05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৭৩ ও তাদের অংগীকার নেবো ।” আইশা (রা) বলেন, আমরা তখন তাকে নবী সহধর্মিনী হাফ্সা (রা)-এর একটি গামলায় বসালাম এবং তার উপর বর্ণিত পাত্র হতে পানি ঢালতে লাগলাম এমনকি তিনি তার হাত দিয়ে আমাদের দিকে ইংগিত করে বুঝালেন যে, তোমরা যথেষ্ট করেছ। আইশা রো) বলেন, পরে তিনি লোকদের কাছে মেসজিদে) বেরিয়ে গিয়ে তাদের নিয়ে সালাত আদায় করলেন এবং তাদের সামনে ভাষণ দিলেন। বুখারী (রে) তার সহীহ্-এর একাধিক অনুচ্ছেদে এবং মুসলিম (র) ও যুহ্রী (র) হতে এ সনদে হাদীসটি রিওয়ায়াত করেছেন। বুখারী (র) আরো বলেছেন, ইসমাঈল (র) আইশা (রা) হতে এ মর্মে বর্ণনা করেছে যে, যে অসুস্থতায় রাসূলুল্লাহ্ (সা)-এর ওফাত হলো, সে অসুস্থতা কালে তিনি (বার বার) জিজ্ঞাসা করতেন । 1২ 01 0১1১০ 0 ০৪ “আগামী কাল আমি কার ঘরে থাকব ? আগামী কাল আমি কার ঘরে থাকব? উদ্দেশ্য ছিল আইশা (রা)-এর ঘরে থাকার দিন কবে হবে? তখন তার সহ্ধর্মিনীগণ তার যেখানে মর্জি সেখানে থাকার ব্যাপরে সম্মতি জানালেন। তখন তিনি আইশার ঘরে থাকতে লাগলেন এবং সেখানেই ওফাত বরণ করলেন। আইশা (রো) বলেছেন, পালার হিসাব মতে যে দিন তার আমার ঘরে থাকার কথা ছিল সেদিনই আমার ঘরে তার ওফাত হল । আল্লাহ্ তাকে তুলে নিলেন যখন তার মাথা ছিল আমার বুকের উপর এবং আমার লালা মিশে গিয়েছিল (আমার চাবিয়ে দেয়া মিসওয়াক ব্যবহার করার কারণে) তার লালার সংগে । আইশা "রা) বলেন, আবদুর রহমান ইবৃন আবূ বকর (রা) ঘরে ঢুকলেন, তার কাছে একটি মিস্ওয়াক ছিল যা দিয়ে তিনি মিস্ওয়াক করছিলেন । রাসূলুল্লাহ্ (সা) তার দিকে দৃষ্টি দিলে আমি তাকে বললাম, আবদুর রহমান, আমাকে এ মিস্ওয়াকটি দিন! তিনি সেটি আমাকে এগিয়ে দিলে আমি তা চিবিয়ে নরম করে দিয়ে রাসূলুল্লাহ্ (সা)-কে এগিয়ে দিলাম । তিনি আমার বুকে হেলান দিয়ে মিস্ওয়াক করলেন।” এ সৃত্রে হাদীসটি বুখারী (র)-এর একক বর্ণনা । বুখারী (রে) আরো বলেছেন, আবদুল্লাহ ইব্ন ইউসূফ (র)....আইশা (রো) হতে, তিনি বলেন, নবী করীম (সা) ওফাতবরণ করলেন, তখন তিনি ছিলেন আমার চিবুক ও কণ্ঠার মাঝে । সুতরাং নবী করীম (সা)-এর ওফাতকালীন অবস্থা প্রত্যক্ষ করার পরে আমি আর কারো জন্য মৃত্যু যাতনাকে অপসন্দনীয় মনে করি না। বুখারী (র) আরো বলেন, হায়্যান (র) আইশা (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ সো) অসুস্থতা বোধ করলে “মুআব্ বিযাত' (সূরা ফালাক ও সূরা নাস)-এ পাঠ করে নিজের গায়ে ফুঁ দিতেন এবং হাত দিয়ে গা মুছে নিতেন। পরে যখন তিনি তার সে অসুস্থতায় আক্রান্ত হলেন, যাতে তার ওফাত হল- তখন আমি সে মুআবৃবিযাত পড়ে তাকে ফু দিতে লাগলাম যেগুলি দিয়ে তিনি নিজে ফুঁ দিতেন। নবী করীম (সা)-এর হাত দিয়েই তার দেহ মুছিয়ে দিতে লাগলাম, মুসলিম (র) হাদীসটি রিওয়ায়াত করেছেন, ইব্ন ওয়াহ্ব (র)....যুহ্রী সনদের এবং ফাল্লাস (র) ও মুসলিম (র) মুহাম্মদ ইব্ন হাতিম (র) সূত্র সহীহ্ গরন্থদ্বয়ে আবূ আওয়ানা (র) আইশা (রা) সমদে উদ্ধৃত হয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা)-এর পরিবারের নারীগণ তার কাছে সমবেত হলেন। তাদের একজনও বাদ থাকলেন না। ফাতিমা (রা)-ও হেঁটে হেটে আসলেন । তার হাটার ধরন তার পিতার হাঁটার ড/৬/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৩৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।