০ ৩৫৬ আল-বিদায়া ওয়ান নিহায়।০? ৪১ গায্ওয়া ও সমরাভিযানসমূহ এবং তার প্রেরিত পত্রাবলী ও দূতগণের বিষয় মুহাম্মদ ইব্ন ইসহাক ইব্ন ইয়াসার, আবু জা“ফর ইবৃন জারীর ও আবু বক্র বায়হাকী প্রমুখ (র) ইমামগণের “ওফাত পূর্ববর্তী শিরোনামে উপস্থাপিত আলোচনার সার সংক্ষেপ পাঠক সমীপে পেশ করব। তারপর মুল বিষয় ওফাতুন্নাবী (সা)-এর বিশদ আলোচনা করব । সহীহ্ গ্রন্থদ্ধয়ে যায়দ ইব্ন আরকাম (রা) হতে আগত আবু ইসহাক আস-সুবায়ঈ (র)-এর হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ সো) উনিশটি “গায্ওয়া”* পরিচালনা করেছেন এবং হিজরাতের পরে একবার, অর্থাৎ বিদায় হজ্জ পালন করেছেন। এর পরে আর কোন হজ্জ করেন নি। আবু ইসহাক বলেছেন, আর একটি (হজ্জ) মক্কায় থাকাকালে । এরূপ বর্ণনাই দিয়েছেন আবৃ ইস্হাক আস সুবায়ঈ রে)। যায়দ ইবনুল হুবাব (রা) বলেছেন, সুফিয়ান ছাওরী (র).... জাবির (রা) হতে, এ মর্মে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সো) তিনবার হজ্জ পালন করেছেন, দুটি হজ্জ হিজরাতের আগে এবং একটি হিজরাতের পরে । যার সাথে উমরাও ছিল এবং ছিষন্টরটি উট নিয়ে গিয়েছিলেন। আর আলী রো) ইয়ামান হতে নিয়ে এসেছিলেন একশটি পূর্ণ হওয়ার অবশিষ্টগুলি। এ ছাড়া, সহীহ্ গ্রস্থদ্বয়ের বরাতে আনাস ইব্ন মালিক (রা) প্রমুখ একাধিক সাহাবী হতে ইতোপূর্বে উল্লেখ করে এসেছি যে, নবী করীম (সা) চার বার উমরা পালন করেছিলেন। হুদায়বিয়ার উমরা, কাযা উমরা, জিঈর্রানা হতে (ইহরাম)-কৃত উমরা এবং বিদায় হজের সাথে আদায়কৃত উমরা । গাষ্ওয়া প্রসংগ £ বুখারী (র) আবূ আসিম অন্-নুবায়ল (র)....সালামা ইবনুল আক্ওয়া (রা) সনদে রিওয়ায়াত করেছেন। তিনি (সালামা) বলেন, রাসূলুল্লাহ (সা)-এর সাথে আমি সাতটি গাযৃওয়া অভিযানে অংশ গ্রহণ করেছি। আর যায়দ ইব্ন হারিছা (রা)-এর সাথে নয়টি অভিযানে রাসূলুল্লাহ (সা) তাকে আমাদের আমীর নিয়োগ করতেন । সহীহ্ গ্রন্থদ্ধয়ে কুতায়বা (র) সালামা (রা) সনদে বিবৃত হয়েছে। সালামা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা)-এর সংগে সাতটি গায্ওয়া অভিযানে আমি অংশগ্রহণ করেছি; আর তিনি যে সব বাহিনী পাঠাতেন তার নয়টি অভিযানে । কখনো আমাদের আমীর হতেন আবূ বকর (রো) আবার কখনো আমীর হতেন উসামা ইব্ন যায়দ (রা)। সহীহ্ বুখারীতে ইসরাঈল (র)....বারা রো) সনদের হাদীস। বারা (রা) বলেন, রাসূলুল্লাহ সো) পনরটি গাযৃওয়া অভিযান পরিচালনা করেছেন। বুখারী- মুসলিমে....শু'বা (র), বারা (রা)-এর হাদীস, রাসূলুল্লাহ (সা) উনিশটি গাযৃওয়া অভিযান পরিচালনা করেছেন, যার মধ্যে সতেরটিতে তিনি (বোরা') নবী করীম (সা)-এর সাথে উপস্থিত ছিলেন, যার প্রথমটি ছিল “আল্ উশায়র ৯-১০] ৪১-১০]॥ কিংবা আল্ উসায়র (-:-.॥)। মুসলিম (র) আহমদ ইব্ন হাম্বল (র)....সূত্রে ইব্ন বুরায়দা তার পিতা হতে- সনদে রিওয়ায়াত করেছেন যে, তিনি (বুরায়দা) রাসূলুল্লাহ (সা)-এর সাথে ষোলটি গায্ওয়ায় অংশ গ্রহণ করেছেন। মুসলিম রে)-এর অন্য একটি রিওয়ায়াতে- হুসায়ন ইব্ন ওয়াকিদ (রি)... বুরায়দা রো) হতে এ মর্মে যে, তিনি রাসূলুল্লাহ (সা)-এর সাথে উনিশটি গাযৃওয়া অভিযানে ১. গায্ওয়া £ বড় ধরনের সমরাভিযান এবং সারিয়্যা ছোট ধরনের সমরাভিযান। তবে হাদীস ও ইসলামী ইতিহাসের পরিভাষায় স্বয়ং নবী করীম (সা)-এর অংশগ্রহণকৃত সমরাভিযান গায্ওয়া নামে এবং নবী করীম (সা) কর্তৃক অন্য কাউকে আমীর করে প্রেরিত অভিযানকে সারিয়্যা নামে অভিহিত করা হয়। অনুবাদক । ড/৬/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ৩৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।