Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ৪০৮ আল-বিদায়া ওয়ান নিহায়া দু'জন মহান ব্যক্তির যে কোন একজন গ্রহণের কথা সানন্দ সমর্থন করছি-এ দুজনের যাকে আপনাদের পসন্দ হয়। একথা বলে তানি আমার হাতে এবং আবূ উবায়দাঃ ইব্নুল জার্রাহ্‌- এর হাতে ধরলেন। তখন তার কোন কথাই আমার অপসন্দ হল না; কিন্তু আমার নাম প্রস্তাব সম্পকীর্ত তার এ কথাটি আমার কাছে অসহনীয় মনে হল। আল্লাহ্‌র কসম! আমার গর্দান উড়িয়ে দেয়ার জন্য আমাকে এগিয়ে দেয়া, যদি তা কোন পাপের ব্যাপার না হতো, তা ছিল আমার কাছে আবু বকরের উপস্থিতিতে কোন জাতির উপরে আমার নেতা সেজে বসার চাইতে অধিকতর পসন্দনীয়, তবে যদি মৃত্যুকালে আমার মনঃজগতে কোন বিকৃতি সাধিত হয় সে ভিন্ন কথা। তখন জনৈক আনসারী ব্যক্তি দাড়িয়ে বললেন,“আমিই এ ব্যাধির পরীক্ষিত মহৌষধ এবং এ রোগের ধন্বন্তরী মন্ত্র”” আমার কাছেই রয়েছে এ সমস্যার সুষ্ঠু সমাধান। আমাদের মধ্য হতে একজন আমীর এবং আপনাদের মধ্য হতে একজন আমীর- আমার কুরায়াশী ভাইয়েরা! [“বর্ণনা কারী বলেন, আমি মালিক ব্ন আনাস) কে বললাম, (41:১৯ -৩১৯-১৭| ৫৪ ১০ এ৫৯। কথাটির অর্থ কি? তিনি বললেন, সে যেন বলতে চাচ্ছিল, “আমার কাছেই রয়েছে এ সমস্যা সমাধানের সুচিন্তিত অভিমত |] ফলে গোলামাল বেড়ে গেল এবং হৈচৈ শুরু হয়ে গেল এবং বিরোধ সৃষ্টি হওয়ার আশংকা দেখা দিল। তখন আমি (উমর) বললাম, আবূ বকর! আপনার হাত প্রসারিত করুন! তিনি হাত প্রসারিত করলে আমি বায়'আত (আনুগত্যের শপথ) গ্রহণ করলাম এবং মুহাজিরগণ তার হাতে বায়আত হলেন। তারপর আনসারগণও তার হাতে বায়'আত করলেন। আমরা তখন সা'দ ইব্‌ন উবাদাঃ (রা)-র উপরে হুমড়ি খেয়ে পড়লাম । তখন তাদের একজন বলে উঠল-তোমরা তো সাঁদকে শেষ করে দিচ্ছো । আমি বললাম, আল্লাহই সাদকে শেষ করেছেন। “উমর (রা) বলেন, শোন! আন্মাহ্‌র কসম! আমরা তখন যে পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম তাতে আবু বকরের হাতে বায়'আত করার চেয়ে উপযোগী কোন সমাধান আমরা দেখতে পাচ্ছিলাম না। কেননা, আমাদের আশংকা ছিল যে, কোন প্রকার বায়'আত অনুষ্ঠান ব্যতিরেকে যদি আমরা সমবেত লোকদের এ অবস্থায় রেখে যাই তবে হয়ত আমাদের অনুপস্থিতিতে তারা কোন নত বায়আত সম্পাদিত করবে। তখন হয়ত আমাদের অসন্তষ্টি সত্তেও আমরা তাদের সে বায়'আতের স্বীকৃতি দিতে বাধ্য হবো। কিংবা তাদের বিরোধিতা করব, যার পরিণতি হবে বিশৃংখলা। কেননা, মুসলিম জনতার সাথে আলোচনা পরামর্শ ব্যতিরেকে কেউ আমীররূপে কারো হাতে বায় আত গ্রহণ করলে যে বায়'আত করল এবং যার হাতে বায়'আত করল এর কোনটাই গ্রহণযোগ্য নয়- তারা উভয়ই মৃত্যুদণ্ড পাওয়ার উপযুক্ত ।” রাবী মালিক (র) বলেন, ইব্‌ন শিহাব (র) উরওয়া (র) হতে আমাকে খবর দিয়েছেন যে, পথে সাক্ষাতকারী লোক দুজন ছিলেন “উয়ায়ম ইব্‌ন সাঈদাঃ ও মা“আন ইবৃন “আদী (রা)। ইবন শিহাব রে) বলেন, আর সা“ঈদ ইবৃনুল মুসায়্যাব (র) আমাকে অবহিত করেন যে, ----৯_১৭ ....৮3১৯ 0 উক্তিটি করেছিলেন হুবাব ইব্নুল মুন্যির (রা)। সিহাহ্‌ সিত্তা বিদগণ তাদের গ্রস্থসমূহে হাদীসটি যুহরী ১. ০৯১৭ 1$8১০১ এ৩৯॥ ১৫১ ১৯৯ ও। আক্ষরিক অর্থে খুজলী আক্রান্ত উটের গা চুলকাবার জন্য গাঁছের গুঁড়ি এবং পাথর জড়ো করে গোড়ায় ঠেস দেয়া দীর্ঘকায় খেজুর গাছ) অর্থাৎ মনের মত বিষয় ও নিরুপায়ের উপায়। | ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৪০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।