05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪০৩ “জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে ।” কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেয়া হবে (৩ 8 ১৮৫)। আবূ বকর (রা) আরো বললেন, আল্লাহ তা'আলা মুহাম্মদ (সা)-কে জীবন দিয়েছিলেন এবং ততদিন বিদ্যমান রেখেছিলেন যতদিনে তিনি আল্লাহ্র দীনকে প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহর আদেশ প্রকাশ করেছেন। আল্লাহ্র রিসালাত ও পয়গাম পৌছে দিয়েছেন এবং আল্লাহর পথে জিহাদ করেছেন। এরপর আল্লাহ তাকে এ অবস্থায় তুলে নিয়েছেন। তিনি তো তোমাদেরকে যথার্থ পথের উপর রেখে গিয়েছেন। সুতরাং এখন কেউ ধ্বংস হলে তা হবে একমাত্র প্রমাণপ্রাপ্তি ও নিরাময়" ব্যবস্থার পরে (অর্থাৎ সে নিজের ধ্বংসের দায়িতৃ অন্যের ঘাড়ে চাপাতে পারবে না)। সুতরাং আল্লাহ যার প্রতিপালক তা আল্লাহ তো চিরঞ্জীব, তার মৃত্যু নেই। আর যারা মুহাম্মদের পূজা করেছে এবং তাকে ইলাহ্-এর মর্যাদায় অভিসিক্ত করেছে, তার ইলাহ তো হালাক হয়ে গেল। অতএব, লোক সকল! আল্লাহ্কে ভয় করে চল, তোমাদের দীনকে মযবৃত আকড়ে ধর এবং তোমাদের প্রতিপালকের উপর ভরসা রাখো । কেননা, আল্লাহ্র দীন প্রতিষ্ঠিত, আল্লাহ্র কালিমা পূর্ণতাপ্রাপ্ত এবং যে আল্লাহকে সাহায্য করবে ও তার দীনকে স্বমযাঁদায় অধিষ্ঠিত করবে আল্লাহ্ তার সাহায্যকারী । আল্লাহ্র কিতাব আমাদের মাঝে রয়েছে। তা হচ্ছে নূর ও জ্যোতি শিফা ও নিরাময় । এবং তা দিয়ে আল্লাহ্ পথ দেখিয়েছেন মুহাম্মদ (সা)-কে। তাতে রয়েছে আল্লাহ্র হালাল ও হারামের বিধান। আল্লাহ্র কসম! আল্লাহর সৃষ্টি জগতের যে কেউ আমাদের বিরুদ্ধে সেনা সমাবেশ ঘটালে তার আমরা তোয়াক্কা করব না (কেননা) আল্লাহ্র তরবারি কোষমুক্ত; তা আমরা এখনও রেখে দেই নি। আমরা আল্লাহর রাসূল (সা)-এর সংগে থেকে যে ভাবে জিহাদ করেছি এখনও আমাদের প্রতিপক্ষ ও বিরুদ্ধবাদীদের সাথে জিহাদ অব্যাহত রাখব । সুতরাং কেউ বাড়াবাড়ি করতে চাইলে তা সে আত্মঘাতীরূপেই করবে ।” এ সারগর্ত ও অভাবিত ভাষণের পর মুহাজিরগণ আবু বকর (রা)-এর সংগে রাসূলুল্লাহ (সা)-এর কাছে ফিরে গেলেন। এ পরাঁয়ে রাবী নবী করীম (সা)-এর গোসল, কাফন, তার জানাযার সালাত ও তার দাফন সম্পর্কিত বিবরণ দেন। (আমরা অবিলম্বে যথাস্থানে সে সবের প্রমাণ সমৃদ্ধ বিবরণ উপস্থাপন করব- ইনশা আল্লাহ তা'আল্])। ওয়াকিদী রে) তার উত্তাদগণের বরাতে উল্লেখ করেছেন, তারা বলেছেন রাসূলুল্লাহ (সা)- এর ওফাতের ব্যাপারে সন্দেহ দেখা দিলে কেউ বলল তিনি ইনতিকাল করেছেন, অন্য কেউ বলল, তিনি ইনতিকাল করেন নি। তখন আসমা” বিনত উমায়স (রা) তার হাত রাসূলুল্লাহ (সা)-এর দুই কাধের মাঝে রেখে দিয়ে বললেন: রাসূলুল্লাহ (সা) নিশ্চিতরূপেই ইনতিকাল করেছেন। (কেননা) তার গ্রীবা-সন্ধি হতে নবুয়তের মোহর তুলে নেয়া হয়েছে। সুতরাং এ আলামত দিয়েই তার ওফাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। হাফিজ বায়হাকী (র) ও তার দালাইলুন নাবুওয়্যাহ গ্রন্থে ওয়াকিদী সূত্রে অনুরূপ উদ্ধৃত করেছেন। তিনি দুর্বল রাবী এবং তার শায়খ ও উর্ধতন রাবীদেরও নাম পরিচয় পাওয়া যাচ্ছে না। তদুপরি রিওয়ায়াতটি সর্ব বিবেচনায় মুনকাতি” সনদ বিচ্ছিন্ন এবং প্রামাণ্য বর্ণনার পরিপন্থী । তা ছাড়াও এতে রয়েছে চরম অভিনবত, অর্থাৎ নবৃওয়াতের মোহর উঠিয়ে নেওয়ার দাবী । -আল্লাই সমধিক অবগত । ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৪০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।