05017161715 ৩৯৬ আল-বিদায়া ওয়ান নিহায়া সাহায্য করুন!” তিরমিযী, নাসাঈ ও ইব্ন মাজা (র) হাদীসটি রিওয়ায়াত করেছেন। তিরমিযী (র) এটা গরীব বলে মন্তব্য করেছেন। ইমাম আহমদ (র) বলেন, “ওয়াকী"' (র)) আইশা রো) হতে, যে নবী করীম (সা) বলেছেন, 2৯1 ৬৪ 4১3০ ৬৫ 908 591 ভা ৬১০ ০3৪1 “আমার কাছে সুখকর মনে হয় যে, জান্নাতে আইশার হাতের (তালুর) শুভ্রতা দেখতে পেয়েছি।” এটি আহমদ (র)-এর একক বর্ণনা সনদ অভিযোগমুক্ত। এবং এটা মা আইশা (রা)-এর প্রতি নবী করীম (সা)-এর পরম ভালবাসার প্রমাণবহ। লোকজন তাদের প্রেমাধিক্য প্রকাশে বহুবিধ ভাব ব্যগ্রনার আশ্রয় নিয়ে থাকে; কিন্তু কেউ অর্থবহ সংক্ষিপ্ত উক্তিতে এ প্রকাশ ভংগীবর পর্যয়ে উপনীত হতে পারে নি। এর কারণ হল, তাদের বক্তব্য থাকে বাস্তবতার সাথে সম্বন্ধ বর্জিত বাগড়াম্বর । আর এ বাণীটি সন্দেহাতীত বাস্তব সত্য । হাম্মাদ ইবৃন যায়দ (র) আইশা রো)-এর বর্রাতে বলেছেন যে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সো) ইনতিকাল করেছেন আমার ঘরে এবং তার ওফাত হয়েছিল আমার বুকে ঠেস দেয়া অবস্থায় । তিনি ইতোপূর্বে অসুস্থ হলে জিবরীল (আ) একটু দুআ পড়ে তাকে “আল্লাহ্র আশ্রয়ে' সমর্পণ করতেন। তাই, আমিও তাকে (সব অনিষ্ট হতে) আল্লাহর আশ্রয়ে সমর্পণ করতে গেলে তিনি নিজের দৃষ্টি আকাশ পানে তুলে বললেন, ০ 31 ০2388 ৮৪- € 31 3898 ৬৪ “মহান বন্ধুর সকাশে, বন্ধুর সকাশে।” আবদুর রহমান ইব্ন আবূ বকর (ঘেরে) প্রবেশ করলেন, তার হাতে ছিল একটি তাজা (খেজুর) শাখা । রাসূলুল্লাহ্ (সা) তখন সে ডালটির দিকে তাকাতে থাকলে আমার ধারণা হল যে, এটার প্রতি তিনি আগ্রহ প্রকাশ করছেন । আইশা (রো) বলেন, সুতরাং আমি সেটি নিয়ে চিবিয়ে নরম করে তা নবী করীম (সা)-কে দিলাম । তিনি সেটি দিয়ে উত্তমরূপে দাত মাজলেন। পরে তিনি সেটি আমাকে দিতে গেলে তা তার হাত থেকে পড়ে গেল। আইশা (রা) বলেন, এভাবে দুনিয়ার শেষ দিনে এবং আখিরাতের প্রথম দিনে আল্লাহ পাক তার লালা ও আমার লালা একত্রিত করলেন।” বুখারী (র) হাদীসটি রিওয়ায়াত করেছেন সুলায়মান ইব্ন জারীর হাম্মাদ ইবৃন যায়দ (র) হতে । বায়হাকী (র) বলেন, হাফিজ আবু আবদুল্লাহ (র) আইশা (রা)-এর বরাতে বলেন যে, তিনি বলতেন, “আমার জন্য আল্লাহ প্রদত্ত নিয়ামতের একটি হল এই যে, রাসূলুল্লাহ্ সো) আমার “পালা"র দিনে, আমার ঘরে এবং আমার বুকে হেলান দেয়া অবস্থায় ইনতিকাল করেছেন এবং ওফাতের সময় আল্লাহ্ তার লালা ও আমার লালার মাঝে সম্মিলন ঘটিয়েছেন।” এ প্রসংগে) তিনি পূর্বানুরূপ মিসওয়াকের ঘটনা আরো বিশদভাবে উল্লেখ করেন। তাতে তিনি অতিরিক্ত বলেছেন যে,পাত্রে রক্ষিত পানি দিয়ে চেহারা মুছতে মুছতে তিনি বলছিলেন_ ১১ :১৭॥ 0) -4॥ ১1 41 “লা-ইলাহা ইল্লাল্লাহ! এক আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই! নিশ্চয় মৃত্যুর অনেক যাতনা রয়েছে ।” তারপর বামহাতের আংগুল উচিয়ে বলতে লাগলেন, “মহান বন্ধুর সকাশে, মহান বন্ধুর সকাশে ”! এ ভাবে তার ওফাত হয়ে গেল এবং তার হাত পানিতে (পাত্রে) ঢলে পড়ল ।” বুখারী (র)-ও হাদীসটি ভিন্ন সনদে রিওয়ায়াত করেছেন। ' ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৩৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।