05017161715 ৪২২ আল-বিদায়া ওয়ান নিহায়া বায়হাকী (র) বলেছেন, সাল্লাম আত্-তাবীল (র) হতে হাদীসটি উদ্ধৃত করনে মুহাম্মদ ইব্ন আবদুল্লাহর অনুগামী (তাবি' রিওয়ায়াত বর্ণনাকারী) হয়েছেন আহমদ ইব্ন ইউনুস (র)। তবে সাল্লাম আত্-তাবীল (র) হাদীসটি একাকী রিওয়ায়াত করেছেন। সুলায়মান তবে প্রথম অভিমতটি অধিক বিশুদ্ধ। (ইনি) তামীম গোত্রের সাদী শাখার লোক। আত্-তাবীল (দীর্ঘকায়)। তার উর্ধতন রাবী (ও শায়খ) তালিকায় উল্লেখযোগ্য মনীষী রয়েছেন। জা“ফার সাদিক, হুমায়দ আত্-তাবীল, যায়দ আল্ “আম্মী (র) প্রমুখ এবং আরো অনেকে । তার অধস্তন রাবী ও শাগরিদ তালিকায়ও রয়েছেন অনেকে । যাদের মাঝে উল্লেখযোগ্য আহমদ ইব্ন জা"দ, কাবীসা ইব্ন উক্বান (র) প্রমুখ । তবে হাদীস বিশারদগণের মাঝে আলী ইবৃনুল মাদীনী, আহমদ ইব্ন হাম্বাল, ইয়াহ্য়া ইবৃন মাঈন, বুখারী, আবু হাতিম, আবু যুর'আ আল-জাওযজানী, নাসাঈ (র) এবং আরো অনেকে তাকে দুর্বল বলেছেন। কোন কোন ইমাম তো তাকে মিথ্যুকও বলেছেন এবং অন্য অনেকে তাকে “বর্জন করেছেন। কিন্তু হাফিজ আবু বাক্র আল্-বায্যার এ হাদীসটি অনুরূপ দীঘ বর্ণনা সহকারে এই সাল্লাম (র) ব্যতীত অন্য একটি সূত্রেও রিওয়ায়াত করেছেন। তিনি বলেছেন, মুহাম্মাদ ইব্ন ইসমাঈল আল আহমাসী (র) আবদুল্লাহ হেবৃন মাসউদ) হতে দীর্ঘ হাদীসটি আনুপুর্বিক উল্লেখ করেছেন। এরপর বায্যার (র) বলেছেন, মুর্রা হতে পরস্পর কাছাকাছি একাধিক সনদে একাধিক পন্থায় হাদীসটি বর্ণিত হয়েছে। তবে আবদুর রহমান (ইব্ন) আল্-ইস্পাহানী (র ) মুররা (র) হতে সরাসরি এ হাদীস শুনেন নি। বরং "মুররা' হতে খবর দাতা জনৈক ব্যক্তির কাছে তিনি শুনেছেন। কিন্তু আবদুল্লাহ সূত্রে মুর্রা হতে অন্য কেউ এ হাদীসটি রিওয়ায়াত করেছেন বলে আমাদের জানা নেই। অনুচ্ছেদ ৪ রাসূলুল্লাহ (সা)-এর ওফাতের তারীখ ও সময় ওফাত কালে তার বয়স তার গোসল ও কাফন দাফনের বিবরণ তার সমাধির স্থান নির্ধরিণ নবী করীম (সা)-এর ওফাত সোমবারে হওয়ার বিষয়টি সর্ব সম্মত, ইবৃন আব্বাস (রা) বলেন, তোমাদের নবী করীম (সা) জন্যগ্হণ করেছেন সোমবারে; নবুয়াত প্রাপ্ত হয়েছেন সোমবারে; হিজরাত করে মক্কা ত্যাগ করেছেন সোমবারে; মদীনায় উপনীত হয়েছেন সোমবারে এবং ইনতিকাল করেছেন সোমবারে। এ রিওয়ায়াত আহমদ ও বায়হাকী (র)-এর সুফিয়ান ছাওরী (র) আইশা (রা) সূত্রে বর্ণনা করেছেন, আইশা (রা) বলেন, আবূ বকর (রা) আমাকে বললেন, রাসূলুল্লাহ (সা) কোন দিন ওফাত বরণ করেছিলেন? আমি বললাম, সোমবারে । আবু বকর (রা) বললেন, আমি আশা করছি যে আমিও এ দিনে মারা যাব। তিনি এ দিনেই ইনতিকাল করলেন। ছাওরী (র)-এর এ রিওয়ায়াত উদ্ধৃত করেছেন বায়হাকী (র)। ইমাম আহমাদ (রে) বলেন, আসওয়াদ ইবৃন আমির আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইনতিকাল করেছেন। সোমবার এবং সমাহিত হয়েছেন (মংগলবার দিবাগত) বুধবারের রাতে । এ বর্ণনা একাকী আহমদ (র)-এর | উরওয়া ইব্নুয্ যুবায়ের তার 'মাগাযী'-তে এবং মুসা ইব্ন উক্বা রে) ইবৃন শিহাব (র) সূত্রে বর্ণনা করেন। রাসূলুল্লাহ ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৪২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।