05017161715 ৩৫৮ আল-বিদায়া ওয়ান নিহায়া (৬) বনু সুলায়ম অভিযান যা কুদার* জলাশয় পর্যন্ত সম্প্রসারিত হয়েছিল; (৭) আবূ সুফিয়ান ইব্ন হার্ব-এর বিরুদ্ধে গায্ওয়া সাবীক (ছাতু অভিযান); (৮) গাত্ফান অভিযান, যা'যু- 'আমর অভিযান নামেও পরিচিত; (৯) নাজ্রান অভিযান, হিজায-এর একটি খনিজ এলাকা; (১০) উহুদ যুদ্ধ; (১১) হামরা"উল্ আসাদ অভিযান; (১২) বনু নাধীর অভিযান; (১৩) নাখল এলাকায় যা-তুর-রিকা“ অভিযান; (১৪) শেষ বদর; (১৫) দৃমাতুল্্-জানদাল অভিযান; (১৬) খন্দক (পরিখা) যুদ্ধ; (১৭) বনু কুরায়যা অভিযান; (১৮) হুযায়ল-এর শাখা বনু লিহ্য়ানের বিরুদ্ধে অভিযান; (১৯) যু-কারাদ অভিযান; (২০) খুযা“আর অন্তর্গত বনু মুস্তালিক অভিযান; (২১) হুদায়বিয়া অভিযান, এতে লড়াই উদ্দেশ্য ছিল না। মুশরিকেরা তাকে উমরা পালনে বাধা দিয়েছিল; (২২) খায়বার অভিযান; (২৩) উমরাতুল কাযা; (২৪) মক্কা বিজয় অভিযান; (২৫) হুনায়ন অভিযান; (২৬) তাইফ অভিযান এবং (২৭) তাবুক অভিযান। ইব্ন ইসহাক রে) বলেছেন, এগুলির মাঝে নয়টি গায্ওয়ায় তিনি (সা) লড়াই করেছেন। বদর বেড়), উহুদ, খন্দক, বনু কুরায়যা, মুস্তালিক, খায়বার, ফাত্হ্ (মঞ্কা বিজয়), হুনায়ন ও তাইফ অভিযান। আনুষংগিক প্রমাণাদিসহ এসব অভিযান সম্পর্কিত যুক্তিসহ বিশদ আলোচনা আমরা ইতোপূর্বে পরিবেশন করে এসেছি- আল্লাহরই জন্য যাবতীয় হাম্দ । ইব্ন ইসহাক (র) বলেছেন, নবী করীম (সা) কর্তৃক প্রেরিত ক্ষুদ্র বাহিনী, প্রতিনিধি দল এবং সারিয়্যা সমূহের সংখ্যা ছিল আটত্রিশ। তারপর তিনি এগুলির বিশদ বিবরণ দিয়েছেন । আল্লাহ্র ফযলে আমরা যথাস্থানে এর প্রায় সবগুলির আলোচনা সন্নিবেশিত করে এসেছি । আমরা এখানে ইব্ন ইসহাক (র) প্রদত্ত বিবরণের সার সংক্ষেপ উপস্থাপন করেছি 6১) ছানিয়্যাতুল-মুর্রা (মুর্রা গিরিপথ)-এর নিকটে প্রেরিত উবায়দা ইব্নুল হারিছ (রা)-এর অভিযান (২) ঈস্-এর উপকূলবততাঁ এলাকায় হাম্যা ইবৃন আবদুল মুত্তালিব (রা)-এর অভিযান। কোন কোন বর্ণনাকার এ দ্বিতীয়টিকে উবায়দার অভিযানের পূর্ববর্তী সাব্যস্ত করেছেন। আল্লাহই সমধিক অবগত (পূর্বালোচনা দ্রষ্টব্য) (৩) জিরার অভিমুখে সা'দ ইব্ন আবু ওয়াকৃকাস (রা)-এর কাফেলা (৪) বাজীলা অভিমুখে আবদুল্লাহ ইবৃন জাহ্শ (রা)-এর অভিযান; €৫) কারাদা অভিমুখে যায়দ ইব্ন হারিছা (রা)-এর অভিযান; (৬) কা'ব ইব্নুল আশরাফকে দমনে মুহাম্মদ ইব্ন মাসলামা (রা)-এর নৈশ অভিযান; (৭) রাজী অভিমুখে মারছাদ ইব্ন আবূ মারছাদ (রা)-এর অভিযান; (৮) বী'রে মাউনা অভিমুখে মুন্যির ইব্ন আম্্র রো)-এর অভিযান; (৯) যুল-কাস্সার উদ্দেশ্যে প্রেরিত আবূ উবায়দা (রা) অভিযান; (১০) বনু আমির অঞ্চলের মরুবাসীদের উদ্দেশ্যে প্রেরিত উমর ইব্নুল খাত্তাব (রা)-এর অভিযান; (১১) ইয়ামান অভিমুখে আলী (রা)-এর অভিযান; (১২) কুদায়দ অভিমুখে গালিব ইবৃন আবদুল্লাহ আল্্-কালবী (রা)-এর অভিযান। এ বাহিনী নৈশ অভিযানে বনূল মালুহকে আক্রমণ করে তাদের পরাস্ত করে এবং তাদের কতককে নিহত করে তাদের পশুপাল তাড়িয়ে নিয়ে আসলে তাদের একটি বাহিনী পশুপাল উদ্ধারের জন্য পাল্টা আক্রমণে উদ্বুদ্ধ হয়। কিন্তু তারা প্রতিপক্ষের কাছাকাছি পৌছলে ঢলে প্রাবিত একটি উপত্যকা তাদের গতি রুখে দেয়। এ 'অভিযানেই বন্দী হয়েছিলেন হারিছ ইব্ৃন মালিক ইবৃনুল বারসা। ইবৃন ইসহাক এ প্রসংগটি ১ পারদ সুলায়ম গোত্রের একটি কৃপ। ড৮/৬4.211001179.0017)
— পৃষ্ঠা ৩৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।