05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪০১ মৃত্যু আপনার জন্য লিখে দেয়া হয়েছিল, তা তো তিনি আপনি বরণ করেছেন।” যুহ্রী (র) বলেন, আবূ সালামা (র) ইবন আব্বাস (রা) হতে রিওয়ায়াত করেছেন যে, আবূ বকর (রা) (আইশার হুজরা হতে) বের হয়ে লোকদের সাথে কথা বলতে লাগলেন। তিনি বললেন, উমর বস! কিন্তু উমর (রা) বসতে অস্বীকৃত হলেন। তিনি আবার বললেন, উমর! বসে পড়! উমর (রা) এবারও বসতে স্বীকৃর্ত হলেন না। তখন আবু বকর (রা) ভাষণ পূর্ববতী হামদ ও ছানা পাঠ শুক্র করলে লোকেরা তার দিকে মনোযোগী হল। তিনি বললেন, এরপর আপনাদের মাঝে যারা মুহাম্মদের পূজা করত, (তারা জেনে রাখুক) মুহাম্মদ (সা) ইনতিকাল করেছেন। আর যারা আল্লাহ্র ইবাদত করত তারা জেনে রাখুক আল্লাহ চিরঞ্রীব, ও তার মৃত্যু নেই! আল্লাহ তা“আলা ইরশাদ করেছেন_ এ... ০6 4003 & ওঁ ০৮৫ ০ - টা নকুল 4৫3521 (৩ ৪ ১৪৪) বর্ণনাকারী বলেন, আন্মাহ্র কসম! মনে হচ্ছিল যে, আবু বকর (রা) আয়াতটি তিলাওয়াত করার আগে পর্যন্ত লোকেরা অবগতই ছিল না যে, আন্াহ পাক এ আয়াতটি নাধিল করেছিলেন। লোকেরা তখন আয়াতটি মুখে মুখে লুফে নিল এবং মজলিসে এমন একজন লোকও ছিল না যাকে তা তিলাওয়াত করতে শোনা গেল না। যুহরী রে) আরো বলেছেন, সাঈদ ইবনুল মুসায়্যাব (র) আমাকে খবর দিয়েছেন যে, উমর (রো) বলেছেন “আল্লাহ্র কসম! ব্যাপারটি এ ছাড়া আর কিছুই নয় যে, আবূ বকর যখন আয়াতিটি তিলাওয়াত করলেন তখনই আমার উপলদ্ধি হল যে, হা এটাই বাস্তব ও মহা সত্য। আমি যেন অবশ হয়ে গেলাম, আমার পা দুখানি আমাকে দাঁড় করিয়ে রাখতে পারছিল না। এমন কি আমি মাটিতে পড়ে গেলাম । আবূ বকরের তিলাওয়াত শুনে আমার বোধোদয় হল যে, ব্রাসূলুল্লাহ (সা) সত্যই ইনতিকাল করেছেন।” বুখারী (র) হাদীসটি রিওয়ায়াত করেছেন ইয়াহ্য়া ইবন বুকায়র (র) সূত্রে । হাফিজ বায়হাকী (র) ইবন লাহী'আ (র) সুক্রের....রাসূলুল্লাহ (সা)-এর ওফাত বিষয়ক আলোচনায় উরওয়া ইবনুষ্ যুবায়র (র) হতে....তিনি বলেন, । “উমর ইবনুল খাত্তাব (রা) দাড়িয়ে লোকদের সামনে বক্তৃতা করতে লাগলেন এবং হুমকি দিতে লাগলেন এই বলে-যে বলবে “মারা গিয়েছেন' তাকে খুন করবো এবং কেটে টুকরো টুকরো করে ফেলবো । তিনি বলতে লাগলেন, রাসূলুল্লাহ সো) চেতনা হারিয়েছেন। কেউ তিনি মারা গেছেন বললে তাকে খুন করা হবে, কেটে ফেলা হবে ।” ওদিকে “আমর ইব্ন কায়েস ইব্ন যাইদা ইবনুল আসম ইব্ন উম্মু মাকতৃম (রো) মসজিদের শেষ প্রান্তে তিলাওয়াত করছিলেন, -0॥ 9] 41558 0০ ৮১৮৯ এ ০0৯১০) ১1 ১০৯৪ 3 মসজিদে সমবেত লোকদের কান্নার ঢেউ উঠছিল । কেউ কারো কথা শোনার অবকাশ ছিল না। তখন আব্বাস ইবনুল মুত্তালিব (রা) লোকদের সামনে বেরিয়ে এসে বললেন। “লোক সকল! রাসূলুল্লাহ সো)-এর ওফাত সম্পর্কে তোমাদের কারো কাছে তার কোন বাণী- অংশীকার রয়েছে কি? তবে তা আমাদের শোনাও! তারা বলল, না। তিনি বললেন, উমর -€৫৯ ড/ড/্.91100901109.00])
— পৃষ্ঠা ৪০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।