আল-বিদায়া ওয়ান নিহায়।+০/০7১ ৪২৫ একটি তাত্বিক আলোচনা ঃ আর রাওয-গ্রন্থে আবুল কাসিম আস্ সুহায়লী (র) বলেছেন, তার সারমর্ম হলো এই যে, একাদশ হিজরী বর্ষের বারই রবীউল আউয়াল সোমবারে নবী করীম (সা)-এর ওফাত হওয়ার ব্যাপারটি এক অকল্পনীয় ব্যাপার । কেননা, দশম বর্ষের বিদায় হজে নবী করীম (সা) আরাফায় উকৃফ করেছিলেন শুক্রবারে, যা ছিল যিলহজ মাসের নয় তারিখ । সুতরাং যিলহজ মাসের প্রথম তারিখ ছিল অনিবার্ধত বৃহস্পতিবার । আর সে হিসাবে পরবর্তী মাসগুলি সব কটি পূর্ণাংগ ত্রিশ দিন কিংবা সব কটি উনত্রিশ দিন ধরা হলে কিংবা কোন কোন মাস ত্রিশ দিনের ও অন্যান্য মাস উনত্রিশ দিনের ধরা হলে এর কোন হিসাবেই রবীউল আউয়ালের বার তারিখ সোমবার হওয়া সাব্যস্ত হয় না। আর বার তারিখের অভিমতটি যেমন প্রসিদ্ধ তার প্রতিকুলে এ প্রশ্টিও তেমনই প্রসিদ্ধি লাভ করেছে। অনেকে অনেক ভাবে এ প্রশ্নের জবাব দেয়ার প্রচেষ্টা চালিয়েছেন। তবে সুষ্ঠু জবাব হতে পারে মাত্র একটি পন্থায় । তা হল মক্কা ও মদীনায় চাদ দেখার ব্যবধান মেনে নেয়া । অর্থাৎ এ ভাবে যে, মন্কাবাসীরা দশম হিজরীর যিলহজ্জের চাদ দেখছিলেন বৃহস্পতিবার রাতে ।* কিন্তু মদীনাবাসীগণ শুক্রবারের (পূর্ববর্তী) সন্ধ্যার আগে তা দেখতে পাননি। আইশা (রা) প্রমুখের বর্ণনায় এ বক্তব্যের সমর্থন পাওয়া যায়। (তিনি বলেছেন) রাসূলুল্লাহ (সা) যিলকদ মাসের পীচ দিন অবশিষ্ট থাকাকালে বিদায় হজ্জের উদ্দেশ্যে মদীনা হতে প্রস্থান করলেন। আমাদের পূর্ব আলোচনা সুত্রে তার প্রস্থান দিবস ছিল শনিবার । [ইব্ন হাযৃম (র)-এর ধারণা অনুযায়ী বৃহস্পতিবার হতে পারে না। কেননা, তাতে সন্দেহাতীতভাবে পাচ দিনের অধিক অবশিষ্ট থাকা অনিবার্য হয়ে পড়ে । আবার প্রস্থান দিবস শুক্রবারও হতে পারে না। কেননা, আনাস (রা)-এর বর্ণনায় রয়েছে যে, রাসূলুল্লাহ (সো) যুহরের সালাত আদায় করলেন মদীনায় চার রাকআত আর আস্র আদায় করলেন যূল্-হুলায়াফায় দুই রাক'আত || মোট কথা, এ কথা প্রমাণিত যে, তিনি মাসের পাচ দিন বাকী থাকা কালে শনিবার প্রস্থান করেছিলেন । এ হিসাব অনুসারে মদীনাবাসীগণ যিলহজের চাদ দেখেছিলেন শুক্রবার পূর্ববর্তী সন্ধ্যায়। তা হলে মদীনাবাসীগণের কাছে যিলহজের প্রথম দিন ছিল শুক্রবার । পরবর্তী মাসগুলি (যিলহজ ১০ হি. ও মুহাররম, সফর ১১ হিজরী) পূর্ণাংগ ত্রিশ দিনের ধরা হলে পহেলা রবীউল আউয়াল হবে বৃহস্পতিবার । সুতরাং বারই রবীউল আউয়াল হবে সোমবার । আল্লাহ্ সমধিক অবগত । নবী করীম (সো)-এর বয়স সম্পর্কিত আলোচনা £ সহীহ্ বুখারী মুসলিম গ্রন্থদ্য়ে মালিক (র), আনাস (রো) সনদের হাদীস সাব্যস্ত হয়েছে যে, আনাস ইব্ন মালিক (রো) বলেন, রাসূলুল্লাহ (সা) অতি দীর্ঘও ছিলেন না, আবার অতি খর্বকায়ও ছিলেন না। একেবারে ধবধবে সাদাও ছিলেন না, আবার শ্যামলাও ছিলেন না। তার কেশ অতিশয় কৌকড়ানোও ছিল না, আবার একেবারে সোজাও ছিলো না। চল্লিশ বছরের মাথায় মহান মহীয়ান আল্লাহ তাকে নবুয়তে ভূষিত করলেন। পরে মক্কায় দশ বছর অবস্থান করলেন এবং মদীনায় দশ বছর অবস্থান করলেন এবং ষাট বছরের মাথায় আল্লাহ তাকে ওফাত দান করলেন । তখন তার মাথা ও দাড়ির কুড়িটাও সাদা হয়নি। ইব্ন ওয়াহ্ব রে)-ও উরওয়া (র) (একাধিক সনদে) আনাস ১. অর্থাৎ চাদের নিয়মানুসারে বুধবার দিন শেষের বৃহস্পতিবার শুরু হওয়ার সন্ধ্যায় ।-অনুবাদক --৫৪ দ/ড/্/.2110001109,.00177
— পৃষ্ঠা ৪২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।