05017161715 আল্-বিদায়া ওয়ান নিহায়া ৩১১ কাপড় পরিহিত অবস্থায় ওফাত প্রাপ্ত হয়েছেন। নাসাঈ (র) ব্যতিরেকে জামা'আতের (ছয় গ্রন্থকারের) সকলেই এ হাদীসটি একাধিক সূত্রে রিওয়ায়াত করেছেন এবং তিরমিযী (র) এটি হনান-সহীহ্ মন্তব্য করেছেন । ইমাম আহমদ (র) বলেন, বাহ্য্ (র)....ইয়াফীদ ইবন বারনূস (র) হতে, তিনি বলেন, আমার একজন সংগীসহ আমরা আইশা (রা)-এর কাছে গিয়ে তার কাছে প্রবেশের অনুমতি চাইলাম । তিনি আমাদের জন্য একটি বালিশ এগিয়ে দিয়ে নিজের জন্য পর্দা টেনে দিলেন, তখন আমার সংগীটি বলল, হে উম্মুল মু'মিনীন! “ইরাক' (॥॥) সম্পর্কে আপনার অভিমত কি? তিনি বললেন, ইরাক আবার কী? তখন আমি আমার সংগীর কাধে খোঁচা দিলে আইশা (রা) বললেন, থামো! সাথীকে ব্যথা দিচ্ছো কেন? তারপর বললেন, “ইরাক তো খু স্রাব! তোমরা তাই বলবে যা মহান মহিয়ান আল্লাহ এ সম্পর্কে বলেছেন। তারপর বললেন, রাসূলুল্লাহ (সা) আমাকে এক চাদরে আবৃত করে নিতেন এবং আমার মাথা ধরে সোহাগ করতেন-তখন আমার ও তার মাঝে একটি মাত্র কাপড়ের আবরণ থাকত এবং আমি তখন ঝতুবতী থাকতাম । পরে তিনি বললেন, রাসূলুল্লাহ (সা) যখনই আমার দরযা অতিক্রম করে যেতেন তখন কোন না কোন একটি কথা আমাকে বলে যেতেন যা দিয়ে আল্লাহ্ আমাকে উপকৃত করতেন । এভাবে একদিন তিনি চলে গেলেন কিন্তু কিছুই বললেন না। আবার চলে গেলেন, কিছুই বললেন না, এ ভাবে দু'বার কিংবা তিনবার গেলেন! তখন আমি দাসীকে বললাম, “আমার জন্য দরযার কাছে একটি বালিশ বিছিয়ে দাও 1" আর আমি মাথায় পদটি বাঁধলাম তখন নবী করীম (সা) আমার কাছ দিয়ে যেতে যেতে বললেন, এ-১ ৮* 4১১০৪ “আইশা! তোমার কী হয়েছেঃ আমি বললাম, মাথায় পীড়া বোধ করছি। তিনি বললেন, উহ! আমারও তো ভীষণ মাথা ব্যথা! একটু পরেই তাকে একটি মোটা চাদরে জড়িয়ে নিয়ে আসা হল এবং আমার ঘরে এসে তিনি অন্য সহধর্মিনীদের কাছে খবর পাঠালেন এবং বললেন, “আমি অসুস্থ হয়ে পড়েছি এবং পালা করে তোমাদের ঘরে ঘরে যাওয়ার সামর্থ হারিয়ে ফেলেছি। তাই তোমরা আমাকে অনুমতি দিলে আমি 'আইশার কাছে থাকব ।” তখন থেকে আমি তার সেবা শুশ্রধা করতাম এবং ইতোপূর্বে আমি কোন রোগীর সেবা করতে অভ্যস্ত ছিলাম না। এরকম অবস্থায় একদিনের ঘটনা । তার মাথা ছিল আমার কীধের উপর, হঠাৎ তার মাথা আমার মাথার দিকে এলিয়ে পড়লে আমি ভাবলাম যে, আমার মাথায় মুখে) তার কোন “চাহিদা রয়েছে। তখন তার মুখ হতে একটি শীতল ফোঁটা বের হয়ে আমার বুকের ঢালুতে পড়ল । তাতে আমার গা শিহরিত হয়ে উঠল । তখন আমি ধারণা করলাম যে, তিনি চেতনা হারিয়ে ফেলেছেন। এসময় আমি তাকে একটি কাপড় দিয়ে আবৃত করে দিলাম । তখন উমর ও মুগীরা ইবন শু“বা (রা) এসে অনুমতি চাইলে তাদের দুজনকে অনুমতি দিয়ে আমি নিজের সামনে পর্দী টেনে দিলাম । তখন উমর (রা) তাকে দেখে বললেন, “ হায়! চেতনা হীনতা! রাসূলুল্লাহ (সা)-এর এ অচেতনতা কতই না গভীর ! পরে তারা দু'জন উঠে যেতে লাগলেন এবং দরযার কাছে পৌঁছলে মুগীরা বললেন, হে উমর! রাসূলুল্লাহ (সা) ইনতিকাল করেছেন! তখন আমি বললাম. “তুমি মিথ্যা বলেছ, বরং তুমি এমন একজন লোক যে ফিত্না ও বিশৃংখলায় উস্কানী দিতে ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৩৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।