Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

৪২৪ আল-বিদায়া ওয়ান নিহায়া ++ সুস্থ বোধ করতেন তখন নিজে (ইমাম হয়ে) সালাত আদায় করতেন, আর বেশী অসুস্থতা বোধ হলে আবূ বকর রো) ইমাম হয়ে) সালাত আদায় করতেন। মুহাম্মদ ইব্‌ন ইসহাক রে) বলেছেন, রাসূলুল্লাহ (সা) রাবীউল আউয়ালের বার দিন গত হলে ইনতিকাল করলেন। এই দিন এবং এ তারিখেই তিনি হিজরত করে মদীনায় আগমন করেছিলেন। অর্থাৎ রাসূলুল্লাহ (সা) তার হিজরতের দশটি বছর পূর্ণ করলেন। ওয়াকিদী বলেছেন, আমাদের কাছে বিষয়টি এ ভাবেই সংরক্ষিত আছে। ওয়াকিদী-র কাতিব মুহাম্মাদ ইব্‌ন সা'দ এ বিষয় আস্থা ও দৃঢ়তা ব্যক্ত করেছেন। ইয়াকৃব ইব্‌ন সুফিয়ান (র) লায়ছ রে) সুত্রে বলেছেন, লায়ছ (র) বলেন, রবীউল আউয়ালের এক দিন অতিক্রান্ত হলে রাসূলুল্লাহ (সা) ইনতিকাল করলেন, তার আগমনের দশ বছর পূর্তির মাথায় । দশ বছর আগের এ দিনেই তিনি মদীনায় আগমন করেছিলেন। সাদ ইবৃন ইবরাহীম আযৃ যুহরী (র) বলেন, রাসূলুল্লাহ (সা)-এর মদীনায় আগমনের দশ বছর পূর্ণ হলে রবীউল আউয়ালের দুই তারিখ অতিক্রান্ত হওয়ার সময় সোমবারে তিনি ইনতিকাল করলেন। ইব্‌ন আসাকির (র)-ও এ বিবরণ উদ্ধৃত করেছেন। ওয়াকিদী রে) এ বিবরণ নিয়েছেন আবু মা*মার সুত্রে মুহাম্মদ ইবৃন কায়স (র) থেকে, অবিকল অনুরূপ । খালীফা ইব্ন খায়্যাত রে)-ও অনুরূপ বলেছেন। আবু নু'আয়ম আল্‌ ফায্ল ইব্‌ন দুকায়ন (র) বলেছেন, রাসূলুল্লাহ (সা) তার মদীনায় আগমনের সময় হতে করলেন। ইবৃন আসাকির (র)-ও অনুরূপ বর্ণনা করেছেন। একটু আগেই আমরা উরওয়া, মুসা ইব্‌ন উক্বা ও যুহরী (র) প্রমুখ সূত্রে “মাগাষী' গ্রন্থের বরাতে অনুরূপ বিবরণ উল্লেখ করে এসেছি। আল্লাহই সমধিক অবগত । তবে এ ক্ষেত্রে ইব্‌ন ইসহাক ও ওয়াকিদীর (বার তারিখ সম্বলিত) অভিমতই প্রসিদ্ধি পেয়েছ। ওয়াকিদী বিষয়টি ইব্‌ন আব্বাস ও আইশা (রা) সুত্রেও বর্ণনা করেছেন। তাতে তিনি বলেছেন, ইবরাহীম ইয়াধীদ (র) ইবৃন আব্বাস থেকে এবং মুহাম্মদ ইবৃন আবদুল্লাহ (র) আইশা (রা) থেকে বর্ণনা করেন। তারা বলেছেন, সোমবার রবীউল আউয়ালের বার দিন অতিবাহিত হলে রাসূলুল্লাহ (সা) ইনতিকাল করেন। ইব্ন ইসহাক (র) এ বিবরণটি উদ্ৃত করেছেন আবদুল্লাহ ইব্ন আবূ বকর বাকা এরি বারা হারা এজ বনিয নার রাড রালানিন রিনার তাকে সমাহিত করা হয়। সায়ফ ইব্‌ন উমর (র) ইবৃন আব্বাস (রা) থেকে রিওয়ায়াত করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সো) বিদায় হজ সম্পন্ন করার পরে মদীনায় এসে উপনীত হলেন এবং সেখানে যিলহজের অবশিষ্ট দিনগুলি সহ পূর্ণ মুহাররম ও সফর মাস অবস্থান করলেন এবং রবীউল আউয়ালের দশ দিন অতিবাহিত হওয়ার পর সোমবারে ইনতিকাল করলেন। মুহাম্মদ ইবৃন ইসহাক (€র) উরওয়া রে) সনদের অনুরূপ বর্ণিত হয়েছে । ফাতিমা (রা) আইশা রো) সনদের হাদীসেও অনুরূপ রয়েছে। তবে ইব্‌ন আব্বাস (রা)-এর রিওয়ায়াতে রয়েছে মাসের (রবীউল আউয়াল) শুরুতে কয়েকদিন গত হওয়ার পর।” আর “আইশা রো) বলেছেন, মাসের কতক দিন “অতিবাহিত হওয়ার পরে ।” ড/৬/৬/.911000119.001

— পৃষ্ঠা ৪২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।