05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৪৯ আবদুল্লাহ ইব্ন আহমদ (র) বলেন, হাজ্জাজ ইবৃনুশ্ শা'ইর (র), আবু মারয়াম ও আলী 'রে)-এর জনৈক সভাসদ সুত্রে আলী (রা) হতে এ মর্মে যে, খুম জলাশয় দিবসে রাসূলুল্লাহ(সা) বলেছে “আমি যার আপন ও অভিভাবক আলীও তার আপন ও অভিভাবক ।“ বর্ণনাকারী (আবূ মারয়াম (আবদুল্লাহ) বলেন, পরে লোকেরা এর সাথে যে তার বন্ধু হয় আপনি তার বন্ধু হোন এবং যে তার দুশমন হয় আপনি তার দুশমন হোন! “এ অংশটুক বাড়িয়ে দিয়েছে। আবূ দাউদ (র) উল্লিখিত সনদে হাদীসটি রিওয়ায়াত করেছেন৷ ইমাম আহমদ (র) বলেন, হুসায়ন ইব্ন মুহাম্মাদ (শব্দ ভাষ্য) এবং আবু নু'আয়ম (অর্থ ভাষ্য), আবুত্ তুফায়ল (র) হতে বর্ণিত হয়েছে। তিনি বলেন, আলী (রা) লোকদের চত্বরে সমবেত করলেন, অর্থাৎ কৃফার মসজিদের চত্রে । তিনি বললেন, আমি এমন প্রতিটি লোককে আল্লাহর নামে কসম দিচ্ছি, যারা “খুম জলাশয় দিবসে রাসূলুল্লাহ (সা)-কে বলতে শুনেছেন- যাই শুনেছেন তারা অবশ্যই দীড়াবেন। তখন অনেক লোক দাড়িয়ে সাক্ষ্য দিল- যখন নবী করীম (সা) তার (আলী) হাতে ধরে লোকদের বলেছিলেন, “তোমরা জান কি যে, আমি ঈমানদারদের জন্য তাদের নিজেদের চাইতে অধিকতর আপন ও অগ্রাধিকার সম্পন্ন? তারা বলল, জ্বি হা, ইয়া রাসূলাল্লাহ! তিনি বললেন, আমি যার আপনি ও অভিভাবক আলীও তার আপন ও অভিভাবক । ইয়া আল্লাহ! যে তাকে বন্ধুরূপে গ্রহণ করে আপনি তার বন্ধু হোন এবং যে তার সাথে দুশমনী করে আপনি তার দুশমন হোন!” আবুত তুফায়ল (র) বলেন, আমি (চত্র থেকে) বেরিয়ে এলাম- এ অবস্থায় যেন, আমার মনে এ বিষয়টা কিছু খুঁত খুঁত করছিল। তাই আমি (সাহাবী) যায়দ ইবৃন আরকাম (রা)-এর সংগে সাক্ষাত করে তাকে বললাম, আমি আলী (রা)-কে এই এই কথা বলতে শুনেছি! তিনি বললেন, তাতে তোমার কাছে এর কোনটি অপছন্দনীয় হল? আমিও তো তাকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ (সা)-কে এ কথা বলতে শুনেছি। ইমাম আহমদ (র) যায়দ ইব্ন আরকাম (রা)-এর “মুসনাদে' (তার সনদে প্রাপ্ত হাদীসে) এ ভাবেই উন্লেখ করেছেন। নাসাঈ (র) হাদীসটি রিওয়ায়াত করেছেন আমাশ (র) (আবুত্ তুফায়ল), যায়দ ইব্ন আরকাম (রা) হতে (পূর্বে উল্লিখিত হয়েছে)। তিরমিযী (র) হাদীসটি উদ্ধৃত করেছেন। বুন্দার (রা) আবুত্ তুফায়ল (র) সূত্রে, তিনি হাদীস বর্ণনা করেন আবূ সুরায়হা কিংবা যায়দ ইব্ন আরকাম (রা) হতে (সন্দেহটি মধ্যবর্তী রাবী শু'বার)। এ মর্মে যে রাসূলুল্লাহ (সা) বলেছেন, আমি যার আপন ও অভিভাবক আলী ও তার আপন ও অভিভাবক । “ইব্ন জারীর (র) হাদীসটি রিওয়ায়াত করেছেন, আহমদ ইব্ন হাযিম (র)....(ইয়াহ্য়া ইব্ন জা'দা), যায়দ ইব্ন আরকাম (রা) হতে । ইমাম আহমদ (র) বলেন, আফ্ফান (র) আবু আবদুল্লাহ মায়মূন (র) হতে, তিনি বলেন, যায়দ ইব্ন আরকাম (র) বলছিলেন, আমি শুনছিলাম, আমরা রাসূলুল্লাহ (সা)-এর সাথে “ওয়াদী খুম' নামে অভিহিত একটি মনযিলে অবস্থান নিলাম । তখন নবী করীম (সা) সালাতের নির্দেশ দিলেন এবং আউয়াল ওয়াক্তে সে সালাত আদায় করলেন । বর্ণনাকারী বলেন, তখন রাসূলুল্লাহ (সা) আমাদের সামনে ভাষণ দিলেন এবং গাছের সাথে একটি কাপড় লট্কিয়ে রাসূলুল্লাহ (সা)-কে ছায়া দেয়া হল, যা তাকে সূর্যের তাপ হতে ছায়া দিয়ে রাখল। ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৩৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।