Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪১১ একটি সবল ও বেশ উত্তম সনদ। এর মর্মীর্থ হল, আবু বকর (রা) নেতৃত্‌ গ্রহণে সম্মত হয়েছিলেন শুধু এ আশংকায় যে তা গ্রহণ করায় অস্বীকৃতি জ্ঞাপনের ফলে কোন বড় ধরনের ফিতনা ও জাতীয় দুযোগি মাথাচাড়া দিয়ে উঠতে পারে (আল্লাহ তার প্রতি তুষ্ট থাকুন এবং তাকেও তুষ্ট করুন)। গ্রনস্থকারের মন্তব্য ৪ এটা ছিল সোমবারে দিন শেষের ঘটনা। পরের দিন মংগল বারের সকাল হলে লোকেরা মসজিদে সমবেত হল এবং মুহাজির আনসার নির্বিশেষে সকলে বায়'আত গ্রহণ করলেন। এ সবই হয়েছিল রাসূলুল্লাহ (সো)-এর কাফন-দীফনের আগে। বুখারী রে) বলেন, ইবরাহীম ইব্‌ন মূসা (র)....আনাস ইব্ন মালিক (রা) বলেন যে, তিনি “উমর (রা)-এর শেষ বক্তৃতাটি শুনেছিলেন, যখন তিনি রাসূলুল্লাহ সা)-এর ওফাতের পরবর্তী দিন মিম্বরে বসেছিলেন। আবু বকর (রা) তখন নিরব-নির্বাক বসে ছিলেন। উমর (রা) বললেন, আমার আশা ছিল রাসূলুল্লাহ (সা) আমাদের মাঝে অবস্থান করে আমাদের তত্ববধান ও পরিচালনা করবেন-অর্থাৎ তিনি বুঝাতে চাচ্ছিলেন যে, তিনি নেবী সা.)-ই হবেন তাদের সর্ব শেষ ব্যক্তি । (তিনি বলে চললেন) এখন যদি মুহাম্মদ (সা) ইনতিকাল করে থাকেন, তবে আল্লাহ তো আপনাদের মাঝে এমন একটি “নূর" রেখে দিয়েছেন যা দিয়ে আপনারা হিদায়তের পথে বিদ্যমান থাকতে পারেন। আল্লাহ্‌ সে নূর দিয়েই মুহাম্মদ (সা)-কে হিদায়তের পথে পরিচালিত করেছিলেন। আর আবূ বকর আন্নাহর রাসূলের সংগী ও সাহাবী; (ছাত্তর গুহার) দু'জনের দ্বিতীয় জন (অতএব, রাসূল (সা)-এর ঘনিষ্ঠ ও একন্তি সহচর) এবং আপনাদের জাতীয় বিষয়াবলীতে মুসলমানদের মাঝে তিনিই অগ্রণী ও শ্রেষ্ঠ। সুতরাং এগিয়ে আসুন এবং তার হাতে বায়'আত করুন। এক দল লোক ইতোপূর্বে বনূ সা'ঈদার মজলিস ঘরে তার হাতে বায়'আত হয়েছিলেন। আর এ সর্বব্যাপী বায়'আত হচ্ছিল মিম্বরের উপরে । যুহ্রী (র) বলেছেন, আনাস ইব্‌্ন মালিক (রা) হতে- তিনি বলেন, এ দিন আমি আবু বকরকে উদ্দেশ্য করে “উমরকে বলতে শুনেছি-মিম্বরে উঠে বসুন! তীর মিম্বরে না ওঠা পর্যন্ত তিনি এভাবেই বলতে থাকলেন । তখন উপস্থিত জনতা সকলেই তার হাতে বায়'আত করলেন । মুহাম্মদ ইব্ন ইসহাক রে) বলেন, যুহরী (র)-আনাস ইব্‌ন মালিক (রা) হতে বর্ণনা করেন যে, তিনি বলেন, (বনু সা“ঈদার) “মজলিস ঘরে বায়'আত অনুষ্ঠানের পরের দিন আবু বকর (রা) মিম্বরে আসন গ্রহণ করলেন এবং আবু বকরের আগে “উমর (রো) দাড়িয়ে কথা বললেন । তিনি আল্লাহর শীনে যথোপযোগী হামদ ও ছানা পাঠ করার পর বললেন, লোক সকল! আমি গতকাল আপনাদের সামনে এমন কিছু কথা বলেছিলাম তা যাই হোক-তা যথার্থ ছিলনা, সে কথা আমি আল্লাহ্‌র কিতাবেও পাইনি, এবং তা এমন কোন অংগীকারও ছিল না যা রাসূলুল্লাহ (সা) আমাকে বলে গিয়েছিলেন। বরং আমি ভাবতাম যে, রাসূলুল্লাহ (সা)-ই আমাদের পরিচালনা করতে থাকবেন- তার এ কথার উদ্দেশ্য ছিল, তিনিই হবেন আমাদের শেষ ব্যক্তি আল্লাহর কসম! তিনি আপনাদের মাঝে তার সে কিতাব রেখে গিয়েছেন যা দিয়ে আল্লাহর রাসূল (সা) হিদায়ত প্রাপ্ত হয়ে হিদায়ত বিস্তার করেছিলেন। এখন আপনারা তা আকড়ে ধরে থাকলে আল্লাহ আপনাদের হিদায়াত নসীব করবেন, যেভাবে আল্লাহ্‌ এ কিতাবকে নবীর জন্য আলোক বর্তিকা বানিয়েছিলেন। এখন আল্লাহ আপনাদের সংহত করেছেন এবং নেতৃত্-কর্তৃতৃ আপনাদের মধ্যকার শ্রেষ্ঠ ব্যক্তির হাতে সমর্পিত করেছেন, যিনি রাসূলুল্লাহ (সো)-এর সহচর এবং ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৪১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।