০ ৪১৮. আল-বিদায়া ওয়ান নিহায়া” ৪১ (গোলাম) তার মনিব ব্যতীত অন্য কারো সাথে নিজেকে সম্পর্কিত করবে তার উপরে আল্লাহ্র লাঁনাত এবং ফিরিশতাকুল ও মানবকুলের সকলের অভিশাপ! কিয়ামতের দিন আল্লাহ্ ভার কোন ফরয-নফল কবুল করবেন না। মুসলমানদের “িম্মা' (নিরাপত্তা দানের অংগীকার) এক ও অভিন্ন তা সম্পাদনে তাদের বিশিষ্ট হতে সাধারণ পর্যন্ত সকলে যথাসাধ্য করবে । সুতরাং যে ব্যক্তি কোন মুসলমানের (দেয়া অংগীকারের ব্যাপারে তার) সাথে খিয়ানত ও বিশ্বাসঘাতকতা করবে তার উপরে আল্লাহ্ এবং ফিরিশতাকুল ও মানবকুলের সকলের লা“নত! কিয়ামত দিবসে আল্লাহ্ তার ফরযও গ্রহণ করবেন না, নফলও না।” সহীহ্ গ্রন্থদ্বয়সহ অন্যান্য গ্রন্থে উদ্ধৃত এ বিশুদ্ধ হাদীসখানি, যা খোদ আলী (রা) হতে বর্ণিত, রাফিযী উপদলের তথাকথিত দাবী প্রত্যাখ্যান করে (যাতে বলা হয়েছে) যে, রাসূলুল্লাহ্ (সা) আলী (রা)-এর কাছে (তারই অনুকূলে) খিলাফতের অসিয়ত করে গিয়েছিলেন। কেননা, বাস্তব ব্যাপার তাদের দাবীর অনুরূপ হলে অবশ্যই একজন সাহাবীও তা রদ করতেন না। কেননা, আল্লাহ্ এবং তার রাসূল (সা)-এর প্রতি তার হায়াতে এবং তার ওফাতের পরেও সাহাবীগণের আনুগত্য ছিল নিঃশর্ত ও নিরংকুশ এবং সব সন্দেহও দ্বিধার উধ্রে। সুতরাং রাসূল (সা)-এর সুস্পষ্ট আদেশ লঙ্ঘন করে এবং স্বেচ্ছাচারিতার আশ্রয় নিয়ে তারই মনোনীত ব্যক্তিকে পিছনে হটিয়ে দিয়ে অন্য কাউকে অগ্রবর্তী করা তাদের পক্ষে কল্পনাতীত ব্যাপার। এমন হতেই পরে না। কিছুতে না! কখনো না!! বরং সাহাবাই কিরাম রাযিয়াল্লাহু আনহুম সম্পর্কে যে কেউ এহেন হীন ধারণা পোষণ করবে তাদের সকলকেই ফাসিকী ও শরীআতের সীমা লংঘন এবং রাসূলুল্লাহ্ (সা)-এর আদেশও স্পষ্ট ভাষ্যের সাথে হটকারিতা ও বিরুদ্ধবাদীতার আচরণে অভিযুক্ত করবে । আর কোন লোকের দুঃসাহসের মাত্রা এ চরম সীমায় পৌছে গেলে সে নিজের গর্দান থেকে ইসলামের বাধন ছিড়ে ফেলার অপরাধে অপরাধী সাব্যস্ত হবে এবং মহান বিদ্বান ইমামগণের সর্বসম্মত অভিমতে কাফির হয়ে যাবে । ফলে তার খুন প্রবাহিত করা মদ ঢেলে ফেলে দেয়ার চেয়ে অধিকতর হালাল ও পবিভ্রতর কাজ সাব্যস্ত হবে। অপর দিকে, আলী (রা)-র কাছে যদি এ ধরনের কোন দ্যর্থহীন ও স্পষ্ট নির্দেশ থেকে থাকতো তবে তিনি কেন সাহাবীগণের উপরে তার নেতৃত্-কতৃত ইমামাত সাব্যস্ত করার প্রমাণরূপে তা তাদের সামনে উপস্থাপন করলেন না? যদি বলা হয় যে, তার কাছে বিদ্যমান ভাষ্য ও নির্দেশ বাস্তবায়নে তিনি সক্ষম ছিলেন না; তবে তো তিনি একজন অক্ষম অপারগ । আর কোন অক্ষম ব্যক্তি নেতৃত্বের জন্য উপযোগী পাত্র হতে পারেন না। আর যদি (বেলা হয় যে) সক্ষম হওয়া সত্তেও তিনি তা করতে যান নি, তবে তো তিনি খিয়ানতের অপরাধে অভিযুক্ত! আর খিয়ানাত কারী ফাসিককে তো নেতৃত্ হতে পদচ্যুতও অপসারিত করা কর্তব্য । আর যদি এ ভাষ্য সম্বন্ধে তার কোন অবগতিই না থেকে থাকে তবে তো তিনি অজ্ঞ। আবার কিছু দিন পরে সেই তিনিই কি তা জানলেন এবং অন্যদের অবগত করলেন! অসম্ভব! বানোয়াট! অকাট মূর্খতা! বিভ্রান্তি !! এহেন কুধারণা ও কুযুক্তির উৎপাদন ক্ষেত্রে হল ইতর ও গণ্ড-মুর্খদের উর্বর মস্তিষ্ক এবং তা কেউ চিনে না এমন বিশেষজ্ঞদের মেধাপ্রসূত, যা কোন যুক্তি প্রমাণ ব্যতিরেকে শয়তান তাদের দৃষ্টিতে সুসজ্জিত করে তোলে না, বরং এ হচ্ছে গায়ের জোরে বাণাড়ম্বর ও প্রলাপ, ডাহা মিথ্যা ও অপবাদ । ওদের এ জাল ড/৬/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৪১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।