05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৫৭ অংশগ্রহণ করেছেন, যার মাঝে আটটিতে প্রত্যক্ষ সংঘর্ষ হয়েছে । এ সনদে তার আর একটি রিওয়ায়াতে আরো রয়েছে যে, নবী করীম (সো) চব্বিশটি সারিয়্যা বাহিনী পাঠিয়েছেন এবং লড়াই করেছেন বদর, উহুদ, আহ্যাব (খন্দক), মুরায়সী, খায়বার, মক্কা বিজয় ও হুনায়ন-এর অভিযানসমূহে। সহীহ্ মুসলিমে জাবির (রা) হতে আবুযৃ-যুবায়র (র)....এর হাদীস। এ মর্মে যে, রাসূলুল্রাহ সো) একুশটি সমরাভিযান পরিচালনা করেছেন, যার মাঝে উনিশটি অভিযানে আমি তার সাথে অংশগ্রহণ করেছি। বদর এবং উহুদে আমি আমার পিতার বারণ করার কারণে অংশ নিতে পারিনি । উহুদের যুদ্ধে আমার আব্বা শহীদ হয়ে যাওয়ার পর হতে নবী করীম (সা)-এর পরিচালিত কোন গায্ওয়া-অভিযানে আমি অনুপস্থিত থাকি নি।” আবদুর রায্যাক (র) বলেন, মামার (র) যুহ্রী (র) সূত্রে বলেছেন যে তিনি বলেন, সাঈদ ইবৃনুল মুসায়্যাব (র)-কে আমি বলতে শুনেছি- রাসূলুল্লাহ (সা) আঠারটি গায্ওয়া অভিযান পরিচালনা করেছেন । যুহরী রে) বলেন, কখনো তাকে “চবিবশটি গায্ওয়া”-ও বলতে শুনেছি। তাই, আমি নিশ্চিত করে বলতে পারি না যে, ব্যাপারটিতে আমার স্মৃতি বিভ্রাট ঘটেছে কিংবা তা পরবর্তী সময়ে তারই কাছে শ্রুত কোন বিষয়। কাতাদা (র) বলেছেন, রাসূলুল্লাহ (সো) 'উনিশটি সমরাভিযান করেছেন, যার মাঝে আটটিতে প্রত্যক্ষ লড়াই হয়েছে এবং চব্বিশটি বাহিনী (অন্যদের পরিচালনায়) পাঠিয়েছেন। সুতরাং তার গায্ওয়া ও সারিয়্যার সমষ্টি হবে তেতাল্িশ। সংশ্লিষ্ট বিষয়াভিজ্ঞ ইমামগণ এবং মাঝে রাবীগণের উরওয়া ইবৃ্নুয্ যুবায়র, যুহরী ও মুসা ইব্ন উক্বা এবং মুহাম্মদ ইবৃন ইসহাক ইবৃন ইয়াসার (র) প্রমুখ উল্লেখ করেছেন যে, নবী করীম (সা) দ্বিতীয় হিজরী সনের রামাযানে বদর যুদ্ধ পরিচালনা করেন, তারপর তৃতীয় হিজরীর শাওয়ালে উহুদ যুদ্ধ, চতুর্থ হিজরীর মতান্তরে পঞ্চম হিজরীর শাওয়ালে খন্দক (পরিখা) ও বনু কুরায়যা অভিযান, পঞ্চম হিজরীর শা“বান মাসে বনুল মুস্তালিকের বিরুদ্ধে মুরায়সী অভিযান, সপ্তম হিজরীর সফর মাসে খায়বার অভিযান তবে- কারো কারো মতে ষষ্ঠ হিজরীতে এবং তথ্য বিশ্লেষণে ষষ্ঠ হিজরীর শেষ ভাগ এবং সপ্তম হিজরীর সুচনায় খায়বার অভিযান সংঘটিত হয়। তারপর আট হিজরীর রামাযানে মক্কাবাসীদের বিরুদ্ধে (মৃক্ধা বিজয়), হাওয়াঘিন অভিযান ও তাইফ অবরোধ যথাক্রমে অষ্টম হিজরীর শাওয়াল ও যিলহজ্জ মাসের কোন অংশে (বিশদ বর্ণনা পূর্ববর্তী অনুচ্ছেদসমূহে দ্রষ্টব্য)। অষ্টম হিজরীতে মক্কার নাইব প্রশাসক “আত্তাব ইবন আসাদ (রো) লোকদের নিয়ে হজ্জ সম্পাদন করেন। তারপর নবম হিজরীতে হজ্জ পরিচালনা করেন আবু বকর সিদ্দীক (রা)। তারপর দশম হিজরীতে খোদ রাসূলুল্লাহ (সা) মুসলমানদের সাথে নিয়ে হজ্জ সম্পাদন করেন । | মুহাম্মদ ইব্ন ইসহাক (র) আরো বলেছেন, রাসূলুল্লাহ (সা)-এর বরকতময় সত্তার উপস্থিতি ধন্য গাযৃওয়ার সংখ্যা সমষ্টি সাতাশ । (১) গাযৃওয়া ওয়াদ্্দান, যা গাযুওয়া-আবৃওয়া' নামে পরিচিত; (২) রায্ওয়া (৬৯০) পর্বতমালার কাছে; গায্ওয়া বুয়াত; (৩) ইয়াম্বু সমতল ভূমিতে গায্ওয়া আল্ উশায়রা; (8) প্রথম বদর অভিযান- কুর্য ইবৃন জাবিরকে দমনের উদ্দেশ্যে; (৫) বিখ্যাত বদর যুদ্ধ বা বড় বদর- যাতে কুরায়শী সর্দাররা নিহত হয়; ১. বর্তমান সৌদী আরবের দক্ষিণ-পশ্চিমে মৃক্কা ও ইয়ামবৃ-এর মধ্যবর্তী একটি পর্বত শ্রেণী ।-অনুবাদক ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৩৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।