Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

8০৪ আল- বিদায়া ওয়ান নিহায়া ৪১ ওয়াকিদী ও অন্যান্যরা ওফাত প্রসংগে অনেক আজগুবী ও অভিনব বিবরণ দিয়েছেন। আমরা সেগুলির সনদের দুর্বলতা এবং মূল পাঠের অপ্রামাণ্যতা লক্ষ্য করে তার অধিকাংশই বর্জণ করাই শ্রেয় মনে করেছি। বিশেষতঃ শেষ যুগের পেশাদার ওয়ায়েজ ওকথকদের উপস্থাপিত অভিনব ও মুখরোচক কাহিনী সমূহ, যার অধিকাংশই নিংসন্দেহে জাল ও বানোয়াট তা ছাড়া প্রসিদ্ধ গ্রন্থসমূহে বিবৃত সহীহ্‌ ও হাসান পর্যায়ের হাদীসসমূহই প্রাস্গিক বিশদ বিবরণের জন্য যথেষ্ট এবং অপরিজ্ঞাত সনদ যুক্ত ও হাদীস নামে প্রচলিত মিথ্যা জাল কথাগুলি দিয়ে গ্রন্থের কলেবর বৃদ্ধি করার কোন প্রয়োজন কিংবা যৌক্তিকতা নেই ।-আল্লাহই সম্যক অবগত । রাসূল (সা)-এর ওফাতের পরে ও তার দাফনের পূর্বে সংঘটিত গুরুত্পূর্ণ ঘটনাবলী এ সময়ের ঘটনাবলীর মাঝে সবচাইতে গুরুতৃপূর্ণ ও উল্লেখযোগ্য ইসলাম ও মুসলিম উম্মাহর জন্য সর্বাধিক বরকতপূর্ন ঘটনা হলো আবু বকর সিদ্দীক (রা)-এর হতে বায়'আত ও তার খিলাফাতের প্রতি আনুগত্যের ঘোষণা ও স্বীকৃতি । এ ঘটনার সূত্র হল, যে দিন রাসূলুল্লাহ (সা)-এর ওফাত হল ঠিক সে দিন ভোর বেলায়ই আবু বকর সিদ্দীক (রা) মুসলমানদের ইমাম হয়ে ফজরের সালাত আদায় করেছিলেন। এ সালাতের সময় রাসূলুল্লাহ (সা) তার বিগত কয়েক দিনের অসুস্থতাজনিত দুর্বলতা ও অচেতনতা হতে সাময়িক সুস্থতা বোধ করেছিলেন এবং দরযার পর্দা তুলে ধরে আবূ বকর (রা)-এর পিছনে সারিবদ্ধ হয়ে সালাত আদায়রত মুসলমানদের প্রত্যক্ষ করে তিনি আনন্দিত হয়েছিলেন এবং তার চেহারা অনাবিল হাসিতে উদ্ভাসিত হয়ে উঠেছিল। এমন কি মুসলমান মুসন্লীবৃন্দ তাদের প্রিয়তম নবীর সুস্থতা দর্শনের আনন্দাতিশয্যে তাদের সালাতে থাকার কথা ভুলে যেতে বসেছিলেন এমন কি সালাত ছেড়ে দিয়ে ছুটে আসার উপক্রম করছিলেন এবং আবূ বকর (রা) নিজেও নবী করীম (সা)-এর আগমন সম্ভাবনায় ইমামের স্থান ছেড়ে দিয়ে পিছনে মুকতাদীর সারিতে শামিল হতে উদ্যত হয়েছিলেন, তখন নবী করীম (সা) তাদের নিজ নিজ অবস্থায়' থাকার ইংগিত করে পর্দা ঝুলিয়ে দিলেন এবং এটাই ছিল নবী করীম (সা)-কে মুসলমানদের শেষ দর্শন। আবু বকর (রা) সালাত শেষে নবী করীম (সা)-এর কাছে গেলেন এবং আইশা (রা)-কে বললেন রাসূলুল্লাহ (সা)-এর অসুস্থতা কম হতে চলেছে দেখছি। আর আজ বিনত খারিজার (আবূ বকর (রা)-এর দু'স্ত্রীর একজন যিনি মদীনার পূর্ব প্রান্তে অবস্থিত সুনহ্‌ মহল্লায় বসবাস করতেন) পালার দিন (তাই সেখান থেকে ঘুরে আসি)। সুতরাং তিনি ঘোড়ায় চড়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হলেন। ওদিকে রাসুলুল্লাহ (সা)-এর ওফাত হয়ে গেল সে দিনই প্রথম প্রহরের শেষ দিকে, মতান্তরে দুপুরের সময় । আল্লাহই সমধিক অবগত । তার ওফাতের পর সাহাবা-ই কিরামের মাঝে মতবিরোধ দেখা দিল। কেউ বললেন, রাসূলুল্লাহ (সা) ইনতিকাল করেছেন, কেউ বলছিলেন, ইনতিকাল করেন নি। তখন সালিম ইব্‌ন “উবায়দ (রা) সুন্হে সিদ্দীক (রা)-এর কাছে গিয়ে তাকে রাসূলুল্লাহ সো)-এর ওফাত সম্পর্কে অবহিত করলেন । সিদ্দীক (রো) খবর পাওয়া মাত্র তার বাড়ি হতে রওয়ানা করে এসে রাসূলুল্লাহ (সা)-এর ঘরে প্রবেশ করলেন এবং তার চেহারার আবরণ উন্মুক্ত করে তাঁকে চুমু ড/৬/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৪০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।