05017161715 ৪২৬ আল-বিদায়া ওয়ান নিহায়া রো) থেকে অনুর রিওয়ায়াত করেছেন। হাফ ইবন “আসাকির বলেছেন, আনাস (রা) হতে যুহরী সূত্রের সনদটি বিরল। তবে আনাস থেকে রাবীআ সুত্রের আরো অনেকে এরূপ রিওয়ায়াত করেছেন। এরপর ইব্ন আসাকির একটি সনদে হাদীসটি উল্লেখ করেছেন, সুলায়মান ইবৃন বিলাল (র) (ইয়াহ্য়া ইবৃন সাঈদ ও রাবীআ সুত্রে) আনাস (রা) থেকে এ মর্মে যে, আনাস বলেন, রাসূলুল্লাহ (সা) ইনতিকাল করলেন তেষ্রি বছর বয়সে । অনুরূপ, ইব্নুল বারবারী ও নাফি' ইব্ন আবু নুআয়ম (র) ও (রোবীআ সূত্রে) আনাস (রা) হতে হাদীসটি রিওয়ায়াত করেছেন। ইব্ন আসাকির রে) বলেন, তবে আনাস (রা) হতে রাবী“আ সূত্রে সংরক্ষিত বিবরণ হল- “ষাট' বছর। এ মন্তব্যের পরে ইব্ন আসাকির (র) হাদীসটি মালিক, আওযাঈ মিস“আর, ইবরাহীম, ইব্ন তাহ্মান, দারাওয়ারদী ও মুহাম্মদ ইব্ন কায়স আল-মাদনী (র) প্রমুখ হতে সকলেই (োবী“আ সুত্রে) আনাস (রা) হতে বর্ণনা করেছেন। আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) ইনতিকাল করলেন, তখন তার বয়স ছিল ষাট বছর। বায়হাকী (র) বলেন, আবুল হুসায়ন ইব্ন বুশ্রান (র) আবূ গালিব আল্ বাহিলী (র) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস ইব্ন মালিক (রা)-কে বললাম, আল্লাহ্র রাসূল (সা) যখন নবুওতের দাযিত্প্রাপ্ত হলেন তখন তার কত বয়স ছিল ? তিনি বললেন, চল্লিশ বছর। আবূ গালিব (র) বললেন, তারপরে কী কী হল? আনাস (রা) বললেন, মক্কায় ছিলেন দশ বছর এবং মদীনায় দশ বছর। ফলে মহান মহীয়ান আল্লাহ যে দিন তাকে তুলে নিলেন সে দিন তার ষাট বছর পূর্ণ হয়েছিল। তখনও তিনি ছিলেন সবল, সুঠাম, সুন্দর সুগঠিত পুরুষ । ইমাম আহমদ (র) হাদীসটি রিওয়ায়াত করেছেন, আবদুস সামাদ ইবৃন আবদুল ওয়ারিছ (র) থেকে এ সনদে । পক্ষান্তরে মুসলিম (র) রিওয়ায়াত করেছেন, আবূ গাস্সান, আনাস ইব্ন মালিক (রা) থেকে; তিনি বলেন, নবী করীম (সা)-কে “তুলে' নেয়া হল যখন তিনি তেষত্টি বছরের ; উমর (রা)-কেও তুলে নেয়া হয়েছে তার তেষট্টি বছর বয়সে । এ বর্ণনা একাকী মুসলিম (র)-এর। তবে পূর্ববর্তী বর্ণনার সাথে এ বর্ণনার বৈপরীত্য নেই। কেননা, আরববাসীরা সংখ্যা বর্ণনায় প্রায়শ দশকের মধ্যবর্তী একক সংখ্যা উহ্য করে দিয়ে থাকে। সহীহ্ গ্রন্থদ্ধয়ে লায়ছ ইব্ন সাদ (র) “আইশা রো) সনদে হাদীসে সাব্যস্ত হয়েছে যে, রাসূলুল্লাহ (সা) ওফাত বরণ করেছিলেন তেষণ্টি বছর বয়সে। যুহ্রী (র) বলেছেন, সাঈদ ইব্নুল মুসায়্যিব (র) আমাকে অনুরূপ বলেছেন। মুসা ইব্ন উক্বা, উকায়ল, ইউনুস ইব্ন ইয়াধীদ ও ইব্ন জুরায়জ (র) যুহ্রী রে) হতে, আইশা (রা) সনদে রিওয়ায়াত করেছেন। আইশা রো) বলেন, রাসূলুল্লাহ (সা) ইনতিকাল করলেন যখন তার বয়স হয়েছিল তেষপ্টি বছর। যুহ্রী (র) আরো বলেছেন, সাঈদ ইব্নুল মুসায়্যিব (র)-ও আমাকে অনুরূপ খবর দিয়েছেন। বুখারী (র) বলেছেন, আবু নু'আয়ম (র) সূত্রে 'আইশা ও ইব্ন আব্বাস রো) থেকে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ সো) মক্কায় দশ বছর অবস্থান করলেন, তার উপরে কুরআন নাধিল হচ্ছিল। আর মদীনায় দশ বছর।! মুসলিম (র) এ হাদীস উদ্ধৃত করেন নি। ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৪২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।