05017161715 . আল-বিদায়া ওয়ান নিহায়া ৪১৩ তার খলীফা ও স্থলভিষিক্তও হবেন মুহাজিরদের একজন । আমরা ছিলাম আল্লাহ্র রাসূলের আনসার ও সাহায্যকারী; সুতরাং আমরা এখনও তার খলীফার সাহায্যকারী থাকব, যেমন করে আমতা তীর সাহায্যকারী ছিলাম “বর্ণনাকারী বলেন, এ সময় উমর (রো) দাড়িয়ে বললেন, আপনাদের মুখপাত্র যথার্থই বলেছেন, তবে যদি আপনারা এর চাইতে অন্য কিছু বলে বসতেন তবে আমরা আপনাদের হাতে বায়াআত হতাম না। এ কথা বলে তিনি আবূ বকরের হাত তুলে ধরে বললেন, ইনিই আপনাদের নেতা, তার হাতে বায়আত করুন! তখন উমর (রা) তার হাতে বায়আত করলেন এবং মুহাজির-আনসারগণও তার হাতে বায়আত হলেন । বর্ণনাকারী বলেন, তখন আবু বকর (রা) মিম্বরে উঠে বসলেন এবং উপস্থিত জনতার দিকে দৃষ্টিপাত করে যুবায়র (রো)-কে দেখতে পেলেন না। বর্ণনাকারী বলেন, তখন তিনি যুবায়র-এর নাম ধরে ডাকলেন। তিনি এসে গেলে বললেন, “ভাবলাম, রাসূলুল্লাহ্ (সা)-এর ফুফাত ভাই এবং তার 'হাওয়ারী', নিঃস্বার্থ নিবেদিত প্রাণ সহযোগী; তা আপনি কি মুসলমানদের এঁক্যে ফাটল সৃষ্টির সূচনা করতে যাচ্ছেন? তিনি বললেন, আল্লাহ্র রাসূলের খলীফা! না কোন সমস্যা ও আপত্তি নেই! তখন তিনিও দীড়িয়ে বায়আত গ্রহণ করলেন। পরে আবু বকর (রো) আবার জনতার মাঝে দৃষ্টি ঘুরিয়ে আলী (ো)-কে দেখতে পেলেন না। তাই আলী ইব্ন আবূ তালিব (রা)-এর নাম ধরে তিনি ডাকলেন। তিনি এসে গেলে বললেন, আমি ভাবছিলাম, রাসূলুল্লাহ্ (সা)-এর চাচাত ভাই ও তার প্রিয়তমা কন্যা সূত্রে তার জামাতা; আপনি মুসলমানদের এক্যে ফাটল ধরাতে যাচ্ছেন? তিনি বললেন, আল্লাহ্র রাসূল (সা)-এর খলীফা! কোন অভিযোগ নেই! পরে তিনিও বায়আত করলেন। হাদীসটি অনুরূপ কিংবা এর সমর্থক। আবূ আলী আল্ হাফিজ (র) বলেছেন, মুহাম্মদ ইব্ন ইসহাক ইব্ন খুযায়মা রে)-কে আমি বলতে শুনেছি, মুসলিম ইবনুল হাজ্জাজ আমার কাছে এসে এ হাদীসটি জিজ্ঞাসা করলে আমি তার জন্য এটি একটি চিরকুটে লিখে দিলাম এবং তীকে পড়ে শুনিয়ে দিলাম । এ হাদীসটি একটি উটের কিংবা এক থলে মুদ্রার সমমূল্যের। বায়হাকী (র)-ও ভিন্ন সনদে হাদীসটি রিওয়ায়াত করেছেন। তবে তিনি আনসারী মুখ পাত্রের বক্তব্যের জবাব দানকারী রূপে উমর (রা)-এর স্থানে আবু বকর (রা)-এর নাম উল্লেখ করেছেন। তাতে আরো রয়েছে যে, যায়দ ইব্ন ছাবিত (রা) আবু বকর (রা)-এর হাত ধরে বললেন, ইনিই আপনাদের যোগ্যতম নেতা; সুতরাং তার হাতে বায়আত করুন। তারপর তারা রওয়ানা করলেন (মসজিদের দিকে) এবং আবু বকর (রা) মিম্বরে উঠে বসলে জনতার দিকে তাকিয়ে আলী (রা)-কে দেখতে না পেয়ে তার সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন একদল আনসারী লোক উঠে গিয়ে তাকে নিয়ে আসলেন। তারপর পূর্বানুরূপ উল্লেখ করেছেন এবং আলী (ো)-ও পরে যুবায়র (রা)-এর ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহই সমধিক অবগত | আলী ইব্ন আসিম (র)- ও হাদীসটি আবু সাঈদ খুদরী (রা) হতে পূর্বানুরূপ রিওয়ায়াত করেছেন। এ সনদটি আবু সাঈদ সাদ ইব্ন মালিক ইব্ন সিনান আল্ খুদরী রো) হতে গৃহীত হাদীসের ক্ষেত্রে একটি সংরক্ষিত এবং অতি উত্তম সনদ। এতে একটি গুরুত্ পূর্ণ তথ্য পাওয়া যায়। তা হল নবী করীম (সা)-এর ওফাতের প্রথম কিংবা দ্বিতীয় দিনেই আবু বকর (রা)-এর হাতে আলী ইব্ন আবূ তালিব (রা)-এর বায়আত গ্রহণ । বাস্তব ব্যাপারও তাই কোননা, আলী রো) কখনোই আবূ বকর সিদ্দীক (রা)-এর সাথে সম্পর্ক ছিন্ন করেন নি এবং তার পিছনে কোনও সালাতে ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৪১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।