Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 01716115 ৪০৯ (র) হতে বর্ণনা করেছেন। ইমাম আহমদ রে) আরো বলেছেন, মু'আবিয়া রো) এবং হুসায়ন ইব্ন আলী (রা) আবদুল্লাহ অথাৎ) ইবৃন মাসউদ (রা) হতে, বর্ণনা করেন- তিনি বলেন যে, রাসূলুল্লাহ সো)-এর ওফাত হয়ে গেলে আনসারীরা বললেন, আমাদের মধ্যথেকে একজন আমীর ও আপনাদের (মুহাজিরদের) মধ্য থেকে একজন আমীর হবেন। তখন উমর (রা) তাদের কাছে গিয়ে বললেন, হে আনসারী সমাজ! তোমারা কি অবগত নও যে, রাসূলুল্লাহ (সা) আবূ বকরকে লোকদের ইমামত করার হুকুম দিয়েছিলেন? এখন তোমাদের মাঝে এমন কে আছে যে, আবু বকরের চাইতে অগ্রবর্তী হওয়া তার মনঃপুত হবে? তখন আনসারীগন বললেন, ন“উযুবিল্লাহ আবু বকরের চাইতে অগ্ববর্তা হওয়ার ব্যাপারে আমরা আল্লাহ্‌র কাছে পানাহ্‌ চাচ্ছি। নাসাঈ (র) হাদীসটি রিওয়ায়াত করেছেন ইসহাক ইব্‌ন রাহ্ওয়ায়হ্‌ ও হান্নাদ ইব্নুস সারী রর) সুত্রে। আলী ইব্নুল মাদীনী (র) হাদীসটি রিওয়ায়াত করেছেন হুসায়ন ইব্‌ন “আলী (রা) হতে এবং মন্তব্য করেছেন এটি সহীহ; তবে আসিম (র) হতে যাইদা (র) সূত্রেই কেবল আমি হাদীসটি পেয়েছি। নাসাঈ (র) হাদীসটি ভিন্ন সূত্রেও অনুরূপ রিওয়ায়াত করেছেন। “উমর রো) হতে অন্য একটি সনদেও অনুরূপ বর্ণিত হয়েছে। এ ছাড়া মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) সূত্রে উমর (রা) সনদেও বিবৃত হয়েছে- তিনি (উমর) বলেছেন, আমি বললাম, “হে মুসলিম জাতি! আল্লাহর নবীর কাজ সম্পাদনের ব্যাপারে অগ্বাধিকারী ও সর্বাধিক উপযোগী ব্যক্তি হলেন “দু'জনের দ্বিতীয় জন-যখন তারা গুহায় ছিলেন” (এবং) সবার অগ্রণী ও বয়োজেষ্ঠ্য আবু বকর রো)। “এ কথা বলার পরে আমি আবু বকরের হাত ধরতে গেলাম! ইতোমধ্যে এক আনসারী ব্যক্তি আমাকে হারিয়ে দিয়ে আমি আবূ বকরের হাত ধরার আগেই সে তার হাত ধরে (বায়'আত করে) ফেলল এবং আমিও তখনই বায়'আত করলাম এবং অন্য লোকেরাও বায়'আত করতে থাকল । “আরিম ইব্নুল ফায্‌ল (র) মুহাম্মাদ ইব্ন সাদ রো) সূত্রে রিওয়ায়াত করেছেন এবং প্রায় অনুরূপ বিবরণ দিয়েছেন। তিনি সিদ্দীক রো)-এর হাতে “উমর ইবৃনুল খাত্তাব (রা)-এর আগে বায়'আত গ্রহণকারী এ আনসারী ব্যক্তির নাম নির্ণয় করে বলেছেন “তিনি হলেন নু'মান ইব্ন বাশীর (রা)-এর পিতা বাশীর ইব্ন সা“দ (রা)। ১. সূরা তাওবা £ ৪০ আয়াতের প্রতি ইংগিত। হিজরাতের পথে ছাত্তর গৃহায় অবস্থান কালে নবী করীম (সা) ও তার সহচর আবূ বকর (রা)-এর কথোপকথন । অনুবাদক ৫৫ ড৬/ড/.2110090109.0010

— পৃষ্ঠা ৪০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।