Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ৩৬০ আল-বিদায়া ওয়ান তিনবার বললেন, তখন আবু যায়দ ইবৃন “আমর নামে আগন্তক দলের এক ব্যক্তি বলল, ইয়া হয়েছে তাদের বিষয়টি আমার এ পদতলে (রহিত করার দায়-দায়িত্ব আমি গ্রহণ করব)। তখন রাসূলুল্লাহ সো) তাদের সাথে আলী ইব্ন আবু তালিব (রা)-কে পাঠাবার ঘোষণা দিলেন। আলী (রা) বললেন, যায়দ তো আমার আনুগত্য মেনে নিতে স্বীকৃত হবে না।” তখন রাসুলুল্লাহ (সা) বিশেষ নির্দশন স্বরূপ স্বীয় তরবারী আলী রো)-কে দিয়ে দিলেন। আলী (রা) তাদেরই একটি উটে করে তাদের সাথে সফর শুরু করলেন এবং ফায়ফা" আল- ফাহ্লাতায়ন (দুই পাহাড়ের মরু প্রান্তর)-এ যায়দ (রা)-ও তার বাহিনীর সাক্ষাত পেলেন এবং তাদের আহরিত যাবতীয় সামগ্রী ও বন্দীদের যথাযথ অবস্থায় পেয়ে গেলেন। আলী (রা) প্রতিনিধি দলের কাছে তাদের লুষ্ঠিত সব কিছুই প্রত্যার্পণ করলেন, একটা কিছুও তাদের অপ্রাপ্ত রইল না (২২) ওয়াদি-ল কুরায় বসবাসরত বনু ফাযারা অভিমুখে যায়দ ইবন হারিছা (রা)-এর আর একটি অভিযান। এতে তার সহযোদ্ধাদের অনেকেই শহীদ হন। শহীদদের মাঝে তাকে (যায়দ) আঘাতে জর্জরিত অবস্থায় খুজে পাওয়া গেল। তিনি ফিরে এলে শপথ করলেন যে, পুনরায় ওদের বিরুদ্ধে অভিযান পরিচালনা না করা পর্যন্ত তিনি স্ত্রী গমন করবেন না। তার যখম শুকিয়ে গিয়ে সুস্থ হলে রাসূলুল্লাহ্‌ (সা) একটি বাহিনী দিয়ে পুনরায় তাকে অভিযানে পাঠালেন । ওয়াদিল কুরায় তিনি শক্রদের নিধন করলেন এবং উম্মু কারফা ফাতিমা বিন্ত রাবীআ ইব্‌ন বদরকে বন্দী করলেন। সে ছিল মালিক ইব্‌ন হুযায়ফা ইব্‌ন বদ্র-এর কাছে এবং তার সাথে তার একটি কন্যাও ছিল। যায়দ ইবৃন হারিছা (রো) কায়স ইবনুল মিসহার আল্‌ ইয়ামুরীকে হুকুম করলে তিনি উম্ম কার্ফাকে হত্যা করলেন এবং তার কন্যাটিকে জীবিত রাখলেন। উম্মু কার্ফা ছিল এক অভিজাত পরিবারের নারী এবং আভিজাত্য প্রকাশে তার নাম প্রবাদতুল্য প্রসিদ্ধ ছিল। তার এ কন্যাটি (গনীমতের বন্টিত অংশরূপে) সালামা ইব্নুল আক্ওয়া (রা)-এর ভাগে পড়ে। রাসূলুল্লাহ (সা) তার কাছে কন্যাটিকে হেবা করে দিতে বললে সালামা (রা) তাকে নবী করীম (সা)-এর হাতে সমর্পণ করলেন। রাসূলুল্লাহ সো) তখন তাকে হেবা হিসাবে তার মামা হুয্‌ন ইব্‌ন আবু ওয়াহব (রা)-এর হাতে তুলে দিলেন। তারই গর্ভে তার এক পুত্র আবদুর রহমানের জন্ম হয়ঃ (২৩) খায়বার অভিমুখে দুইবার প্রেরিত আবদুল্লাহ ইব্ন রাওয়াহার অভিযান । প্রথম বারের ঘটনার বিবরণঃ এ অভিযানে ইউসায়র ইব্‌ন রিযামকে হত্যা করা হয়। ইউসায়র রাসূলুল্লাহ (সা)-এর বিরুদ্ধে লড়াই করার জন্য গাত্ফানীদের সংঘবদ্ধ করতো । তাই, রাসূলুল্লাহ (সা) (তাকে দমন করার লক্ষ্যে আবদুল্লাহ ইব্‌ন রাওয়াহা রো)-এর অধীনে একটি বাহিনী পাঠালেন। এ বাহিনীর অন্যতম মুজাহিদ ছিলেন আবদুল্লাহ ইবৃন উনায়স (রা)। বাহিনী ইউসায়র-এর এলাকায় পৌঁছে যুদ্ধে অবতীর্ণ না হয়ে বিভিন্ন উপায়ে তাকে রাসূলুল্লাহ (সা)-এর সমীপে উপস্থিত করার জন্য উদ্বুদ্ধ করতে লাগল। ফলে সে কাফেলার সাথে রওয়ানা হয়ে গেল। কিন্তু খায়বার হতে ছয় মাইল দূরবর্তী কারকারা-য় পৌঁছেই ইউসায়র তার এ সফর সিদ্ধান্তে অনুতাপ অনুভব করতে লাগল । আবদুল্লাহ ইব্‌ন উনায়স (রো) তার এ মনোভাবের কথা আচ করতে পারলেন, হা া এরা সিরা রিনা ড/ড/৬/.91100109.001)

— পৃষ্ঠা ৩৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।