05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪১৫ এ ছাড়া তার মাহাত্ম্য ও প্রজ্ঞতার কথা তো আমাদের জানাই রয়েছে। তদুপরি, রাসূলুল্লাহ্ সো) তার জীবদ্দশায়ই তো তাকে লোকদের সালাতে ইমামতি করার নিদের্শ দিয়েছিলেন। এ সনদ্টি বেশ উত্তম । সমস্ত প্রশংসা ও অনুকম্পা আল্লাহরই । অনুচ্ছেদ $ উল্লিখিত আলোচনাটি মনোযোগ সহকারে অধ্যয়ন করলে যে কোন পাঠকের দৃষ্টিতে আবৃ বকর (রা)-কে অগ্রণী রাখার ব্যাপারে মুহাজির ও আনসার তাবত সাহাবায়ে কিরামের ইজমাও একমত্য সুস্পষ্টরূপে প্রতিভাত হবে। সে সাথে রাসূলুল্লাহ্ (সা)-এর (আগাম) উক্তি “আল্লাহ্ এবং মুমিনগণ আবু বকর ব্যতীত অন্য যে কাউকে প্রত্যাখ্যান করবে, উক্তির যথার্থতা প্রতিভাত হবে। এ ছাড়া এ কথারও প্রীতি জন্মাবে যে, রাসূলুল্লাহ্ (সা) “খিলাফতের ব্যাপারে কোন ব্যক্তিবিশেষের অনুকূলে সুনির্দিষ্ট ভাষ্য রেখে যান নি। আবূ বকর (রা)-এর অনুকুলেও নয়-যদিও আহ্লে সুন্নাত জামাআতের একদল তেমন দাবী করেছেন এবং আলী (রা)-এর অনুকুলেও নয় । যেমনটি একদল রাফেযী (খারেজী) বলে থাকে । তবে, হা, তিনি সুস্পষ্ট আভাষ দিয়ে গিয়েছেন। সে ইঙ্গিত এতই জোরালো যে, যে কোন বুদ্ধিমত্তার অধিকারী জ্ঞানবান তা দিয়ে আৰু বকর সিদ্দীক (রা)-এর প্রতি ইঙ্গিত অনুধাবন উরওয়া (র) ইব্ন উমার (রা) সূত্রে এ মর্মে যে, উমর ইবৃনুল খাত্তাব (রা)-কে আহত করা হলে তাকৈ জিজ্ঞাসা করা হল। আমীরুল মু'মিনীন! আপনি কাউকে খলীফা মনোনীত করছেন না কেন? তিনি বললেন,*আমি যদি কাউকে খলীফা মনোনীত করে যাই, তবে (তা করতে পারি কেননা) আমার চেয়ে যিনি উত্তম, (অর্থাৎ আবূ বকর) তিনি খলীফা মনোনীত করে গিয়েছেন। আর যদি আমি ব্যাপারটি অমীমাংসিত রেখে দিয়ে যাই, তবে (তাও করতে পারি কেননা), আমার চাইতে যিনি উত্তম- অর্থাৎ খোদ রাসূলুল্লাহ্ (সা) ও বিষয়টি উন্মুক্ত রেখে দিয়ে গিয়েছিলেন। ইব্ন উমর (রা) বলেন তার এমত জবাবদানে যখন তিনি রাসূলুল্লাহ্ সো)-এর নাম উল্লেখ করলেন, তখন আমি বুঝতে পারলাম যে, তিনি খলীফা মনোনীত করে যাচ্ছেন না। “সুফিয়ান ছাওরী (র) বলেছেন, আমর ইবৃন কায়স (র) আমূর ইবৃন সুফিয়ান (রো) হতে, তিনি বললেন, আলী (রা) যখন জনতার উপরে প্রাধান্য (ও বিজয়) লাভ করলেন তখন তিনি বললেন, সমবেত জনতা! এ খিলাফত ও নেতৃত্ের ব্যাপারে রাসূলুল্লাহ্ (সা) আমাদের কাছে কোন আদেশ অঙ্গীকার রেখে যাননি। আমরা অবশেষে আমাদের চিন্তা ও বিবেচনা দিয়ে এ সিদ্ধান্তে উপনীত হই যে, আবূ বকর (রো)-কেই খলীফা মনোনীত করা উচিত। তিনি তার কর্তব্য পালন করলেন এবং তাতে সঠিক পন্থা অনুসরণ করে অবশেষে তার “পথে' চলে গেলেন। আবু বকর (রা) তার সুচিন্তিত রায় অনুযায়ী উমর (রা)-কে খলীফা মনোনীত করে যাওয়া সমীচীন মনে করলেন । তিনিও তীর কর্তব্য পালনে সঠিক পন্থা অবলম্বন করে চললেন এবং তার পথে চলে গেলেন, কিংবা বর্ণনাকারী বলেছেন তিনি দীন প্রতিষ্ঠায় তার সর্বশক্তি নিয়োগ করে তা সর্বব্যাপী করে গেলেন। ইমাম আহমদ (র) বলেন, আবূ নুআয়ম (র) আম্র ইব্ন সুফিয়ান (রা) হতে, তিনি বলেন, আলী (রা)-এর প্রধান্য অর্জনের সময় “বস্রা দিবসে' এক ব্যক্তি বক্তৃতা করছিলেন। আলী (রা) বললেন, ওহে প্রাঞ্জল ভাষী বক্তা ! রাসূলুল্লাহ্ (সা) (তার রিসালাতের দায়িতৃ সুচারুভাবে আল্জাম দিয়ে) আগেই চলে গেলেন। আবূ বকর ইমাম হয়ে সালাত আদায় করলেন এবং উমর নিজেকে অধিষ্ঠিত করলেন তৃতীয় পর্যায়ে। তারপর ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৪১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।