Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

আল-বিদায়া ওয়ান নিহায়া০97৯ ৪০৭ তোমাদের কেউ কেউ এমন উক্তি করে যে, উমরের মৃত্যু হলেই আমি তখন অমুকের হাতে আনুগত্যের বায়আত করব। শোন কেউ যেন এমন কথা বলে আত্ম প্রতারণার শিকার না হয় যে, আবূ বকর (রা)-এর বায়'আত ছিল আকস্মিক ও অচিস্তাপ্রসূত ব্যাপার যা শেষ হয়ে গিয়েছে। শোন! তা যেমন হওয়ার ছিল তেমনই হয়েছে- সে যা-ই হোক, সে পরিস্থিতির অকল্যাণ হতে আল্লাহ হিফাজত করেছেন। আর আজ তোমাদের মাঝে এমন কেউ নেই, আবু বকরের ন্যায় যার সামনে সকলেরই মাথা নুয়ে যেতে পারে। রাসূলুল্লাহ (সা)-এর ওফাত লগ্নে তিনিই ছিলেন আমাদের মাঝে শ্রেষ্ঠ । “আলী ও যুবায়র এবং তাদের সমর্থকরা রাসূল তনয়া ফাতিমা (রা)-র ঘরে অবস্থান করে তা থেকে বিরত রইলেন। আর পিছিয়ে রইলেন আনসারীরা সকলেই-বনূ সাকীফার মজলিস ঘরে । এ দিকে মুহাজিররা সমবেত হলেন আবূ বকরের কাছে। তখন আমি তাকে বললাম, আবু বকর! চলুন আমরা আমাদের আনসারী ভাইদের কাছে যাই। আমরা তীদের উদ্দেশ্যে রওয়ানা করলে দু'জন পুণ্যবান লোক আমাদের সাথে সাক্ষাত করে এ সম্প্রদায়ের কর্মসূচী সম্পর্কে আমাদের অবহিত করলেন। তারা বললেন, মুহাজির সমাজ! আপনারা কোথায় যাচ্ছেন? আমি বললাম, আমরা আমাদের আনসারী ভাইদের উদ্দেশ্য বের হয়েছি। তারা বললেন, “তাদের কাছে যাওয়া আপনাদের জন্য অপরিহার্য কিছু নয়; মুহাজির সমাজ! আপনারা তো নিজেদের বিষয়টি নিজেরাই ফায়সালা করে নিতে পারেন ।” আমি বললাম, আল্লাহর কসম! আমরা অবশ্যই তাদের কাছে যাচ্ছি। সে মতে আমরা চলতে থাকলাম এবং বনু সা“ঈদা-য় তাদের উন্মুক্ত মজলিস ঘরে উপনীত হয়ে দেখলাম তারা সেখানে সমবেত রয়েছেন এবং তাঁদের মাঝখানে বস্ত্রাবৃত এক ব্যক্তি। আমি বললাম, ইনি কে? তারা বললেন ইনি সাদ ইব্‌ন উবাদাঃ। আমি বললাম, তার কী হয়েছে? তারা বললেন অসুস্থ আমরা বসে পড়লে তাদের মুখপাত্র বক্তা দাড়িয়ে আল্লাহ্র যথোপযোগী প্রশংসা স্তুতি করার পরে বললেন,...এরপর, আমরা তো আল্লাহর (দীনের) আনসার এবং ইসলামের সেনানী, আর হে মুহাজির সমাজ! আপনারা আমাদের নবীর সম্প্রদায়-ইতোমধ্যে আপনাদের একটি গোপন চক্র আন্দোলন শুরু করেছে- আপনাদের ইচ্ছা আমাদের মূল থেকে আমাদের বিচ্ছিন্ন করা এবং খিলাফতের বিষয়টিতে আমাদের জন্য প্রতিবন্ধক দাড় করানো ।” মুখপাত্র তার বক্তব্য শেষ করে নিরব হলে আমি উমর তার জবাবে কথা বলতে উদ্যত হলাম । ইতোপূর্বে আমি একটি ভাষণ সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম যা আমার খুবই মনঃপৃত ছিল এবং আমার ইচ্ছা ছিল তা আবূ বকরের সামনেই উপস্থাপন করব। তিনি যেহেতু ছিলেন স্বভাব উদার, তাই তীর ব্যাপারে আমি এক বিশেষ পরিমাণ উদারতার কথা ভাবছিলাম । তবে তিনি ছিলেন আমার চাইতে অধিক প্রজ্ঞাবান ও অধিক স্থর্ষের অধিকারী শ্রদ্ধার পাত্র। আল্লাহ্র কসম! তিনি যখন বলতে শুরু করলেন তখন তার তাৎক্ষণিক অথচ ' সংক্ষিপ্ত সারগর্ভ বক্তব্যে এমন একটি শব্দও বাদ রাখলেন না যা সাজানো গোছোনো আমার প্রস্তুতকৃত বক্তৃতায় আমাকে আত্মপ্রীত করে রেখেছিল । তিনি বললেন,....এরপর আপনারা যা উল্লেখ করেছেন, তা নিঃসন্দেহে আপনাদের প্রাপ্য তবে এ নেতৃত্রে বিষয়টি আরববাসীরা এ কুরায়শ গোত্র ব্যতীত অন্য কারো জন্য স্বীকার করে না। এরা অভিজাত্য ও অবস্থান বিচারে আরবের মধ্যমণি । আমি আপনাদের জন্য এ ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৪০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।