Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ৪১৬ আল-বিদায়া ওয়ান নিহায়া আমাদের এসব বক্তৃতা বিবৃতি তাদের পরে উদ্ভূত ফিত্না ও বিশৃংখলা বৈ কিছু নয়। আল্লাহ্‌ তাতে যা ইচ্ছা তা করবেন। হাফিয বায়হাকী (র) বলেন, হাফিযুল হাদীস আবূ আবদুল্লাহ (র) এবং আবদুল্লাহ্‌ ইব্‌ন রাওহ আল্‌ মাদাইনী (র) আবূ ওয়াইল রে) হতে, তিনি বলেন, আলী ইব্‌ন আবূ তালিব (রা)- কে জিজ্ঞেস করা হল। আপনি আমাদের জন্য কি খলীফা মনোনীত করবেন না ? তিনি বললেন, রাসূলুল্লাহ্‌ (সা) তো খলীফা মনোনীত করে যান নি, তা হলে তো আমি খলীফা মনোনীত করতাম । তবে আল্লাহ যদি জনমানবের কল্যাণ পসন্দ করেন তা হলে আমার পরে তাদেরকে তাদের মাঝের শ্রেষ্ঠ ব্যক্তির ব্যাপারে একতাবদ্ধ করে দিবেন। যেমন তাদের নবীর পরে তাদেরকে তাদের শ্রেষ্ঠ ব্যক্তির ব্যাপারে একমত করে দিয়েছিলেন। সনদটি বেশ উত্তম; তবে সিহাহ্‌ সিত্ার গ্রন্থকারগণ তা উদ্ধৃত করেনি। এ ছাড়া যুহ্রী (র) ইব্‌ন আব্বাস (রো) সনদে, বুখারী রে)-এর আহরিত হাদীসটি আমরা ইতোপূর্বে উল্লেখ করে এসেছি । যাতে বলা হয়েছে যে, আব্বাস ও আলী (রা) রাসূলুল্লাহ্‌ সো)-এর (অসুস্থতা কালে তার) নিকট হতে বের হয়ে এলে জনৈক ব্যক্তি বলল, রাসূলুল্লাহ্‌ (সা) এখন কেমন রয়েছেন ? আলী (রা) বললেন, আলহামদুলিল্লাহ্‌ ! তিনি আজ সকালে সুস্থই আছেন। তখন আব্বাস (রা) বললেন, তুমি আল্লাহ্‌র কসম! তিন দিন পরেই (অন্যের) লাঠির গোলাম হবে! হাশিমীদের চেহারায় মৃত্যুর আলামত চিনতে আমি পারদশী। আমি তো রাসূলুল্লাহ্‌ (সা)-এর চেহারায় মৃত্যুর আলামত দেখতে পাচ্ছি । তাই, চলো, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করি- এ (নেতৃত্ের) বিষয়টি কাদের মাঝে থাকবে? যদি আমাদের মাঝেই থাকে তবে তা আমরা জেনে নিলাম । আর আমাদের করে যাবেন।” তখন আলী (রা) বললেন, আমি কখনো তাকে এ বিষয়ে জিজ্ঞেস করব না। আল্লাহ্‌র কসম! তিনি আমাদের জন্য নিষেধ করলে তার পরে লোকেরা কখনো তা আমাদেরকে দিতে সম্মত হবে না ।” মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) এ হাদীসটি যুহ্রী (র) হতে এ সনদে উল্লেখ করেছেন। তাতে তিনি বলেছেন, তারা দু'জন তার (সো) ওফাত হয়ে যাওয়ার দিন তার কাছে গেলেন। এ রিওয়ায়াতের শেষ ভাগে রয়েছে এ দিনের প্রথম প্রহরের বেলা বেদ্রে গেলে রাসূলুল্লাহ্‌ সো) ইনতিকাল করলেন। রন্থকানের মন্তব্য £ সুতরাং ঘটনাটি ছিল ওফাত দিবস সোমবারে । এ বর্ণনা প্রমাণ করে যে, নবী করীম (সা) ইমাম বা আমীর মনোনয়ন বিষয়ে কোন অসিয়ত না করেই ইনতিকাল করেছিলেনা। (অনুরূপ) সহীহ্‌ গ্রন্থদ্ধয়ে ইব্ন আব্বাস (রা)-এর উক্তি রয়েছে সংকট মহা সংকট, যা প্রতিবন্ধক হয়েছিল রাসূলুল্লাহ্‌ (সা) এবং তার এ লিখনী লিখে দেয়ার মাঝে ।” আগে আমরা উল্লেখ করে এসেছি যে, নবী করীম (সা) তাদের জন্য এমন. একটি লিপি লিখে দেয়ার বাসনা প্রকাশ করেছিলেন যার পরে তারা বিভ্রান্ত হবে না।” কিন্তু তারা তার কাছে হৈচৈ ও মাতানৈক্য শুরু করলে তিনি বলেছিলেন “আমার এখান হতে উঠে যাও । কেননা আমি যার মাঝে রয়েছি, তা তোমরা যার দিকে আমাকে আহ্বান করছ তার চাইতে উত্তম।” আমরা এ কথার উল্লেখ করে এসেছি যে, নবী করীম (সা)-এর পরে বলেছিলেন, আল্লাহ এবং ঈমানদারগণ আবূ বকর ব্যতীত অন্য যে কাউকে অগ্রাহ্য করবে। সহীহ্‌ গ্রন্থদ্ধয়ে আবদুল্লাহ ইব্ন আওন রে), ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৪১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।