Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ৩৮ আল-বিদায়া ওয়ান নিহায়া করছে। আমি তাকে বললাম, হিরাক্রিয়াসের পক্ষ থেকে রাসূল (সা)-এর দরবারে এবং রাসূলের দরবার থেকে হিরাক্রিয়াস সকাশে আপনার দৃতিয়ালীর বিবরণ আপনি কি আমাকে অবগত করবেন না? তিনি বললেন, কেন নয় ? (শুনুন।) রাসূলুল্লাহ (সা) তারুকে আগমন করলেন। তিনি দিহয়া আল-কালবী (রা)-কে দূত রূপে হিরাক্লিয়াসের কাছে পাঠালেন। দূত মারফত হিরাক্রিয়াসের কাছে রাসূলুল্লাহ (সা)-এর পত্র পৌছলে তিনি রোম সাম্রাজ্যের যাজক সম্প্রদায় ও গীর্জা প্রধানদের ডেকে পাঠালেন এবং একটি রুদ্ধদ্বার সম্মেলন কক্ষে তাদের সমবেত করে তিনি বললেন, “এ লোকটি কত বেশী এগিয়ে এসেছে তা কি আপনারা দেখতে পাচ্ছেন ? সে এখন তিনটি বিষয়ের যে কোন একটি গ্রহণের আমন্ত্রণ জানিয়ে আমাকে পত্র পাঠিয়েছে। এক ৪ সে আমাকে তার ধর্ম অনুসরণের আহ্বান জানাচ্ছে; দুই ৪ অন্যথায় আমাদের এ দেশ শাসনের বিনিময়ে আমরা যেন তার বশ্যতা স্বীকার করে তাকে আমাদের সম্পদ জিয্য়া দেই, তা হলে- তার কথায় এ দেশের উপরে আমাদের অধিকার সংরক্ষিত থাকবে; তিন ৪ অন্যথায় আমরা যেন তার সাথে সমর ক্ষেত্রে সাক্ষাতের প্রস্ততি গ্রহণ করি। আল্লাহ্র কসম! আপনারা আপনাদের পবিত্র ধর্ম গ্রন্থ পাঠে অবগত হয়েছেন যে, অবশ্যই আপনারা কাবু হয়ে যাবেন। অতএব আসুন, আমরা তার ধর্ম অনুসরণ করি, কিংবা দেশ রক্ষার খাতিরে আমাদের সম্পদ জিয্য়া দিতে রাযী হয়ে যাই।” এ কথা বলা মাত্র গোটা সম্মেলন এক সাথে চিৎকার করে উঠে প্রতিবাদে ফেটে পড়ল এবং যাজকরা তাদের আলখাল্লা ফেলে দিয়ে চরম উত্তেজনার সাথে বলতে লাগল, তবে কি আমরা মহান খৃস্ট ধর্ম ত্যাগ করে হেজাযবাসী এক বেদুইনের গোলাম হয়ে যাব £? হিরাক্লিয়াস ভাবলেন, এরা এভাবে বেরিয়ে পড়লে গোটা রোমকে অশান্ত করে ফেলবে (আর আমার গদী রক্ষা মুশকিল হয়ে পড়বে) তাই অনেক কুট কৌশলে তিনি তাদের শান্ত করার প্রয়াশ পেলেন। তবু যেন তাদের উত্তেজনা প্রশমিত হচ্ছিল না। পরিস্থিতি একটু শান্ত হলে তিনি বললেন, আমি যা বলেছিলাম তার উদ্দেশ্য ছিল আপনাদের স্ব ধর্মে ও স্ব অবস্থানে আপনাদের দৃঢ়তা পরীক্ষা করা (তার যথার্থ প্রমাণ আপনারা দিয়েছেন)। তারপর আরব খৃস্টানদের শাসনকর্তা জনৈক তুজীবী (তাগলিবী) আরব সর্দারকে ডেকে পাঠিয়ে তিনি বললেন, একজন প্রত্যুৎপন্নমতি আরবী ভাষী লোক আমার কাছে ডেকে আন। তাকে আমি এ লোকটির কাছে তার পত্রের জবাব দিয়ে পাঠাব। তখন শাসনকর্তা আমাকে উপস্থিত করলে সম্রাট হিরাক্লিয়াস আমার হাতে একটি পত্র দিয়ে বললেন, আমার এ পত্র নিয়ে এ লোকটির কাছে যাও । তার কাছে যে সব কথা শুনবে সে সবের ভিতর থেকে আমার জন্য তিনটি বিষয় সংরক্ষণ করে রাখবে : (১) লক্ষ্য রাখবে, আমার কাছে লেখা তার পত্র সম্বন্ধে সে কোন বিষয় আলোকপাত করে কি না ? (২) আর লক্ষ্য রাখবে, আমার পত্র পাঠের সময় “রাত' এর বিষয় কিছু উল্লেখ করে কি না ? (৩) আর তার পৃষ্ঠ দেশে লক্ষ্য করে দেখবে সেখানে তোমার দৃষ্টিতে অস্বাভাবিক কিছু আছে কি না ? তিনি বলেন, আমি সম্রাটের পত্র নিয়ে সফর শুরু করলাম এবং তাবুকে উপনীত হলে সেখানে তার উপস্থিতির সংবাদ পেলাম । কাছে গিয়ে দেখলাম, কুয়োর পাড়ে হাঁটু ও পিঠ চাদরে জড়িয়ে তিনি তীর সাহাবীদের মাঝে উপকঝিষ্ট রয়েছেন। আমি বললাম, তোমাদের নেতা কোথায় ? আমাকে বলা হল, এই তো ইনি। আমি ড/৬/৬/.91100109.00])

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।