস (রা) সূত্রে। ইমাম আহমদ (র) বলেন, ইব্‌ন নুমায়র (র) সাঈদ ইব্ন জুবায়র (রা) থেকে বর্ণনা করেন যে, এক ব্যক্তি ইব্ন আব্বাস (রা)-এর কাছে এসে বলল, নবী করীম (সা)-এর উপর দশ বছর ওহী নাধিল করা হয়েছিল মক্কায় দশ বছর এবং মদীনায় দশ বছর; তিনি বললেন, এ কথা কে বলল ? মক্কায় তার উপরে নাযিল করা হয়েছে পনের বছর এবং মদীনায় দশ বছর....মোট পঁয়ষণ্তি বছর এবং আরো কিছুদিন । এ হাদীসের সনদ ও মূল পাঠ (মতন) একাকী আহমদ (€র) বর্ণিত। ইমাম আহমদ (র) আরো ড/ড/৬/.911000109.001)

— পৃষ্ঠা ৪২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।