Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ৪১৪ আল-বিদায়া ওয়ান নিহায়া অনুপস্থিত থাকেন নি। বিশদ আলোচনা পরে আসছে। রিদ্দা 8 (ধর্মত্যাণী বিদ্রোহ) দমন অভিযানে আবূ বকর (রো)-কোষমুক্ত তরবারী নিয়ে অগ্রগামী হলে (দৃঢ় সংকল্পতা দেখালে) যুল-কাস্সা অভিমুখে আলী (রা)-ও তার সহযোদ্ধা হয়েছিলেন। তবে আবূ বকর (রা)-এর সাথে ফাতিমা (রা)-এর মনোমালিন্য দেখা দিলে আলী (রো) নবী তনয়ার খাতিরে সাময়িকভাবে বাহ্যত সম্পর্কহীনতার ভাব অবলম্বন করেছিলেন। ঘটনার বিবরণে প্রকাশ ফাতিমা রো)-এর ধারণা ছিল যে, তিনি কন্যা হিসাবে রাসূল (সা)-এর (ব্যক্তি অধিকারে সংরক্ষিত খাস ভূমির) মীরাছ পাওয়ার অধিকারীণী। যেহেতু তিনি আবূ বকর (রা) কর্তৃক অবহিত করার পূর্ব পর্যন্ত নবী করীম (সা)-এর এ বাণী সম্পর্কে অবগত ছিলেন না যে, নবী করীম (সো) বলেছেন- %১-০9৫৪ 0১:৮০ ৩:০১ ১ “আমরা (নবী-রাসূলরা) মীরাছরূপে কোন কিছু রেখে যাই না; আমরা যা রেখে যাই তা সাদাকা। “ফাতিমা (রা) তার নিজস্ব ধারণা সুত্রে মীরাছের অধিকার দাবী করলে আবূ বকর (রো) উক্ত সুস্পষ্ঠ ভাষ্যের জোরে তা প্রদানে অস্বীকৃত হলেন। এ বিধান বলেই নবী করীম (সা)-এর স্ত্রীগণ ও তার চাচা (আব্বাস)-কেও কোনরূপ অধিকার প্রদান এবং মীরাছ প্রদানে অস্বীকৃত হলেন (যথাস্থানে বর্ণনা আছে। তখন ফাতিমা (রা) খায়বার ও ফাদাকে অবস্থিত সাদাকার সম্পত্তিতে (আলী কে) তন্বাবধায়ক রূপে দায়িত্‌ অর্পণের জন্য আবূ বকর (রা)-এর কাছে আবেদন জানালেন। কিন্তু আবু বকর (রো) তার এ আবেদন গ্রহণে সম্মত হলেন না। তার যুক্তি ছিল এই যে, নবী করীম (সা) যে সব দায়িতৃ-কর্তব্য পালন করতেন এবং তিনি যে সব অধিকার সংরক্ষণ করতেন রাসূলের খলীফা ও স্থলাভিষিক্তরূপে তার সে সব দায়িত্‌ কতর্বও অধিকার রয়েছে (মোট কথা ফাতিমা (রা)- এর আবেদন গ্রহণে সম্মত হলেন না)। তিনি এ ক্ষেত্রে ছিলেন সত্য-ন্যায়ের অনুগামী জনকল্যাণকামীও সততাপরায়ণ পুণ্যবান খলীফা | ফলে ফাতিমা (রা)-এর মনে-যিনি অবশেষে একজন নারীই এবং যিনি স্বভাবজাত চাহিদা-অনুভূতি দুর্বলতার উধের্ব নন উম্মা ও অসন্তোষের সৃষ্টি হল এবং মৃত্যু পর্যন্ত সিদ্দীক (রা)-এর সাথে (পুনরায় কোন আলোচনা) কথাবার্তা বললেন না। এ সব কারণে আলী (রা) কতকাংশে তার মনোরঞ্জন প্রয়োজনীয় মনে করলেন। নবী করীম (সা)-এর ওফাতের ছয় মাস পরে ফাতিমা (রা)-এর ইনতিকাল হল আলী (রা) আবু বকর (রা)-এর হাতে বায়আতের নবায়ন সমীচীন মনে করলেন। সহীহ্‌ গ্রন্থদ্ধয়ের বরাতে রাসুলুক্্াহ (সা)-এর দাফনের পূর্বে আলী (রা)-এর বায়আত ও আনুষংগিক বিষয় আমরা আলোচনা করব । এ ছাড়া মাগাযীতে মুসা ইব্‌ন উকবা (র)-এর উক্তি উল্লিখিত দাবীর বিশুদ্ধতা প্রমাণে অন্যতম সহায়ক । তিনি বলেছেন, সা'দ ইব্‌ন ইবরাহীম (র) হতে, এ মর্মে যে, ইবরাহীম-এর পিতা আবদুর রহমান ইব্‌ন আওফ (রা) ঘটনার সময় উমর (রা)-এর সঙ্গে ছিলেন, এবং মুহাম্মদ ইব্‌ন মাসলামা (রা) যুবায়র (রা)-এর তরবারী ভেংগে ফেলেছিলেন। তারপর জনতার উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে আবূ বকর (রো) তার বাধ্যবাধকতার কথা বর্ণনা করে বললেন, “আমি দিবা-রাত্রির কোন মুহূর্তে আমীর পদের প্রতি লালায়িত ছিলাম না এবং প্রকাশ্যে কিংবা গোপনে এর জন্য কোন তদবীর বা প্রার্নাও করি নি।” তখন মুহাজিরগণ! তার এ বক্তব্যের স্বীকৃতি দিলেন। ওদিকে আলী ও যুবায়র (রা) বললেন, আমাদের উদ্মার কারণ শুধু এতটুকু যে, পরামর্শ ক্ষেত্রে আমাদের পেছনে রাখা হয়েছিল। এবং আমরা বিশ্বাস করি যে, আবূ বকরই এ বিষয়ে সর্বাধিক হকদার ব্যক্তি। কেননা তিনি গৃহার (একান্ত) সঙ্গী। ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৪১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।