Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

আল-বিদায়া ওয়ান নিহায়।০*৮১ ৪০৫ খেলেন এবং তার ওফাত সম্পর্কে নিশ্চিত হয়ে লোকদের কাছে বেরিয়ে গিয়ে মিশ্বারের পাশে দাড়িয়ে তাদের সামনে ভাষণ দিলেন। তিনি সব সন্দেহের অপনোদন ও সব প্রশ্নের অবসান ঘটিয়ে রাসূলুল্লাহ সো)-এর ওফাতের ঘোষণা দিলেন। যেমনটি পূর্বে বর্ণিত হয়েছে। আগত লোকেরা তার কাছে সমবেত হল এবং সাহাবীদের জামাআত তার হাতে বয়“আত গ্রহণ করল। তবে কতক আনসারীর (রা) মনে বিষয়টিতে খটকা বাধে এবং তাদের কারো কারো কাছে একজন আনসারীকে খলীফা মনোনয়ন সমীচীন মনে হলো । কেউ আবার আপোষ রফার পন্থায় মুহাজিরদের মধ্য হতে একজন আমীর এবং আনসারদের পক্ষে একজন আমীর হওয়ার কথা বলতে লাগলেন। এ পরিস্থিতিতে আবূ বকর সিদ্দীক (রা) তাদের কাছে স্পষ্ট করে দিলেন যে, (বিধান মতে) খিলাফতের পদাধিকারী রূপে কুরায়শদের মধ্য হতেই কেউ মনোনীত হবেন। ফলে তারা সকলে আবৃ বকরের আনুগত্যে আস্থা জ্ঞাপন করলেন। এ সম্পর্কে বিস্তারিত বিবরণ পরে আসছে । বনূ সাঈদা £ মজলিস ঘরের ঘটনা ইমাম আহমদ (র) বলেন, ইসহাক ঈসা আত-তাব্বা (রে) ইব্‌ন “আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেন, আবদুর রহমান ইব্ন আওফ (রো) তার অবস্থান ক্ষেত্রে ফিরে এলেন। ইব্‌ন আব্বাস (রা) বলেন, আমি আবদুর রহমান ইবৃন “'আওফ (রা)-কে “পাঠ' শোনাতাম; তিনি এসে আমাকে প্রতীক্ষমান দেখলেন-এটা ছিল উমর ইবৃনুল খাত্তাব (রা)-এর শেষ হজ্জের সময় মিনার ঘটনা । তখন আবদুর রহমান ইব্ন আওফ (রা) বললেন, এক ব্যক্তি উমর ইব্নুল খাত্তাব রো)-এর কাছে এসে বলল, “অমুক' লোক বলে যে, “উমরের মৃত্যু হলে আমি অমুকের হাতে বায়আত করবো । তখন উমর (রা) বললেন, “ইনশা"আল্লাহ। আজ বিকালে আমি লোকদের সমবেত করে ভাষণ দেব এবং এ কেফকাঁ সম্পর্কে সতর্ক করে দেব যারা জনতার হাত থেকে তাদের অধিকার ছিনিয়ে নিতে চায়।” আবদুর রহমান বলেন, আমি তখন বললাম, আমীরুল মুমিনীন! এমন করবেন না। কেননা, হজ্জের মওসুমে অনেক সাধারণ ও গোলমাল পাকানো লোকের সমাবেশ ঘটে । আর আপনার মজলিসে এদের সংখ্যাই বেশী থাকে । তাই, আমার আশঙ্কা, হয় যে, আপনি লোকদের সামনে কোন গুরুতৃপূর্ণ কথা বললেও এ সব লোক তা বুঝে না বুঝে দৌড়াতে শুরু করবে এবং তারা যথাযথ সংরক্ষণ করবে না, যথার্থ ক্ষেত্রে ও পাত্রে তা প্রয়োগও করবে না। বরং আপনি মদীনায় পৌঁছা পর্যন্ত অপেক্ষা করুন! কেননা, মদীনা হচ্ছে হিজরাত ও সুন্নাতের কেন্দ্র। সেখানে আপনি উম্মাহর আলিমকুল ও অভিজাত শ্রেণীকে একান্তে পাবেন এবং তখন আপনি ধীরে স্থিরে আপনার বক্তব্য উপস্থাপন করতে পারবেন। ফলে তারা আপনার বক্তব্য যথাযথ রূপে অনুধাবন ও সংরক্ষণ করে তা যথাস্থানে প্রয়োগ করবেন। উমর (রো) বললেন, “সুস্থ দেহে আমি মদীনায় পৌছুতে পারলে আল্লাহ চাহেন তো সেখানে আমার প্রথম বক্তব্য প্রদানের সুযোগেই আমি এ বিষয় লোকদের সামনে বক্তব্য রাখব। তারপর জিলহজ্জের শেষ দিকে যখন আমরা মদীনায় পৌছলাম এবং শুক্রবার দুপুর হতে না হতে আমি “চোখ বুঁজে' ভড//.8110700109.0011)

— পৃষ্ঠা ৪০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।