আল-বিদায়া ওয়ান নিহায়া পি, ৩৭ তেমন উজ্জ্বল কিরণ ও দ্যুতির বাহার উদীয়মান সূর্যে আমি আর কখনো দেখিনি । জিবরীল (আ) রাসূলুল্লাহ (সা)-এর কাছে আসলে তিনি বললেন, হে জিবরীল! এমন কি ব্যাপার ঘটল যে, আজ সূর্য এত এজ্জ্বল্য নিয়ে উদীত হল। উদীয়মান সূর্যের এমন কিরণ ও দ্যুতি ইতোপূর্বে দেখা যায় নি তো। তিনি বললেন, এর কারণ হল এই যে, মুআবিয়া ইবন আবু মুআবিয়া আল লায়ছী (রা) ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন । রাসুলুল্লাহ সো) বললেন__ “সে এমন মর্যাদা পেল কি কারণে £”" জিবরীল (আ) বললেন, “দিনে-রাতে, হাটতে-চলতে, উঠতে-বসতে বেশী বেশী কুল হুওয়াল্লাহ্ (সুরা ইখলাস) তিলাওয়াতের কারণে । ইয়া রাসূলাল্লাহ! আপনার মন কি এমন চায় যে, আমি আপনার জন্য যমীনের দূরতৃ সংকুচিত করে দিই। যাতে করে আপনি এখানে থেকেই তার জানাযা পড়তে পারেন ? তিনি বললেন, হা। বর্ণনাকারী বলেন, তখন তিনি তার জানাযা আদায় করলেন। তবে হাদীস বিশরদগণ এ হাদীসের সনদের সমালোচনা করেছেন । ূ পরবর্তী বর্ণনায় বায়হাকী (র) বলেছেন, আলী ইবন আহমাদ ইবন আবদান (র)....আনাস (রা) সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, জিবরীল (আ) এসে বললেন, হে মুহাম্মদ! মুআবিয়া ইবন আবু মুআবিয়া আল মুযানী (রা) ইনতিকাল করেছেন, আপনি কি তার জানাযার সালাত আদায় করা পসন্দ করেন ? তিনি বললেন, হাঁ । জিবরীল (আ) তখন তার পাখা দিয়ে আঘাত করলেন। ফলে গাছপালা ও টিলা-পাহাড় সমতলে মিশে গেল। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (সা) জানাযার সালাত আদায় করলেন এবং প্রতি কাতারে সত্তর হাজার ফেরেশতার দু'টি কাতার তার পিছনে সালাত আদায় করলেন। বর্ণনাকারী বলেন, নবী করীম (সা) বললেন, হে জিবরীল! আল্লাহ্র কাছে সে এত মর্যাদা পেল কি করে ? তিনি বললেন__ সুরা ইখলাস (কল হুওয়াল্নাহ) এর প্রতি তার অনুরাগের কারণে ? যা সে উঠতে-বসতে, চলতে-ফিরতে তথা সর্বাবস্থায় তিলাওয়াত করত। (সনদের মধ্যবতী রাবী) উসমান (র) বলেন, অমি আমার পিতা আল হায্ছাম বে-কে জিজ্ঞেস করলাম, তখন্ তিনি নেবী সা.) কোথায় ছিলেন ? তিনি বললেন, শাম (বৃহত্তর সিরিয়া) দেশে তাবূক অভিযানে । আর মুআবিয়া (রা) ইনতিকাল করেছিলেন মদীনায়। তার জানাযার খাটিয়া তার দৃষ্টি সীমায় তুলে ধরা হয়েছিল। এমন কি তিনি তা দেখছিলেন এবং সালাত আদায় করেছিলেন (এ সুত্রে রিওয়ায়াতটি অসমর্থিত)। | তাবুকে রাসূলুল্লাহ সা)-এর সমীপে কায়সার (সিজার)-এর দূতের আগমন প্রসংগ ইমাম আহমাদ (র) বলেন, ইসহাক ইবন ঈসা (র)....সাঈদ ইবন আবূ রাশিদ (র) সূত্রে বলেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সা)-এর কাছে প্রেরিত হিরাক্রিয়াসের দূত আত্-তানুখী- এর সাথে আমি “হিমস' নগরীতে সাক্ষাত করলাম। তিনি ছিলেন আমার প্রতিবেশী এবং বার্ধক্যের শেষ সীমায় উপনীত । সম্ভবত তার বয়স তখন নব্বই পার হয়ে শতকের ঘর ছুঁই ছুঁই ড/ড/৬/.911001109.001)
— Page 36 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.