05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪১৯ ও ভেজাল মিশ্রণ এবং রাতকানার হাতড়ানো কৃতজ্ঞতা হতে আল্লাহ্ রক্ষা করুন! আল্লাহ্ আশ্রয় দান করুন কুরআন সুন্নাহ আকড়ে থাকার সুদৃঢ় নীতি অনুসরণে, ঈমান ও ইসলামের সাথে মৃত্যু বরণ করাতে, পরম বিশ্বাস ও অবিচলতার সাথে জীবনপাত করে মীযান ও নেক আমলের পাল্লা ভারী করতে এবং জাহান্নামের আগুন হতে নাজাত লাভ করে জান্নাতের বাগানের সফলতা লাভে! তিনি তো করীম ও মহান, অনুকম্পাময় ও কৃপাবান, রাহীম ও রহমান! সহীহ্ গ্রন্থদ্ধয়ের বরাতে আলী রো) হতে আমাদের পূর্বোছ্ধৃত হাদীসে তথাকথিত তরীকতপন্থী, বহু বাগড়াম্বর কারী (মারফতী চাপাবাজ) ও অশিক্ষিত পেশাদার ওয়ায়েজ- বক্তাদের মিথ্যা দাবীরও খণ্ডন রয়েছে। এ ভগ্ুদের দাবী হল, রাসূলুল্লাহ্ (সা) আলী (রা)-কে বহুবিধ বিষয় অসিয়ত করে গিয়েছেন। তাদের কথিত এ অসিয়তের নমুনা হল “হে আলী ! এরূপ করবে! হে আলী ! এরূপ করবে না! হে আলী ! যে এমন করবে তার এমন এমন হবে....এক দীর্ঘ ফিরিস্তি এবং এ সবের ভাব ও ভাষা অতি নিম্ন মানের এবং এগুলির অধিকাংশের বিষয়বস্তু এমন হালকা ও বাজে প্রকৃতির যার উদ্ধৃতি দিয়ে কোন ভাল গ্রন্থের পৃষ্ঠ কলংকিত করা সমীচীন নয়। আল্লাহই সমধিক অবগত । হাফিজ বায়হাকী (র) অন্যতম জাল হাদীস প্রণেতা ও মিথ্যুক হাম্মাদ ইবৃন আমর আন্- নাসীবী সুত্রে, আলী (রা)-এর নামে উদ্ধৃত করেছেন যে, আলী (রো) বলেন, নবী করীম (সা) বলেছেন, “হে আলী ! তোমাকে একটি (বিশেষ) অসিয়ত করছি, তা তুমি সংরক্ষণ করবে, কেননা যতদিন তুমি তা সংরক্ষণ করে রাখবে ততদিন তুমি মংগলের সাথে থাকাবে । হে আলী! মুমিনের তিনটি আলামত রয়েছে, সালাত, সিয়াম ও যাকাত। বায়হাকী (র) বলেছেন এভাবে হাম্মাদ পসন্দনীয় ও আকর্ষণীয় এবং আদাব ও শিষ্টাচারের বিবরণ সম্বলিত এক সুদীর্ঘ হাদীসের অবতারণা করেছে। এটি একটি “ম্লাওযু' (জাল) হাদীস এবং আমি গ্রন্থ সূচনায় শর্ত ও অংগীকার করে এসেছি যে, আমার জানামতে কোন মাওযূ (জাল) হাদীস এতে উদ্ধৃত করব না। পরে তিনি এ হাম্মাদ ইব্ন আমূর সূত্রে, মাক্হ্ল শামী হতে আর একটি রিওয়ায়াত উল্লেখ করেছেন। মাক্হল বলেন, এ হচ্ছে সে বাণী যা হুনায়ন (যুদ্ধ) হতে প্রত্যাবর্তন কালে, যখন সুরা নাসর নাযিল হয়েছিল তখন রাসূলুল্লাহ (সা) আলী ইব্ন আবূ তালিব (রো)-কে বলেছিলেন....বায়হাকী (র) বলেছেন, ফিতনা ও দুেগি সম্পর্কিত একটি দীর্ঘ হাদীসের অবতারণা করেছেন। এটিও একটি প্রত্যাখ্যাত হাদীস, এর কোন ভিত্তি নেই। সহীহ্ হাদীসসমূহই আমাদের আলোচ্য বিষয়ের জন্য যথেষ্ট । আল্লাহ্ই তাওফীক দাতা । | তবে, এখানে প্রসংগত আমরা আবূ ইসমাঈল হাম্মাদ ইব্ন আম্র আন্ নাসীবী, ভদ্রলোকের পরিচিতি তুলে ধরার প্রয়াস পাচ্ছি। হাম্মাদ নাসাবী আমাশ রে) প্রমুখ হতে রিওয়ায়াত গ্রহণ করেছে। অর্থাৎ তার শায়খ ও উসতাদ তালিকায় রয়েছেন আমাশ (র) প্রমুখ প্রখ্যাত মুহাদ্দিসগণ । তার অধস্তন রাবী ও শাগরিদ তালিকায় রয়েছে ইবরাহীম ইব্ন মূসা, মুহাম্মদ মাঈন (র) বলেছেন, এ (হোম্মাদ) লোকটি হাদীস জালকারী ও মিথ্যুকদের অন্যতম । আম্র ইব্ন আলী আল্ ফাল্াস ও আবু হাতিম (র) বলেছেন, লোকটির বর্ণিত বর্ণনাসমূহ প্রত্যাখ্যাত ও অতিশয় দুর্বল। ইবরাহীম ইবৃন ইয়াকুব আল-জাওয়জানী (র) বলেছেন, হাম্মাদ মিথ্যা ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৪১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।