Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৮৯ করলেন । একখানি কাপড়, চাদর পরিধান করে, তার দু'প্রান্ত বিপরীত মুখী করে (কাধের উপর) রেখে, পরে যখন দাঁড়াবার ইচ্ছা করলেন, তখন বললেন, “আমার জন্য উসামা ইব্‌ন যাযদকে ডেকে আন।” উসামা এসে গেলে তিনি নিজের পিঠ তার বুকের সাথে লাগালেন (এবং উঠে দাড়ালেন)। এ সালাতই ছিল তার আদায় কৃত শেষ সালাত। বায়হাকী বলেন, এ বর্ণনা থেকে প্রতীয়মান হয় যে, এ সালাত ছিল ওফাতের দিন সোমবারের ফজর সালাত । কেননা, তা-ই ছিল তার আদায়কৃত শেষ সালাত । কেননা, এ কথা প্রমাণিত যে, তিনি সোমবার প্রথম প্রহরে ইন্তিকাল করেছিলেন ।” গ্রস্থকারের কথা $ বায়হাকী (র) তার কথিত এ বক্তব্যটি উদ্ধৃত করেছেন। (সম্ভবত) মুসা ইব্‌ন উক্বার “মাগাধী' গ্রন্থ থেকে হুবহু। কেননা, মূসা (র) অনুরূপই উল্লেখ করেছেন, আবুল আস্ওয়াদ (র) ও উরওয়া (র) হতে অনুরূপ রিওয়ায়াত করেছেন। কিন্ত এ বক্তব্যটি দুর্বল ও অসমর্থিত, বরং এটি হবে জামাআতের সাথে আদায়কৃত নবী করীম-(সা)-এর শেষ সালাত। যেমন পূর্বোল্সিখিত একটি রিওয়ায়াতে এবপ'বিবৃত হয়েছে । আর মূল হাদীস যেহেতু এক ও অভিন্র। সুতরাং নিরণয়বিহীন ও উনুক্ত (মুত্লাক) বর্ণনাকে নির্ণয়যুক্ বিশিষ্ট (সুকায়্যাদ) বর্ণনার অধীন করা হবে ।* সুতরাং এ কথা বলার অবকাশ থাকছে না যে, তা ওফাত দিবস সোমবারের ফজরের সালাত ছিল। কেননা, সে সালাত তিনি জামাআতের সাথে আদায় করেন নি, বরং দুর্বলতার কারণে নবী করীম (সা) সে সালাত আদায় করেছিলেন তার হুজরায়। এ ব্যাপারে আমার কাছে প্রমাণ হল সহীহ্‌ গ্রন্থে বুখারী রে)-এর বিবৃতি আবুল ইয়ামান (র) আনাস ইব্‌ন মালিক (রা)-এর বরাতে খবর দিয়েছেন, তিনি ছিলেন নবী করীম (সা)-এর সার্বক্ষণিক খাদিম ও বিশ্বস্ত সহচর, এ মর্মে যে নবী করীম (সা) যে অসুস্থতায় ইন্তিকাল করলেন, সে সময় আবু বকর (রা) তাদের (ইমাম) হয়ে সালাত আদায় করতেন। এভাবে সোমবার (সেকালে) তারা সালাতে সারিবদ্ধ ছিলেন। তখন নবী করীম (সা) তার হুজরার পদাঁ তুলে আমাদের দিকে তাকালেন; তিনি তখন দীড়িয়েছিলেন এবং তীর চেহারা মুবারক ছিল হাসিতে উত্তাসিত। যেন তা পবিত্র গন্থের পাতা। নবী করীম (সা)-কে দেখার কারণে আমাদের আনন্দাতিশয্যে বিশৃংখল ও আত্মহারা হওয়ার উপক্রম হয়েছিল। আবু বকর (রা) কাতারে শামিল হওয়ার উদ্দেশ্যে পিছু হট্তে উদ্যত হলেন। কারণ তিনি ভেবেছিলেন যে, নবী করীম (সা) সালাতের জন্য বেরিয়ে আসছেন। তখন নবী করীম (সা) আমাদের ইংগিত করলেন যে, তোমরা তোমাদের সালাত পূর্ণ করে নাও। পরে তিনি পর্দা ছেড়ে দিলেন এবং এঁ দিনই ইন্তিকাল করলেন। “মুসলিম (র)-এ হাদীসটি ভিন্ন সূত্রের রিওয়ায়াত করেছেন। বুখারী (র) পরবর্তী রিওয়ায়াত ১. অর্থ উসৃল (মূলনীতি) শাস্ত্রের বিধান মতে কোন অতিরিক্ত বর্ণনা বিহীন ভাষ্য (যাকে পরিভাষায় মুত্লাক 31১ উনৃক্ত বলা হয়) অতিরিক্ত বর্ণনা যুক্ত ভাষ্যের (পরিভাষায় মুকায়্যাদ ১3৫০ সীমিত ও সংকীর্ণ) সমান্তরালে প্রয়োগ করা হবে। এটাই অভিন্ন বিষয় পরস্পর বিরোধী বর্ণনাসমূহের বৈপরীত্য নিরসনের স্বীকৃত পন্থা ।-অনুবাদক | ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৩৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।