আল-বিদায়া ওয়ান নিহায়। ০0171617159 ৩৫৯ এখানে লিপিবদ্ধ করেছেন। আমরা তা ইতোপূর্বে আলোচনা করে এসেছি; (১৩) ফাদাক অভিমুখে আলী ইব্ন আবূ তালিব (রা)-এর অভিযান; (১৪) বনু সুলায়মের বিরুদ্ধে “আওজা' আস্ সুলামী (রা)-এর গোত্রের লোকদের অভিযান । যাতে সহযোদ্ধাদেরসহ তিনি শাহাদাত লাভ করেন; (১৫) গাম্রা অভিমুখে উন্ধাশা (রা)-এর অভিযান; (১৬) কাতান অভিমুখে প্রেরিত আবূ সালামা ইবৃনুল আসাদ (রা)-এর অভিযান। কাতান হল নাজদ এলাকায় আসাদ গোত্রের একটি জলাশয়; (১৭) হাওয়াযিন-এর শাখা কারতার উদ্দেশ্যে প্রেরিত মুহাম্মদ ইব্ন মাস্লামা (রা)-এর অভিযান; (১৮) ফাদাক-এর বনু মুরুরা অভিমুখে বাশীর ইবৃন সাদ (রা)- এর অভিযান; (১৯) হুনায়ন অভিমুখে প্রেরিত বাশীর ইব্ন সা“দ (রা)-এর অভিযান; (২০) বনু সুলায়ম অঞ্চলের জুমূম অভিমুখে যায়দ ইবৃন হারিছা (রা)-এর অভিযান; (২১) বনু খুশায়ন অঞ্চলের জুযাম গোত্র অভিমুখে যায়দ ইব্ন হারিছা (রা)-এর অভিযান । ইব্ন হিশাম (র)-এর মতে এ এলাকাটি ছিল হিস্মার অধীন । ইব্ন ইসহাক (র) প্রমুখের বর্ণনা মতে এ অভিযানের কারণ ছিল এই যে, দিহ্য়া ইবন খালীফা (রা) যখন কায়সার (রোম সম সিজার)-এর কাছে প্রেরিত আল্লাহ্র প্রতি আহ্বানমূলক রাসূলুল্লাহ্ (সা)-এর দীওয়াতী পত্র পৌছিয়ে দিলেন এবং কায়সার নবী করীম (সা) উপহত হাদিয়া ও উপহার সামগ্রী নিয়ে প্রত্যাবর্তন করতে লাগলেন তখন জুযামীদের এলাকায় আশৃনার নামে পরিচিত উপত্যকায় উপনীত হলে হুনায়দ ইব্ন “আওস সুলায়ঈ ও তার ছেলে “আওস ইব্নুল হুনায়দ সুলায়ঈ তাকে আক্রমণ করে তার .সংগে বিদ্যমান উপটৌকনাদি লুট করে নেয়। সুলায়ে জুযাম-এর একটি শাখা । তখন সে গোত্রের একটি মুসলমান উপগোত্র পাল্টা আক্রমণ চালিয়ে দিহ্য়া (রা)-এর নিকট হতে ছিনিয়ে নেয়া সাম্খ্রী পুনরুদ্ধার করে। দিহ্য়া (রা) রাসূলুল্লাহ (সা) সকাশে প্রত্যাবর্তন করলে তাকে এসব খবর অবহিত করেন এবং হুনায়দ ও তার ছেলের বিরুদ্ধে প্রতিশোধ ব্যবস্থা গ্রহণের আবেদন জানান। তখন তাদের বিরুদ্ধে একটি বাহিনীসহ যায়দ ইব্ন হারিছা (রা)-কে পাঠানো হলে তিনি আওলাজ এলাকার পথ ধরে অগ্রসর হয়ে হার্রা-র “মাকিদে+ তাদের উপর আক্রমণ পরিচালনা করেন। এ বাহিনী সফল আক্রমণ করে প্রাপ্ত সম্পদ ও যুদ্ধবন্দী একত্রিত করল এবং হুনায়দ, তার পুত্র ও বনূল আহনাফের দুইজন লোক এবং বনূ খুসায়ব-এর একজনকে হত্যা করল। যায়দ ইবৃন হারিছা (রা) তাদের যুদ্ধলন্ধ সম্পদ এবং নারী ও শিশু বন্দীদের সমবেত করলে প্রতিপক্ষের একটি দল রিফাআ ইব্ন যায়দ-এর কাছে জমায়েত হল। ওদিকে তখন রিফা“আর কাছে আল্লাহ্র (দীনের) দিকে আহবান সম্বলিত রাসূলুল্লাহ্ (সা)-এর একটি পত্র এসে পৌঁছেছিল। রিফা“আ (রা) সে চিঠি স্বগোত্রীয়দের পড়ে শোনালে তাদের একটি দল এ চিঠির আহ্বানে সাড়া দিল (এবং ইসলাম গ্রহণ করল)। কিন্তু যায়দ ইব্ন হারিছা (রা) এ চিঠির বিষয় অবগত ছিলেন না। আক্রান্তদের একটি দল মাত্র তিন দিনে মদীনার পথ অতিক্রম করে রাসূলুল্লাহ (সা) সকাশে উপনীত হয়ে তার কাছে পত্রটি সমর্পণ করল। তিনি (সা) তা উচ্চস্বরে লোকদের পড়ে শোনাবার নির্দেশ দিলেন। তারপর রাসুলুল্লাহ (সা) বললেন,-09)-3 ৫২1 -% এ নিহতদের বিষ'য়টি আমি কীভাবে সমাধান করতে পারি ?” ১. মাকিদ (১০৪ ৮৭ নামক স্থানে; যা এ অঞ্চলের কালো পাথুরে এলাকায় অবস্থিত । -অনুবাদক ড/৬/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ৩৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।