Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪২৭ আবু দাউদ আত্-তায়ালিসী (র) তার মুসনাদে বলেছেন। শু'বা (র) মু'আবিয়া ইবৃন আবু সুফিয়ান (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, নবী করীম (সা)-কে তুলে নেয়া হল যখন তিনি তেষট্ি বছর বয়সের, আবু বকর রো)-কেও যখন তিনি তেষন্রি বছর বয়সের এবং উমর (রা)-কেও যখন তিনি তেষন্ট্রি বছর বয়সের ছিলেন। মুসলিম (র)-ও হাদীসটি গুনদার শু“বা (র) সনদে অনুরূপ রিওয়ায়াত করেছেন এবং তা একাকী মুসলিম রে)-এর রিওয়ায়াত; বুখারী (র) তা বর্ণনা করেন নি (আবূ দাউদ-এর এ সনদে)। কেউ কেউ আমির ইবৃন সা“দ (সরাসরি) মু'আবিয়া থেকে বলেছেন। তবে সঠিক সনদ হবে যা আমরা উদ্ধৃত করেছি, অর্থাৎ আমির ইব্‌ন সাদ, জারীর সূত্রে মু'আবিয়া থেকে । অনুরূপ, “আমির ইবৃন শারাহীল (র) (জারীর সুত্র) মু'আবিয়া (রা) সনদেও হাদীসটি আমরা বর্ণনা করে এসেছি। হাফিয ইবন আসাকির (র)-ও কাধী আবু ইউসুফ রে) আনাস (রা) সনদে হাদীসটি রিওয়ায়াত করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সো) ইনতিকাল করলেন তেষত্রি বছর বয়সে; আবু বকর (রা)-এর ওফাত হল তেষষ্ট্রি বছর বয়সে এবং উমর (রা)-এরও ওফাত হল তেষট্রি বছর বয়সে । ইব্‌ন লাহী'আ (র) বলেছেন, আবুল আস্ওয়াদ (র) “আইশা (রো) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সো) ও আবূ বকর (রা) আমার কাছে তাদের জন্মকাল সম্পর্কে আলোচনা করলেন। তাতে দেখা গেল যে, রাসূলুল্লাহ (সা) আবূ বকর (রা)-এর চেয়ে বয়সে বড় ছিলেন৷ পরে রাসূলুল্লাহ (সো) তেষপ্রি বছর বয়সে ওফাত বরণ করলেন এবং তারপরে আবূ বকরও তেষত্তি বছর বয়সের সময় ইনতিকাল করলেন । ছাওরী (র) বলেছেন, আ“মাশ (র) কাসিম ইব্‌ন আবদুর রহমান রে) সূত্রে বর্ণনা করেন। কাসিম বলেন, রাসূলুল্লাহ (সা) এবং আবু বকর ও উমর (রা) প্রত্যেকে ইনতিকাল করেছিলেন তেষট্টি বছর বয়সে । হাম্বল (র) বলেন, ইমাম আহমদ (র) সাঈদ ইবৃনুল মুসায়্িব (র) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সা)-এর উপরে (ওহী) নাযিল করা হল, যখন তার বয়স তেতাল্লিশ বছর । পরে তিনি মক্কায় অবস্থান করলেন দশ বছর এবং মদীনায় দশ বছর । এ বর্ণনা বিরল সৃত্রীয়; তবে সনদটি বিশুদ্ধ । আহমদ রে) বলেন, হুশায়ম (র) শাবী (র) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) নবুয়তপ্রাপ্ত হলেন, যখন তার বয়স চল্লিশ বছর। পরে তিনি তিন বছর অবস্থান করলেন' । তারপর জিবরীল (আ)-কে তার নিকটে পাঠানো হল 'রিসালাত' সহকারে । এরপর দশ বছর তিনি (মন্কায়) অবস্থান করলেন। এরপর মদীনায় হিজরত করলেন এবং তেষপ্রি বছর বয়সে তিনি ইনতিকাল করলেন। ইমাম আবু আবদুল্লাহ আহমদ ইব্‌ন হাম্বল (র) বলেছেন, আমাদের কাছে যা প্রমানিত হয়েছে, তা হল, তেষষ্রি বছর। া গ্রন্থকারের অভিমত £ মুজাহিদ (র) শাঁবী রে) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। ইসমাঈল ইবৃন আবূ খালিদ (র) সূত্রের হাদীসও অনুরূপ বর্ণিত হয়েছে। সহীহ্‌ গ্রন্থদ্ধয়ে রাওহ ইব্‌ন উবাদা (র) ইব্ন আব্বাস (রা) সনদের হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ (সা) নেবুয়াত প্রাপ্তির পরে) মক্কায় তের বছর অবস্থান করেন এবং তেষন্ট্রি বছর বয়সে তিনি ইনতিকাল করেন। আর বুখারী শরীফে রাওহ্‌ ইব্‌ন উবাদা রে) ইব্‌ন আব্বাস (রো) হতে এরূপ অন্য একটি সনদে রয়েছে। ইব্‌ন আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) নবুয়তপ্রাণ্ত হলেন চল্লিশ বছর বয়সে । পরে মক্কায় তের বছর অবস্থান করলেন, এরপর হিজরত করার আদেশ প্রাপ্ত ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৪২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।